Thread Rating:
  • 25 Vote(s) - 2.6 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Fantasy মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim

#6

হাঁটতে হাঁটতে কখন যে নদীর ধারে চলে আসি, নিজেও টের পাইনা। নদীর পানিগুলো ছুইয়ে ছুইয়ে একটা ফুরফুরে বাতাস ছুটে এসে গায়ে লাগছিলো। কি মনোরম বাতাস! কেমন যেনো চিত্ত দোলে উঠে। মায়াও সেই মুক্ত বাতাস সেবন করতে থাকে। আমি হঠাৎই বললাম, আচ্ছা মায়া আপু, তুমি হঠাৎ করে আব্বুকে মিথ্যে বলে, আমাদের বাড়ীতে চলে এলে কেনো?

এই নদীর ধারে এসে কেউ বুঝি মিথ্যে বলতে বলতে পারে না। মায়াও মিথ্যে বলতে পারলো না। বললো, আমার উপায় ছিলো না।
আমি বললাম, উপায় ছিলো না? কেনো?
মায়া বললো, সে অনেক কথা। তোমাকে সব বলবো।
আমি খুব কৌতুহলী হয়ে বললাম, এখনই বলো না।
মায়া বললো, না মানে, আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু বাবা মা আমাকে জোড় করে বিয়ে দিতে চাইছিলো।
আমি বললাম, বাবা মাকে ছেড়ে থাকতে তোমার খারাপ লাগে না? জানো, আমার মা নেই বলে, আমার খুব খারাপ লাগে। কিচ্ছু ভালো লাগে না। কিচ্ছু করতে ইচ্ছে করে না।
মায়া বললো, তোমার মতো বয়সে হয়তো আমারও কিছু ভালো লাগতো না। একটা বয়সে বাবা মায়ের চাইতেও একটি রাজপুত্র কিংবা একটি রাজকন্যাকে আরো বেশী আপন লাগে।
আমি বললাম, না, আমি বিশ্বাস করি না। আম্মু আমাকে কত্ত আদর করতো! অথচ, আম্মু হঠাৎ করেই চলে গেলো।
মায়া বললো, তুমি দুঃখ করো না। আমি তোমার মায়ের অভাবও পূরণ করবো।
আমার ভেতর মনটা বলতে থাকে, না মায়া আপু, আমার মায়ের ভাগ আমি কাউকে দেবো না।
মায়া নিজে থেকেই বলে, আচ্ছা, তোমার আম্মু তোমাকে কিভাবে আদর করতো আমাকে বলবে? আমি ঠিক সেভাবেই তোমার আদর যত্ন করবো।
আমি রাগ করেই বললাম, আমার লাগবে না। আম্মু আমাকে রোজ ভোরে জগিং করতে বলতো না, দৌঁড়াতে বলতো না।
মায়া মাথাটা কাৎ করে, খানিকটা নিরাশ হয়ে বললো, এই ভোর এর বাতাস কি তোমার একটুও ভালো লাগছে না?

আমি মিথ্যে বলতে পারি না। মায়ার চোখে চোখেই তাঁকাই। বললাম, খুব ভালো লাগছে আপু? কিন্তু তুমি আমার মায়ের অভাব পূরণ করবে কিভাবে? মা তো মাই! সবার একজনই মা থাকে।
মায়া বললো, তা ঠিক, কিন্তু অনেক সময় বড় বোন কিংবা ভাবীরাও মায়ের অভাব পূরণ করতে পারে। আমি না হয় তোমার বড় বোন হয়েই তা করলাম!

মায়ার কথাগুলো এত মিষ্টি লাগে কানে, মাঝে মাঝে মনে হয় অনেক যুগের আপন! আমি বললাম, তুমি বিয়ের ভয়ে ঘর পালিয়ে এসেছো। আবার কখন এখান থেকে পালিয়ে যাও, বিশ্বাস কি?
মায়া বললো, পালিয়ে যেতে আমি আসিনি। আমি এসেছি একটু আশ্রয় এর আশায়। তোমার বাবা সেই সঠিক সময়েই আমাকে আশ্রয়টা দিয়েছিলো। আমি দায়ীত্বহীন কোন মেয়ে নই। তোমার ছাত্র জিবন শেষ হলেই আমি এই বাড়ী ছাড়বো।
আমি বললাম, সেই একই কথাই তো হলো।
[+] 4 users Like ddey333's post
Like Reply
10,540 views


Messages In This Thread
মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 03:03 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 03:04 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 03:06 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 04:12 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 04:32 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 05:19 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 06:22 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 28-10-2022, 09:20 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by Bangla Golpo - 28-10-2022, 10:45 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 05:17 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by Rahat123 - 29-10-2022, 12:21 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 05:12 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 05:18 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 06:01 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by Dushtuchele567 - 29-10-2022, 10:29 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 11:41 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 12:00 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 12:23 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 12:44 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 29-10-2022, 12:45 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by pradip lahiri - 29-10-2022, 02:06 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by bluestarsiddha - 29-10-2022, 02:17 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 30-10-2022, 07:49 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by Sakku440 - 30-10-2022, 10:32 PM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by bluestarsiddha - 07-11-2022, 09:13 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by Romantic_Boy - 10-11-2022, 03:39 AM
RE: মায়া বড় ভিখারিনী জননী --- Rakhal Hakim - by ddey333 - 10-11-2022, 09:44 AM



Users browsing this thread: