02-02-2022, 08:55 PM
(This post was last modified: 02-02-2022, 09:05 PM by smohan1990. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-02-2022, 07:13 PM)Jupiter10 Wrote: অনেক ধন্যবাদ প্রমীলা ম্যাম। মায়ের চল্লিশতম জন্মদিন প্রথম পালনের অভিজ্ঞতা এবং উচ্ছ্বাস মেলে ধরা হয়েছে এখানে। এবং সুমিত্রাও জাঁকজমক পূর্ণ জন্মদিন চায়নি এখানে।
কারণ সে জন্মদিনে কেক কাটা বিষয়টা ঠিক পছন্দ করে না। এবং মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেওয়ার রেওয়াজ তো আরই। কারণ তার ধারণা যে জন্মদিন একটা পূর্ণ পবিত্র দিন যে দিন মানুষের জন্ম হয়। মানুষের আপন উৎসব সেই দিন টা। এমন ওই রকম দিনে আলো জ্বালিয়ে রাখার বদলে ফু দিয়ে নিভিয়ে হাত দিয়ে উৎযাপন করা বৃথা। কারণ আমাদের মতধারায় আলো নিভে যাওয়ার অর্থই হল মৃত্যু।
নন্দনা দাস এবং মোহন দাস দুই দিকপাল উপন্যাস লেখিকা আমার কাছে অনুপ্রেরণা। তাদেরকে সহস্র কোটি নমন।
ভাই জুপিটার, আপনার উদার প্রশংসার উত্তর দেওয়া সত্যিই দুরূহ। এই কর্মব্যস্ত জীবনে লেখালেখি যে কতবড় বিলাসিতা তা যিনি একটু লেখার চেষ্টা করেছেন জানেন। ভাল লেখক হতে গেলে এই বিলাসিতার ঊর্দ্ধে উঠে সাধনার পীঠে বসতে হয়। সে আরেক দুর্গম পথ।
আমরা একই পথের পথিক। সহযাত্রীর শুভেচ্ছাই কেবল জানাতে পারি। আপনার লেখনী আরও ঋদ্ধিমান হোক।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)