Thread Rating:
  • 16 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Non-erotic মধ্য রাতের ফুল --- cuck son
#7
কিন্তু এটা তো পাপ হিসেবে ধরা হয় ? 

 
টাকা উপার্জন করতে পাপ করতে হয় , দুনিয়ায় হয়ত মাত্র ১০ ভাগ লোক পাইবেন যাদের উপার্জন করতে পাপ করতে হয় না , দোকানদার চুরি করে , দিন মজুর কামে ফাঁকি দেয় , মোল্লা / পুরুহিতরা মানুষ রে ভয় দেখাইয়া টেকা নেয়। পাপ কে না করে , তাই আমার টা যদি পাপ হয় তো পাপ । আমার মতে আমার টা পাপ না , আমি ইমানদারির সাথে কাম করি , পয়সা উসুল করে দেই । 
 
কিন্তু আরও কাজ থাকতে তুমি এটা বেছে নিলে কেনো , অন্য উপায়ে কি টাকা কামানো যায় না । 
 
যায় , জাইবো না ক্যান ? কিন্তু সব যায়গায় আপনের কামের লগে ফ্রিতে শরীর দিতে হয় , আমি অন্তত এমন কোন জায়গা পাইনাই যেইখানে কেউ কোন না কোন ভাবে আমার শরীর থাইকা আনন্দ নেয় নাই । তাই চিন্তা করসি , শরীর যদি দিতেই হয় তাইলে ফ্রি দিমু ক্যান ? 
 
আচ্ছা কেউ যদি তোমাকে অন্য কাজ দেয় , যেখানে তোমাকে ফ্রি তে শরীর দিতে হবে না তখন কি তুমি এই কাজ ছেড়ে দেবে। ছেলেটি প্রশ্ন করে , অনেক্ষন যাবত এই অশিক্ষিত পতিতার কাছে নিজেকে ওর জব্দ মনে হচ্ছিলো , এবার মনে হচ্ছে ভালো একটা প্রশ্ন করতে পেরেছে । নিজেকে এখন আর এই পতিতার কাছে পরাজিত মনে হচ্ছে না । অবশ্য সেই সাথে এটাও ইচ্ছে হচ্ছে যে মেয়েটি জেনো একটা ভালো উত্তর দিতে পারে । 
 
কিছুক্ষন ভাবল চামেলী তারপর বলল না , আমার এই কাজ ই ভালো । 
 
কেনো ? তুমি কি চাও না তোমার স্বাভাবিক জীবন হোক , ছেলে সন্তান হোক সংসার হোক । 
 
চাই , চাইবো না ক্যান , কিন্তু কেউ আমার সাথে সংসার করতে চাইলে এইভাবেই করতে হবে , 
 
কিন্তু তোমার স্বামী কি তোমাকে পতিতা বৃত্তি করতে দেবে ?
 
না চাইলে করমু না , কিন্তু আমারে আগে বুঝাইতে হইবো ক্যান করমু না ? যদি আমারে বুঝাইতে পারে আমি করমু না । আর সেই সাথে আমার সব চাহিদা পুরন করতে হবে ? যদি পারে আমার আর কাম করারে দরকার কি ? 
 
কিন্তু দেখে মনে হচ্ছে তোমাকে বঝানো সম্ভব হবে না চামেলী , একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ছেলেটি 
 
ক্যান আপনি কি বুঝাইতে চান ? ভ্রূ নাচিয়ে জিজ্ঞাস করে চামেলী । 
 
ছেলেটি কিছুক্ষন চামেলীর দিকে তাকিয়ে থাকে , তারপর মুচকি হেঁসে বলে নাহ , আমি লেখক মানুষ , এসব  আমার দ্বারা হবেনা আমার সঙ্গি আমার গল্প কবিতা , 
 
ক্যান আপনের সংসার , ছেলে মেয়ে চাই না ? 
 
এবার থতমত খেয়ে যায় লেখক সাহেব , উত্তর খুজে পায় না । 
আপনের টাইম শেষ , দেন এক হাজার ? 
 
এক হাজার , কথা তো হয়েছিলো চারশো !!!!!!!!!!!! হা করে তাকিয়ে থাকে ছেলেটি 
 
চারশো কথা হইসিলো কামের জন্য , এই যে প্যাঁচাল পাড়লাম , এর জন্য বাড়তি চার্জ দেন এক হাজার 
 
এতো টাকা নাই আমার কাছে , 
 
কত আছে ? 
 
পাঁচশো 
 
দেখি মানিবেগ দেন ? 
 
ছেলেটির বিশ্বাস হতে চাইছে না , 
 
আমি চিৎকার দিলে কিন্তু পুলিশ ও আইবো আর ভাদাইম্মা  পোলাপান ও আইবো , তহন হয় থানায় জাইতে হইবো নাইলে মাইর খাইতে হইবো , লগে টাকাও যাইব । 
 
নিজের মানিব্যাগ বাড়িয়ে দেয় ছেলেটি , 
 
মিছা কথা কন ক্যান ? ছয়শ উনত্রিশ টাকা আছে , নেন উনত্রিশ টেকা রাইখা দিলাম , আপনের গাড়ি ভাড়া 
 
এই বলে চামেলী হেঁটে চলে গেলো, আর লেখক ছেলেটি সেদিকে হা করে তাকিয়ে রইল । 
Like Reply


Messages In This Thread
RE: মধ্য রাতের ফুল --- cuck son - by ddey333 - 18-10-2021, 03:09 PM



Users browsing this thread: 1 Guest(s)