06-11-2026, 09:26 PM
সবার এতো ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ......
(06-11-2026, 09:14 PM)Neel_lohit Wrote: রাতে কখন ঘুমিয়ে গেছে সেটা পলাশেরও মনে নেই। আরাদিনের পর ক্লান্ত শরীরে র ধকল নিতে পারে নি। সকালে যখন ঘুম ভাঙে তখন ঘড়িতে আটটা বাজে। পলাশ হাত পা টান করে আড়মোড়া ভাঙতে যাবে তখনি মনে পড়ে সুমেধার কথা। সারা ঘরে কোথাও সুমেধা নেই। ও তাড়াতাড়ি উঠে বাথরুম দেখে। নাহ.... দরজা বন্ধ বাইরে থেকে। পলাশের বুক ধকপক করে ওঠে, আবার কি কেউ ওকে তুলে নিয়ে গেলো? নাকি জেগে উঠে নিজেই চলে গেছে?বিস্ময়কর লেখা। চালিয়ে যান।
পলাশের চিন্তার মধ্যেই দরজা ঠেলে সুমধা ভিতরে ঢোকে। হাতে একটা কাঁচের গ্লাসে চা আর অন্য হাতে একটা ছোট বিস্কুটের প্যাকেট। ওর পোষাক দেখে পলাশের হাসি পেয়ে যায়। এখানে পলাশ কয়েক সেট জামা প্যান্ট রাখে। তারই একটা ফুল স্লিভ সাদা শার্ট আর একটা বারমডা প্যান্ট পরে আছে ও।