17-02-2021, 09:12 AM
(17-02-2021, 05:49 AM)Rajdip123 Wrote: দাদা কেমন আছেন? বেশকিছুদিন হলো আমি আপনার থ্রেডে আসিনি I মাফ চেয়ে নিলাম I আসলে আমার গল্প "অমৃতের সন্ধানে "একটা বিচিত্র মোড়ে আটকে আছে I এই সময়ে অন্য গল্প পড়লে এলোমেলো হয়ে যাবে চিন্তা ভাবনা গুলো, তাই অন্য থ্রেডে ঢুকিনি..... এসে দেখলাম আপনিও আপডেট দেননি..... ভালো লেখেন আপনি..... খুব সরল ভাষা ব্যবহার করেন..... শুভেচ্ছা রইলো I
রাজদীপ দা আমি আপনার থেকে ছোট, বয়সেও এবং লেখার দক্ষতার দিক থেকেও । সেহেতু আপনি আগে যেরকম "তুমি" দিয়ে কথা বলতেন সেইরকম বললে খুশি হতাম । আর মাফ চেয়ে আমাকে লজ্জা ফেলে দিচ্ছেন । আপনি বড় এবং বড়ই থাকবেন । একজন লেখক হিসাবে আপনাকে সম্মান করি । আপনারা আমাদের উৎসাহ । বরং আমি মাফ চেয়ে নিচ্ছি । কারণ আমারও আপনার "অমৃতের সন্ধানে" গল্প টার অনেক গুলো পর্ব না পড়া অবস্থায় রয়ে গেছে । তবে পড়বো অবশ্যই । হ্যাঁ গল্প লেখার জন্য হয়তো গল্প পড়া হয়ে ওঠে না । সেটা সবার ক্ষেত্রেই হয় কমবেশি । আগামী কাল আমি আপডেট দেবো । আপনাকে পড়বার অনুরোধ রইলো ।
আপনাকেও শুভেচ্ছা দাদা ।
ভালো থাকবেন । মন্তব্য করার জন্য ধন্যবাদ


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)