18-01-2022, 07:55 PM
(18-01-2022, 12:30 PM)ddey333 Wrote: দিদি , অনেক আশা নিয়ে ছিলাম যে আমার এই গল্পের ভবিষ্যৎ দেখার ক্ষমতা তুমি অন্তত ভুল প্রমান করে দেবে ....হলো না সেটা এবারেও ...
প্রচুর রাগ হচ্ছে , প্রচুর রাগ .... সামনে পেলে হয়তো মেরেই দিতাম ... মেয়ে বলে ছাড়তাম না !!!
তুমি একেবারে বাচ্চা ছেলে একটা। এমনি কেউ করে? এটা তো গল্প। দিদি হিসাবে, নিজের ই বাজে লাগছে তোমার জন্য। সারাদিন আমার ও ভালো লাগছিল না। যেদিনে সর্দি করেছিল, সেদিনে এর শেষ পার্ট টা লিখেছিলাম। কেঁদে সর্দি হয়ে গেল। আর এটা আমার হয়। আমি বেশি কাঁদলেই সর্দি হয়ে যায়। যাই হোক, যা বলছিলাম। আমার বর ও আমাকে যথেষ্ট বকাঝকা করেছে এই ব্যাপার টা নিয়ে। আমার বরের কথা ছাড়ো। সেও তোমাদের মতই ফুটছে সব সময়ে। সব সময়ে একটা দেখে নেব ভাব। ভগবানের কাছে প্রার্থনা কোর , সত্যি যদি কোন দিন কোন বই এর সৌজন্যে, সবার সামনে আমি দাঁড়াতে পারি। আজকে তোমাদের সব গালি, সব কিছু মাথা পেতে নিচ্ছি।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)