Thread Rating:
  • 454 Vote(s) - 3.53 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সুন্দর শহরের ঝাপসা আলো
(04-06-2022, 01:31 PM)Baban Wrote:
আমার থ্রেডে এসে আপনি তো অভিনন্দন জানিয়েই গেছেন। তার উত্তর ওখানেই দিয়েছি। এখানে এসে দেখি এই পোস্টার। এগুলো দেখতে মাঝে মাঝে আসি। নতুন কি অঙ্কন করলেন। এটা চোখে পড়লো দাদা। দারুন হয়েছে। আপনার আঁকার হাত পুরো চুমু। আগেরবার আমার কথা মেনে ওই সাদা কালো ছবিকে রঙের চাদরে ঢেকে ফেলার জন্য আন্তরিক ধন্যবাদ আবারো। তবে এবারে একটা কথা বলবো? আপনি এই গল্পের জন্য একটা পোস্টার অঙ্কন করুন যেটা ওই প্রথম পেজে জ্বল জ্বল করবে। আমি হয়তো এই গল্পের পাঠক নই, কিন্তু গল্পের নাম থেকে যেটুকু বুঝেছি তাতে একটা ছবি মাথায় ভাসে।

একটা মহিলা জানলার সামনে। খোলা হাওয়ায় তার চুল হালকা উড়ছে আর তার চোখের মধ্যে অনেক কথা লুকিয়ে। সবসময় তো আর অঙ্কনের মাধ্যমে সেসব তুলে ধরা যায়না। তাই তার চোখে যদি শহরের উঁচু বিল্ডিং গুলোর প্রতিফলন অঙ্কন করা যায় দারুন লাগবে। অর্থাৎ চোখের ওপর মূল ফোকাসটা। জানি আঁকাটা ওতো সোজা নয়। তবে আপনি পারবেন। আপনার হাতে সেই ক্ষমতা আছে। পারলে ভেবে দেখবেন দাদা।

অর্থাৎ মূল ছবিটা হলো - এক নারীর চোখে বাইরের জীবন আর অন্তরে তার নিজস্ব নারীত্ব।

যে উপরের অমন ছবি অঙ্কন করতে পারে, সে পারবে।

আর শেষে আবারো বলি ধন্যবাদ। আজ আমার ২০০০ কমপ্লিট হলো, কিছুদিন পর আপনারও হবে। নিজের পাঠকদের এইভাবেই খুশি করতে থাকুন। জানি এই দায়িত্ব যা আমরা মাথায় নিয়েছি.... পালন করা সোজা নয়। নিজের ব্যাক্তিগত জীবন সামলে অন্যদের জন্য কজন ভাবে? সেদিক থেকে আমরা অনেকেরই থেকে উন্নত ♥️♥️♥️

অনেক ধন্যবাদ বাবান দা। একজন প্রকৃত শিল্পীই অপর একজন শিল্পীকে সম্মান করেন। নইলে kkর কথাটা মনে পড়ে যায়। সে থেকেও অনেক কিছু শিখলাম আমি। সম্মানটা আগে জরুরি তারপর অন্য কিছু।

আমি আপনার নন-এরটিক গল্পের ফ্যান। ওই গল্প গুলো আমার মনে বিশেষ জায়গা করে নিয়েছে। বিশেষ করে ওই গল্পটা যেখানে প্রেমিক প্রেমিকা এক হতে পারেন নি। আমি ভাবলেই কোথায় যেন হারিয়ে যায়। অনেক সময় নায়কের জায়গায় নিজেকে কল্পনা করে দেখি। হৃদয়ে ব্যথা অনুভব করি। আমি অবাক হই। একটা অল্প বয়সের মানুষ এতো অফবিট চিন্তা ভাবনা কেমন করে করতে পারেন?

তার উপর আপনার কবিতার ছন্দ পড়ে মুগ্ধ হই।

আপনি যেরকম ছবির কথা বলতে চেয়েছেন সেরকম হয়তো আমার মতো চিত্রকরের পক্ষে আঙ্কা কঠিন হবে। তবে কেউ একজন যদি আমার আঙ্কা দেখে আমাকে উৎসাহিত করেন তাহলে তার জন্য আমি নিরলস পরিশ্রম করতে রাজী কারণ তার মন জয় করতে হবে।

ধন্যবাদ বাবান দা। ভালোবাসা নেবেন। Heart Heart Heart Heart



[+] 5 users Like Jupiter10's post
Like Reply


Messages In This Thread
RE: সুন্দর শহরের ঝাপসা আলো - by Jupiter10 - 05-06-2022, 08:35 PM



Users browsing this thread: 6 Guest(s)