20-07-2022, 04:25 PM
(20-07-2022, 04:07 PM)a-man Wrote: বলেন কি গো জুপিটার দা! আপনার সাবেক প্রেমিকার ঠোঁটের স্বাদ এখনো ভুলতে পারেন নাই! কেমন অর্ধাঙ্গিনী গো আপনার দাদা যে সাবেক প্রেমিকার স্বাদ টা ভুলিয়ে দিতে পারলো না? (আশা করি আপনার অর্ধাঙ্গিনী দেখেনি আপনার কমেন্ট টা, না হলে যে কি হবে আজ..........)
বলেছি তাকে অভিমান হয় তার। কিন্তু সাবেক ভুলবার নয়। তারও অতীত ছিলো। আমার অতীত আছে।
সাবেকের সঙ্গে মিষ্টি অনুভূতিও আছে আবার পীড়াও আছে। যা আমি আজও বহন করে চলেছি।
একজন ছেলে তার প্রেমিকাকে সর্বাধিক ভালোবাসা দেয়। আর একজন মেয়ে তার স্বামীকে। প্রেমিকা আমার কলেজের কিন্তু সে বন্ধু হতে পারেনি। স্ত্রী আমার সহকর্মী কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু।
স্ত্রী অফিস থেকে ফিরে আমার কাঁধে মাথা রেখে বলেছিলো। I think I can't live without you!!
সেটার অনুভূতিও চরম। সেরকম বার্তা আমি কোনোদিন আমার প্রেমিকার কাছে থেকে পাইনি।
হতে পারে আমার প্রেমিকা আমাকে ভালোবাসতে শিখিয়ে ছিলো। সেই অভিজ্ঞতাই আমি কাজে লাগাচ্ছি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)