Thread Rating:
  • 24 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নতুন বৌদি --- ( collected )

#15

পঞ্চম পর্ব


একটি একটি করে দিন এগিয়ে চলেছে | জুলাই এর শেষ দিন, যেদিন আনন্দে বিভোর হয়ে আমরা সবাই গাইছিলাম, “হৃদয় আমার নাচেরে আজিকে”, সে তো পেরিয়েই এসেছি | অগাস্ট মাসের শেষার্ধ ও দেখতে দেখতে চলে এলো | একটা দিন এগিয়ে যাওয়া, মানে একটা করে দিন ফুরিয়েও আসা | যখন ওই সুরটা আস্তে আস্তে মনের মধ্যে ঘুরতে শুরু করলো, “নাই নাই নাই যে বাকি সময় আমার”, মনে হচ্ছিলো ঠেলা দিয়ে ফিরে যাবার দিনটিকে সরিয়ে রাখি | কিন্তু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরবে, নিজের অক্ষরেখা ধরেও আবার পাঁক খাবেই, দিন এগোবেই | সবই তো প্রকৃতির নিয়মেই ঘটে যায়, আমরা কেউ তাকে বাধা দিতে পারবনা |
বাংলা মাসের হিসাবে শ্রাবন মাস সবে শেষ হয়ে গেছে, তবু বর্ষার বিরাম নেই | সকালে খবরের কাগজে বর্ষণের মোট হিসাবটা আগ্রহ সহকারে পড়তাম | যখন এসেছিলাম, তখন স্কোর বোর্ডে দেখতাম তিনশো | ধাপে ধাপে, কখনো বা লাফিয়ে লাফিয়ে, স্কোর পেরোলো পাঁচশো, হাজার, দেড় হাজার, দু হাজার – এবং still going strong !
মেজদা কাজের মধ্যে ডুবে গেছে | কোম্পানি নয়ডায় নতুন ইউনিট খুলছে তখন, তাই দিল্লি যেতে হচ্ছে বারবার | একটা বিরাট কন্ট্রাক্ট নাকি আসতে চলেছে ওদের | বোম্বেতে অগাস্ট মাসে বেশ কয়েকটা ছুটি পড়ে | স্বাধীনতা দিবস ছাড়াও জন্মাষ্টমী, মুম্বাইবাসীর অতি প্রিয় গণপতি, আরো একটা দুটো কি আমি হয়তো miss করে যাচ্ছি | আর ছুটি মানেই তো সারাটা দিন নতুন বৌদি | গল্প, গান, চা, VCR এ ছবি দেখা, এটা ওটা খাবার বানিয়ে দেবার অর্ডার – এইই চলতো | আর মেজদা নেই, তাই খাবার পরেও ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতো দেওর-বৌদিতে মিলে |
সেদিন রাতে শুতে এসে দেখি বৃষ্টি হয়েই চলেছে | মনে হচ্ছিলো, “আমার প্রিয়ার ছায়া, আকাশে আজ ভাসে |” ইচ্ছা করছিলো, লিপি’র সাথে দেখা হলে ওকে ওই গানটা শোনাবো, “এমন দিনে তারে বলা যায়” | কিন্তু আমি যে গানটার সুর ভালো করে জানিনা, প্রথম দিকটা করতে পারবো, কিন্তু না শিখলে সুরে এদিক ওদিক বিচ্যুতি ঘটবে | আমায় কে শেখাবে গানটা ?
“
নতুন বৌদি, এসোনা একটু”
“
কি চাই ছোট ঠাকুরপো ?”
“
একটা গান শিখিয়ে দেবে ?”
“
এই মেরেছে, এই মাঝ রাত্তিরে ? লোক জন ঘুমিয়ে পড়েছে যে | এখন গান শুনলে সবাই ধরে পেটাবে | কাল হবে’খন |”
“
না না নতুন বৌদি, এখনি | খুব আস্তে আস্তে গাও, আমি তুলে নেবো তোমার সাথে সাথে |”
“
কোন গান ?”
“
এমন দিনে তারে বলা যায়”
“
গাও”
“
আগে তোমার কাছ থেকে পুরোটা শুনবো |”
“
শোনো তাহলে, খুব ধীরে গাইতে হয় –
এমন দিনে তারে বলা যায়

এমন ঘন ঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়
এমন মনস্বরে বাদল ঝরঝরে
তপনহীন ঘন তমসায় ||
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 04:49 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by cuck son - 05-11-2021, 04:51 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 04:56 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by cuck son - 05-11-2021, 05:01 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 05:24 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by cuck son - 05-11-2021, 05:35 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 06:02 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by cuck son - 05-11-2021, 06:05 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 06:25 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 06:31 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 06:34 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 05-11-2021, 06:39 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 05-11-2021, 07:21 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Tilottama - 05-11-2021, 08:31 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 06-11-2021, 04:38 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 06-11-2021, 04:40 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 06-11-2021, 04:41 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 06-11-2021, 08:22 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 06-11-2021, 08:32 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Sajib - 06-11-2021, 09:58 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by raikamol - 06-11-2021, 09:21 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 06-11-2021, 10:32 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Rohan tonoy - 06-11-2021, 10:59 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Enora - 07-11-2021, 08:32 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by chndnds - 07-11-2021, 08:52 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 07-11-2021, 02:10 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ambrox33 - 07-11-2021, 02:12 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 07-11-2021, 02:12 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 07-11-2021, 02:14 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 07-11-2021, 04:55 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 07-11-2021, 07:37 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 10:26 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 10:28 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 12:38 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 01:34 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 01:36 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 01:38 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 08-11-2021, 07:38 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Benjir - 08-11-2021, 09:52 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 08-11-2021, 10:02 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Tilottama - 09-11-2021, 12:01 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Roy007 - 09-11-2021, 01:59 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 09:30 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 12:05 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 12:08 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by raikamol - 09-11-2021, 12:33 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by surjosekhar - 09-11-2021, 08:33 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 10:34 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 10:37 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 09-11-2021, 10:40 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 10-11-2021, 02:28 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 09:24 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 11-11-2021, 11:43 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by chitrob - 10-11-2021, 10:19 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 10:53 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Sandybaba - 16-11-2021, 08:49 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 01:00 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 01:01 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 01:04 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Ami Raja - 17-11-2021, 06:29 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 10-11-2021, 01:04 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by tirths2000 - 10-11-2021, 10:29 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 11-11-2021, 10:30 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by WrickSarkar2020 - 11-11-2021, 11:46 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by rishikant1 - 11-11-2021, 01:16 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by surjosekhar - 27-11-2021, 01:26 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 28-11-2021, 06:01 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by S.K.P - 11-11-2021, 03:13 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by Irin28 - 16-11-2021, 12:41 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by erotic _story _lover - 16-11-2021, 01:32 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by buddy12 - 17-11-2021, 08:14 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 21-11-2021, 09:06 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by The Boy - 24-11-2021, 04:20 PM
RE: নতুন বৌদি --- ( collected ) - by ddey333 - 25-11-2021, 09:15 AM
RE: নতুন বৌদি --- ( collected ) - by chndnds - 24-11-2021, 05:58 PM



Users browsing this thread: 1 Guest(s)