Thread Rating:
  • 454 Vote(s) - 3.53 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সুন্দর শহরের ঝাপসা আলো
(20-07-2022, 03:12 PM)Jupiter10 Wrote: ঈদ উপলক্ষ্যে আমার জীবনে একটা ঘটনার কথা মনে থাকবে। আমার প্রাক্তন প্রেমিকা ঈদে আমাকে নিমন্ত্রণ করেছিলো। কিন্তু ওর বাবার ভয়ে যেতে পারিনি। পরেরদিন কলেজে দেখা হয়েছিল। আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। ও প্রচুর খাওয়া দাওয়া করে ওর দাঁত হলুদ করে ফেলেছিলো।

আমি হেসে বলেছিলাম, "এতো খাওয়া দাওয়া হয়েছে যে দাঁতও ঠিক মতো মেজে উঠতে পারিসনি?"
সে অসহজ ভঙ্গিতে জিব দিয়ে দাঁত বুলিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, "কেন... তোর খেন্না লাগছে?"
আমি বলেছিলাম, "হ্যাঁ লাগছে বৈকি!!"

তখন সন্ধ্যাবেলা ছিলো। রাস্তা অন্ধকার হব হব। আমার কথা শুনে তৎক্ষণাৎ ডান হাত ধরে টেনে আমার মুখে নিজের মুখ ডুবিয়ে দিয়ে ছিলো।

যদিও এর আগে বহুবার চুম্বনের আবদার করেছিলাম। কিন্তু সে অনিচ্ছা প্রকাশ করতো। আমিও জোর করতাম না।
তবে সেবারের চুম্বন ভুলবার মতো ছিলো না।

সে আমার মুখে মুখ দিয়ে চুমু খেয়ে জিজ্ঞেস করেছিলো, "এবার?"

আমি অবাক হয়ে বলেছিলাম, "সব চেয়ে মিষ্টি!!!"

সত্যিই সেই মিষ্টি হাসি মেয়ের মিষ্টি চুম্বন আমি কোনোদিন ভুলবো না।

বলেন কি গো জুপিটার দা! আপনার সাবেক প্রেমিকার ঠোঁটের স্বাদ এখনো ভুলতে পারেন নাই! কেমন অর্ধাঙ্গিনী গো আপনার দাদা যে সাবেক প্রেমিকার স্বাদ টা ভুলিয়ে দিতে পারলো না? (আশা করি আপনার অর্ধাঙ্গিনী দেখেনি আপনার কমেন্ট টা, না হলে যে কি হবে আজ..........)
[+] 2 users Like a-man's post
Like Reply


Messages In This Thread
RE: সুন্দর শহরের ঝাপসা আলো - by a-man - 20-07-2022, 04:07 PM



Users browsing this thread: