Thread Rating:
  • 22 Vote(s) - 3.23 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance গণদেবতা : --- virginia_bulls

#3

বুধবার দিন খুব ভিড় হয় এই ট্রেন-এ । আর সেদিন ছিল বুধবার । সবাই এসে গেছে সকালের হাজিরা দিতে , কিন্তু দুপুরের দিকে হটাৎ করে ডাকা বন্ধ আর ট্রেন অবরোধ এদের প্রত্যেক কে ভাবিয়ে তুললো । সবার ফেরার সময় একে ওপরের থেকে খুব আলাদা কিছু হয় না আর এই জন্যই এরা টিকে থাকে অনেক অনেক দিন । এরকম আগে যে হয় নি তা নয় । সে ক্ষেত্রে মোবাইল কে ভরসা করে সবাই উপস্থিত হলো বিকেল 5 টায় । বেশির ভাগ অফিস আগে থেকে ছুটি দিয়ে দিয়েছে , যাতে সবাই সুস্থ ভাবে বাড়ি ফিরে যেতে পারে । হাজরার মোড়ে আগুন জ্বলছে বাসে, হাওড়ায় দুটো বাস জ্বালিয়েও দিয়েছে ! ময়দান চত্বর রণক্ষেত্র । নির্বানের ভার পড়লো সবাইকে সংঘবদ্ধ করে বাড়ি নিয়ে যাবার । সবাই যে একই জায়গায় থাকে এমনটাও নয় । কিন্তু বান্ডেল তাদের সবার গন্তব্যস্থল ।
সবাই কার সাথে যোগাযোগ করা গেলেও তমালির সাথে ফোনে যোগাযোগ সম্ভব হলো না । তাছাড়া তমালির নিজস্ব গাড়িও আছে তাই তাকে নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করে না এই পরিবার ।

যে যার মতো সিরাজুল-এর খাবার ষ্টল এ এসে পড়লো 5 টার আগেই । গত ২ ঘন্টা ধরে ট্রেন বন্ধ আছে । শেওড়াফুলি তে অবরোধ , আর অবরোধ নৈহাটিতেও । কোনো রাজনৈতিক নেতা খুন হয়েছেন । তাতেই এই বিপত্তি । লোকে লোকারণ্য হাওড়া 1-15 প্লাটফর্ম পা রাখার জায়গা নেই কোথাও । অফিস ফিরতি লোকেদের ভিড় বাড়ছে বই কমছে না । বিজয়া ভিড়ের মধ্যে ডাকলো এই চৈতালি , ওই চৈতালি !
চৈতালি পবিত্রর পার্ট টাইম গার্লফ্রেন্ড । আরো এক জন সদস্য যোগ দিলো দলে । এই সময় দল ভারী হলে ভিড় থেকে তবু একটা জায়গা করে নেয়া যায় । নাহলে কম বয়েসী মেয়েদের এমন ভিড়ে কোনো মান ইজ্জত থাকে না ! ভিড়ের সুযোগ নিয়ে যে যেভাবে শরীরে হাত দিতে পারে সে সেভাবে হাত চালিয়ে দেয় ! কারোর পৌষমাস আর কারোর সর্বনাশ। চিৎকার চেঁচামেচি করেও বিশেষ লাভ হয় না । যারা এসব ভিড়ে অভ্যস্ত নয় তারা কখনো ট্রেন-এ যাতায়াত করার কল্পনাও করতে পারে না ।
এনাউন্স হলো দু চারটে ট্রেন । তারই মধ্যে একটি বান্ডেল লোকাল আর 10 নাম্বার প্লাটফর্ম থেকে ছাড়বে ।কখন ছাড়বে সেটা এখনো ঘোষণা হয় নি কিন্তু নাই বা হলো কারোর কাছে আর কোনো ভালো অপসন নেই । বাসে যাওয়া যাবে হয়তো কিন্তু সে আরো মারাত্মক না জানে হাইওয়ে তে কত অবরোধ । এক রাশ ভিড় ঠেলে ভিড়েরই একটা অঙ্গ 10 নাম্বারের দিকে ছুটে গেলো । স্টেশন-এ পা রাখার জায়গা নেই । এটা খুবই সাধারণ ব্যাপার । পবিত্র আসলেও সুজয় আসে নি ওর আসতে দেরি হবে, বা থেকে যাবে কোনো বন্ধুর বাড়ি ।
[+] 2 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 08-11-2021, 03:40 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 08-11-2021, 03:41 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 08-11-2021, 04:39 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 08-11-2021, 04:40 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 08-11-2021, 05:29 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by WrickSarkar2020 - 08-11-2021, 07:54 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by BeingSRKian - 08-11-2021, 11:06 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by Black_Rainbow - 09-11-2021, 12:19 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by BestOfBest - 09-11-2021, 10:28 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 10:46 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 10:24 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 10:25 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 10:26 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 12:19 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 12:20 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 02:44 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 02:45 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 09-11-2021, 02:47 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by chndnds - 10-11-2021, 08:31 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 10-11-2021, 02:21 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 10-11-2021, 02:22 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 10-11-2021, 02:23 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by WrickSarkar2020 - 10-11-2021, 04:43 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by Prince056 - 10-11-2021, 09:00 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 11-11-2021, 09:54 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 11-11-2021, 09:56 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by WrickSarkar2020 - 11-11-2021, 11:40 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 11-11-2021, 12:53 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by BestOfBest - 11-11-2021, 01:07 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by rishikant1 - 11-11-2021, 01:14 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by S.K.P - 11-11-2021, 03:25 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 11-11-2021, 06:28 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 11-11-2021, 06:29 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by S.K.P - 11-11-2021, 08:58 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by rishikant1 - 11-11-2021, 09:51 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by WrickSarkar2020 - 11-11-2021, 09:52 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 12-11-2021, 10:53 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 12-11-2021, 10:56 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 12-11-2021, 11:01 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by WrickSarkar2020 - 12-11-2021, 11:11 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by S.K.P - 12-11-2021, 05:42 PM
RE: গণদেবতা : --- virginia_bulls - by ddey333 - 13-11-2021, 10:40 AM
RE: গণদেবতা : --- virginia_bulls - by chndnds - 14-11-2021, 08:12 AM



Users browsing this thread: