11-09-2021, 07:37 PM
আসলে যারা আপডেটের অপেক্ষায় অতিষ্ট হয়ে লেখকের সমালোচনা করছেন তারা কিন্তু আসলে লেখককে একরকম উৎসাহই দিয়ে যাচ্ছেন কারণ গল্পটা আপনার এতই ভালো লেগেছে যে আর তর সইছেনা। লেখকও এতে তাড়া বোধ করেন মনে মনে কারণ আর কোনো গল্পে তো এমনটা হচ্ছেনা, এটার বেলায় পাঠকের এমন অতিষ্টতার কারণ কি? এখানেই কিন্তু লেখকের সাফল্য যে পাঠক গল্পের জন্যে তাকে তাড়া দিচ্ছে বা গালমন্দ করছে! কারণ গল্পটা পাঠকের কাছে বিশেষ কিছু।
একটা গল্প বলি, সবাই Arthur Conan Doyle এর নাম জানেন যে তিনি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা। শার্লক হোমসের নামে পাঠক ছিল একেবারে অজ্ঞান তখনকার দিনে, সবাই কর গুনতে থাকতো যে কবে শার্লক হোমসের নতুন পর্বের বই হাতে পাবে। লেখক আর্থার কোনান ডয়েল একবার তার বইয়ের কেমন কাটতি দেখার জন্যে কোনো একটা বইয়ের দোকানে যান এবং যেয়ে দেখে যে বেশ বড়সড় লাইন, সবাই এসেছে গোয়েন্দা শার্লক হোমসের বই কেনার জন্যে। তো আর্থার কোনান ডয়েল সেই দোকানের ঠিক বিক্রেতার সামনে যাওয়ার চেষ্টা করলে বিক্রেতা তার পাঁজরে সরাসরি এক ধাক্কা মেরে বলে যে "ব্যাটা লাইনে দাড়াও, দেখতেছোনা যে মানুষের ভিড়? ভোর থেকে সব লাইনে আর এই ব্যাটা আসছে সামনে! আসলে কি বিক্রেতা দোকানদার তাকে চিনতে পারেনি আর পারার কথাও নয় কারণ আর্থার কোনান ডয়েল নাকি অনেকটা আড়ালে থেকেই লিখতেন আর নিজেকে কারো সামনে কখনো প্রকাশ করতেন না! তো সেই ঘটনার পর তিনি কিছুটা ক্ষুব্ধ হন মনে মনে যে পাঠকেরা শার্লক হোমসের নাম বলতে অজ্ঞান আর সেটার শ্রষ্টাকেই কিনা চেনেনা জানেনা, এটা হয়না। তো তিনি নাকি এরপর কোন একটা পর্বে শার্লক হোমসকে রহস্যজনকভাবে গায়েব করে দেন আর দীর্ঘদিন কোনো আপডেট করেননা। ততদিনে পাঠকের একেবারে নাভিশ্বাস উঠে গেছে তারা খোঁজখবর শুরু করে লেখকের এবং চিঠিতে অনুরোধের পর অনুরোধ আসতে থাকে তার নিকটে শার্লকের হোমসের জন্যে, পরে নাকি আবার তিনি কোন একটা পর্বে শার্লক হোমসকে বইয়ের পাতায় আবার উদয় করেন।
তো যা বলছিলাম আরকি, পাঠকের তাড়া অনুরোধ গালমন্দ দেখে লেখকরা খুশিই হন যে বাপরে! তার লেখার এতো কদর? সবার বেলায় তো এমনটা হয়না।
পাঠকেরা তাদের মতামত আলোচনা সমালোচনা করবে সেজন্যেই তো এখানে এই রিপ্লাই সেকশন।

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)