12-10-2020, 10:25 AM
(12-10-2020, 09:57 AM)Jupiter10 Wrote: অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে আমি খুব খুশি হলাম। জানি না আপনাদের কি অভিযোগ অথবা অভিমান হয়েছে আমার উপর। আমি এক এক করে আমার পুরনো পাঠক বন্ধু দের হারাছি। আর নতুন রা তো নিয়মিত আমার গল্প পড়ে কিন্তু মন্তব্য করতে এড়িয়ে যায়। আমরা এখানে নিজের কাজ কর্ম এর পর সময় বের করে গল্প লিখি। মনরঞ্জনের খেত্রে ,আমাদের রসদ বা ইন্ধন ওই একটাই আপনাদের মন্তব্য। সে ভালো লাগা মন্দ লাগা, অথবা গালাগালিই হোক না কেন ।মন্তব্য করতে কৃপণতা করবেনা।
আগের দুটো গল্পের ভুল সংশোধন করে নেওয়া হয়েছে।
অনেক কিছু বলার জন্য আমি ইনবক্স ওপেন করে দিয়েছি। ওখানে বলতে পারেন। আমার অনেক পাঠক বন্ধু এখন DM করে নিজের মন্তব্য এবং পরামর্শ রাখেন।
গল্পটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও আমার তরফ থেকে অনেক অনেক ভালবাসা নেবেন।
দাদা অভিমানের তো প্রশ্নই আসে না। কিছু ব্যাক্তিগত কারনে অনেক দিনই একটু সাইলেন্ট ছিলাম আসলে। আর আপনার প্রতি কি অভিযোগ থাকতে পারেন বলেন!
আর আপনাকে তো পরামর্শ দিতে পারি না, শুধু কিছু মনের চাওয়া আপনাকে জানাতে পারি। সেটা সঠিক সময়ে আপনাকে জানিয়ে দিবো। তবে এখন থেকে নিয়মিত কমেন্ট করার চেষ্টা করবো।
আর শুধু একটা জিনিসই বলি,
"দাদা সবাইকে খুশি করা সম্ভব না তাই, আপনি তেমনই লিখবেন যেমনটা গল্প শুরু করার সময় ভেবেছেন।"



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)