Thread Rating:
  • 391 Vote(s) - 3.7 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
দেবশ্রী - এক স্বর্গীয় অনুভূতি
(22-01-2021, 12:17 AM)Suntzu Wrote: সত্যি বলতে এই রিপ্লেটা দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় সাহিত্যগুলোতে প্রভার্টি,ডিপ্রেশন এনে একপ্রকার সিমপ্যাথি আদায় করা হয় হোক সেটা উঁচু মান থেকে পাতি লেখক পর্যন্ত। গল্পে যত সিমপ্যাথি ফুটে উঠবে পাঠকরা সেটা বেশি গিলবে গল্পের শেষ পর্যায়ে লটারি পাওয়ার মতো মূল চরিত্রগুলোর সাকসেসফুল লাইফ গল্প শেষ। আচ্ছা জীবনটা কি এতটাই সহজ হুট করে ট্রাজিডি আসলো সেটা নিয়ে পুরো গল্পে লড়াই করলাম শেষে হ্যাপি এন্ডিং! ট্রাজিডি যখন আনতেই হলো শেষে আনলে কি সমস্যা। আপনার কথার সাথে আমি একমত আমারা একই সমাজে বাস করে সকল মানুষদের কাছে পৌঁছতে পারবো না। সমাজের প্রত্যেক পর্যায়ের মানুষের কাছে যেকোন বিষয়ের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। চাইলেই ইচ্ছে মতো সেটা গল্পে তুলে ধরা যায়না। বাস্তবতা অনেক কঠিন। আচ্ছা একজন লেখক কি কখনো দুই সত্তায় বিচার করে কোন চরিত্রকে বিচার করেন যে তার ট্রাজিডির পেছনে কি শুধুই নিয়তির হাত ছিল সেই নিয়তির পেছনে কি চরিত্রের কোন ভূমিকা ছিল না।

মন্তব্যটা হয়তো ভিন্ন গল্পের বাইরে চলে গিয়েছে। গল্পটা অনেক সাবলীল ছিল বিশেষ করে কৌশিকের দৃষ্টিভঙ্গি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা খুব প্রসংশনীয়।

হ্যাঁ আপনি যথার্থ বলেছেন। গল্পে যতটা সহজ সরল পদ্ধতিতে জীবন দেখানো হয়, তার পুরো বিপরীত হয় জীবন। এক একটা ইট দিয়ে ইমারত গড়তে হয় তাদের। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়না তাদের। তবে আমি যতটা পারবো সত্য বাস্তব কেই তুলে ধরবো গল্পে। কি করে তারা শত বিপরীত পরিস্তিতির মধ্যে নিজের জীবনকে গড়ে তুলেছে। সেটার প্রেক্ষাপট মেলে ধরার চেষ্টা করবো।

লেখক অনেক সময় একটা দৃষ্টি কোন থেকে চরিত্র গুলোকে দেখে আর সেভাবেই লেখেন। তাতে সুবিধায় হয় বরং ওদের। তবে আমি চেষ্টা করি একজন খারাপ চরিত্রের মধেও ভালোটা বের করে আনার। তবে নিয়তি কেও অস্বিকার করা যায়না। নিয়তিকে বিজয় করায় তো মানুষের লক্ষ্য।

আর এই প্রথম কৌশিককে কেউ প্রশংসা করলো। এর আগে তো ওর বেশি সুনাম হয়নি। তবে ওর কিছু করার ছিলনা। ও যেখানে জন্ম বা বেড়ে ওঠা ওর চরিত্র টা ওই ভাবেই লেখা হয়েছে। সে দিকটা অগ্রাহ্য করা যাবে না। সব চরিত্র আলাদা। কারও সাথে কারও তুলনা নেই।

যাইহোক আপনার বিশ্লেষণ খুবই প্রশংসনীয়। এতে লেখকের গল্প লেখার দক্ষতা বাড়াতে সহায়তা করে। আমার খুব ভালো লাগলো। অশেষ ধন্যবাদ আপনার। সঙ্গে থাকবেন। আর আমার আরেকটা রানিং গল্প " সুন্দর শহরের ঝাপসা আলো" ওটা অবশ্যই পড়বেন। অনুরধ রইলো।



[+] 2 users Like Jupiter10's post
Like Reply


Messages In This Thread
RE: দেবশ্রী - এক স্বর্গীয় অনুভূতি - by Jupiter10 - 24-01-2021, 08:30 PM



Users browsing this thread: 8 Guest(s)