04-01-2022, 08:24 PM
(04-01-2022, 08:11 PM)a-man Wrote:
লেখকেরা আত্মতুষ্টির জন্যেই এখানে লিখে থাকে এবং পরে পাঠকদের মাঝে নাম বেনামে ছড়িয়ে দিয়ে থাকে যেটা বললেন আরকি। হ্যাঁ ব্যাপারটা তাই, তারপর একটা পাঠকশ্রেণী তৈরী হয়ে থাকে এবং তারা কমেন্ট বা লাইক রেপুর মাধ্যমে তাদের ভাবটা প্রকাশ করে থাকে। সেই পাঠকশ্রেণী সবসময়েই তাদের নিজ থেকেই মেসেজ লাইক করে থাকবে, সেজন্যে তাদেরকে বলতে হবেনা। কিন্তু নিয়মিত পাঠকশ্রেণীর থেকেও অপরিচিত পাঠকেরা থাকবে যারা কিনা শুধু পড়া ছাড়া আর কিছুই করবেনা, তো তেমন পাঠকের কথা মাথায় না রেখে যারা নিয়মিত পাঠক আছে তাদেরকেই অগ্রাধিকারটা দিতে পারেন লেখকেরা, সেইসব মেসেজ রিপ্লাই লাইক রেপু শ্রেণীর পাঠকও যে কম সেটা কিন্তু বলা যাবেনা।
আরো একটা ব্যাপার হচ্ছে দাদা যে আপনারা লেখকেরা বা লেখিকারা লিখে যাবেন, মেসেজ লাইক তো পরের বিষয়, নিয়মিত পাঠকেরা লাইক রেপু কমেন্ট দিবেই, কমেন্ট রিপ্লাই লাইক রেপুর কারণে আপনি কোনো পুলিৎসার পুরস্কারে ভূষিত হবেন না বা না করলেও আপনার কোনো পুরস্কার হাতছাড়া হবেনা। তাই লিখবেন যে যার মনের মত করে।
আমি আমার কথাটা বলতে পারি যে আমি জুপিটারদা, কামদেবদা, বিচিত্রবীর্যদা, বিদ্যুৎরায় দা, পিনুরামদা, আপনার সবার গল্পই পড়েছি এবং লাইক কমেন্ট করে থাকি। নিশ্চই আমার মত আরো অনেক পাঠকই আছে এখানে।
কিছু পাঠক কোনো প্রতিক্রিয়া দেখাবেনা কিন্তু আরো কিছু পাঠক আছে তারা তো দেখাবে! তাই যদি পাঠকের কথা মনে করে থাকেন আগে তাহলে তাদেরকেই অগ্রাধিকারটা দিন।
আলাদা পাঠকশ্রেণী থাকবেই সবখানে।
যেমন ধরুন শ্রী মোহনদাস সিংয়ের "পূজনীয় মা" গল্পের পাঠকশ্রেণী সেই একদশক আগেই তৈরী হয়ে গিয়েছিলো তাই তিনি যদি আবার সেটার আপডেট নিয়ে আসেন দেখা যাবে পাঠকেরা হুমড়ি খেয়ে পড়বে সেই থ্রেডে! কিন্তু সেই মোহনদাস সিং ই যদি শ্রীমতি rubysen এর literotica সাইটের Adorable women ব্যাতিত অন্য কোনো গল্পের অনুবাদ নিয়ে আসেন তাহলে পাঠকদের তেমনটা সারা নাও পেতে পারেন এমনকি অনেক পাঠক আবার বিরক্তও হবে যে তিনি লিখলেনই যদি তাহলে তার আগের কালজয়ী গল্পটা কেন সমাপ্ত করলেন না।
তেমনি আমি মনে করি জুপিটার দার এই দুই স্পিন অফ গল্প যেমনটা সারা পাচ্ছে পাঠকের নিকট কিন্তু এসব রেখে তিনি যদি আরেকটা নতুন চটি গল্প শুরু করতে যান থ্রেডে তাহলে অনেক পাঠকই কমেন্টের মাধ্যমে তাদের বিরক্তি প্রকাশ করে সমালোচনা করবে কারণ তার এই দুই গল্পের চাহিদা অনেক পাঠকের নিকট এবং এর একটা শুভ সমাপ্তি দেখতে চায় সবাই।
আপনার কথাগুলি ঠিক.. সাথে এও বলি কেউ কারোর জন্য বসে নেই যে যার নিজের মতো সুখের রাস্তা খুঁজে নিতে চায়. সেই সুখপ্রাপ্তির পথে যে তাকে সহায়তা করছে তাকে ধন্যবাদ জানানোটাই কি ভদ্রতা নয়?
সব ধরনের পাঠক আছে, কেউ কেউ আবার নিজের মতো লেখাতে চায় লেখক কে দিয়ে কারণ তার গুপ্ত ফ্যান্টাসিকে চরিতার্থ করাতে চায় তার প্রিয় লেখককে দিয়ে, আবার কেউ কেউ গল্প চলাকালীন মতামত দেবেনা কিন্তু দেরী হলেই নানান কথা শোনাবেন, আবার এমন পাঠকও আছে যারা একটু হলেও কিছু লিখে লেখকের লেখার মান রাখবেন.
ঐযে আগেই বলেছি লেখক লেখে নিজের আত্ম সন্তুষ্টির জন্য. আমার নন ইরোটিক থ্রেডের ভিউ দেখুন আর আমার ইরোটিক গল্পের ভিউ দেখুন. আমি কি নন- ইরোটিক লেখা বন্ধ করে দিয়েছি? মোটেই না... লিখছি আজও. তার পাশাপাশি যদি পাঠক বন্ধুদের পাশে পাই তার থেকে আনন্দের আর কি হতে পারে? আর সেই সংখ্যা বাড়লে তো আরও আনন্দ. লেখার আনন্দ আরও অনেক বেড়ে যায়.
অবশিষ্ট এই আমাদের খারাপ লাগে কেন জানেন? কারণ আমরা আমাদের গল্পকে সিরিয়াসলি নি, সম্মান করি, ছেড়ে চলে যাইনা.... তাই পাশে পাঠকদের পেলে ভালো লাগে.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)