Thread Rating:
  • 33 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance একটি ঝগড়ার দিন
#40
* ভালোবাসা কারে কয়* 

 
দাম্পত্য জীবনের ৫৩ বছর পার । এখনও দাদু-দিদিমার  নিয়মিত ঝগড়া ঝামেলা বহাল। 
ঘরের ছেলে,  বৌমা,  নাতি নাতনি, পাড়া প্রতিবেশী সবাই এতে অভ্যস্থ  ।
আজ সকালেও সেই একই দৃশ্য । দিদিমা রেগেমেগে গৃহত্যাগ  করবেন‌ই । 
দাদু -- যাবে কোথায় ?
দিদিমা -- যমের দুয়োরে । 
দাদু -- কেন ?
দিদিমা -- তোমার মতো অসভ্য , অভদ্র মানুষের সঙ্গে থাকা যায় না । এরচে যমের দুয়োরে অনেক ভালো ।
দাদু -- চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি । আমার আণ্ডার‌ওয়ারটা দাও ।
দিদিমা --  তোমার সাথে আর থাকবেনা । তোমার কোনো সাহায্য‌ও আর আমার দরকার নেই । তোমাকে এগিয়েও দিতে হবেনা ।
দাদু -- বলা যায় না, যদি পথ হারিয়ে আবার ফিরে আসো !!
দিদিমা -- যমদুয়োরের পথ কেউ ভোলেনা । আমার ব্লাউজটা দাও ।
দাদু -- কেন, এবেলা কেন ? আমার কোনো সাহায্যের‌ই তো তোমার আর দরকার নেই । যাও নিজে নিয়ে নাও নিজের ব্লাউজ ।
দিদিমা -- খাটের ঐ উঁচু স্ট্যান্ডে  আমার হাত যায়না ।
দাদু -- যেখানে হাত যায়না, সেখানে চুলকোতে যাও কেন ? ওখানে রাখতে গেছিলে কেন ?
দিদিমা (খুব রেগে গলা চড়িয়ে) -- মোটেও আমি রাখিনি । তুমিই কাল রাতে রেখেছো...এখন ভুলে গেলে ?
দাদু (ব্লাউজটা দিয়ে) -- এই নাও । দরগাই নেই...তার ‌ওপর আবার চাদর চড়ানো !
দিদিমা -- এই নাও তোমার আণ্ডারওয়্যার....মরা শিবের ওপর বেলপাতা চড়াও !!

:) Heart
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: একটি ঝগড়ার দিন - by ddey333 - 19-10-2021, 02:37 PM



Users browsing this thread: 1 Guest(s)