04-01-2022, 09:22 PM
(04-01-2022, 08:24 PM)Baban Wrote: আপনার কথাগুলি ঠিক.. সাথে এও বলি কেউ কারোর জন্য বসে নেই যে যার নিজের মতো সুখের রাস্তা খুঁজে নিতে চায়. সেই সুখপ্রাপ্তির পথে যে তাকে সহায়তা করছে তাকে ধন্যবাদ জানানোটাই কি ভদ্রতা নয়?
সব ধরনের পাঠক আছে, কেউ কেউ আবার নিজের মতো লেখাতে চায় লেখক কে দিয়ে কারণ তার গুপ্ত ফ্যান্টাসিকে চরিতার্থ করাতে চায় তার প্রিয় লেখককে দিয়ে, আবার কেউ কেউ গল্প চলাকালীন মতামত দেবেনা কিন্তু দেরী হলেই নানান কথা শোনাবেন, আবার এমন পাঠকও আছে যারা একটু হলেও কিছু লিখে লেখকের লেখার মান রাখবেন.
ঐযে আগেই বলেছি লেখক লেখে নিজের আত্ম সন্তুষ্টির জন্য. আমার নন ইরোটিক থ্রেডের ভিউ দেখুন আর আমার ইরোটিক গল্পের ভিউ দেখুন. আমি কি নন- ইরোটিক লেখা বন্ধ করে দিয়েছি? মোটেই না... লিখছি আজও. তার পাশাপাশি যদি পাঠক বন্ধুদের পাশে পাই তার থেকে আনন্দের আর কি হতে পারে? আর সেই সংখ্যা বাড়লে তো আরও আনন্দ. লেখার আনন্দ আরও অনেক বেড়ে যায়.
অবশিষ্ট এই আমাদের খারাপ লাগে কেন জানেন? কারণ আমরা আমাদের গল্পকে সিরিয়াসলি নি, সম্মান করি, ছেড়ে চলে যাইনা.... তাই পাশে পাঠকদের পেলে ভালো লাগে.
আমি কিন্তু আপনার ননএরটিক গল্পের ফ্যান। কারণ ওই গল্প গুলোতে জানার অনেক কিছু থাকে।সেখানে লেখকের নিজস্ব মতধারা প্রকাশিত হয়। আপনার ফ্যান্টাসি গল্প গুলোও আমি যৌনতার দৃশ্য গুলোকে ওতটা খুঁটিয়ে পড়ি না। যতটা চরিত্র গুলোর মধ্যে রসায়ন মূলক সংলাপ গুলোকে শব্দ ধরে পড়ি।
কাগজের নৌকো পড়বো এবার।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)