Thread Rating:
  • 350 Vote(s) - 3.16 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

দৃষ্টি আকর্ষণ করছি -

https://pixhost.to/show/6610/789388367_s...130411.png

my dear friends

use "Quick Reply" Box to post story or comments

server side problem to all, taking time to resolve

until the problem is solved let us adjust

You can use "Quick Edit" , Full edit is not working.

 horseride  Cheeta    
[+] 1 user Likes sarit11's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

congrats  congrats  
বাংলাতে লিখছি, যাতে সবাই বুঝতে পারে। দেখতে দেখতে xossipy এর বয়স ৮ বছর হয়ে গেল। প্রায় জন্মলগ্ন থেকেই এই ফোরামের সঙ্গে যুক্ত রয়েছি আমি। প্রথম দু-বছর হয়তো রেজিস্ট্রেশন না করে শুধুমাত্র guest user হিসেবেই এখানে আসতাম আমি। তারপর লজ্জা, সংকোচ, ভয় এইসব কাটিয়ে মনে সাহস সঞ্চয় করে একদিন রেজিস্ট্রেশন করেই ফেললাম। কত গুণী লেখকের সান্নিধ্যে এলাম। তাদের গল্প পড়ে সমৃদ্ধ হলাম। এখানে এমন লেখক আমি দেখেছি যারা বাইরে কোন পত্রিকায় লিখলে এখনকার so called মেইনস্ট্রিম লেখকদের প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে পারতেন। তাদের মধ্যে এখনো কেউ কেউ আছে। আবার কেউ কেউ ব্যস্ততার কারণে কিংবা রাজনীতির শিকার হয়ে কিংবা সময় দিতে না পারার জন্য এই ফোরাম ছেড়ে চলে গেছেন। তাদের কাছে হাতজোড় করে আমার বিনীত অনুরোধ থাকবে লেখক হিসেবে না হোক, পাঠক হিসেবে ফিরে আসুন এই ফোরামে। বিভিন্ন লেখকের গল্পে আপনাদের কমেন্ট এবং suggestion পড়লেই দেখবেন এই ফোরাম আগের মত কতটা ছন্দময় হয়ে উঠেছে। আমি শুধু অনুরোধ করতে পারি, এর বেশি তো আর কিছু নয়! বাকিটা আপনাদের ইচ্ছা। এবার আসি ৮ বছরের বর্ষপূর্তি উপলক্ষে sarit11 & his team যেভাবে এই ফোরামকে সাজিয়েছে এবং নতুন রূপ দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি সবচেয়ে খুশি হয়েছি ফন্ট সাইজ আগের থেকে বাড়ানোর জন্য। কিন্তু একটা বিষয় মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগে যেকোনো থ্রেডে কোন পাঠক কমেন্ট করলে তার  নামের নিচে সে কটা স্টার (★) পেয়েছে সেটা দেখা যেত এখন আর কিছু দেখা যাচ্ছে না। এটা যদি আগের মতো করা হয় তাহলে ভালো লাগবে। আরেকটা বিষয় রয়েছে। আমরা পাঠকরা কোন পুরনো গল্প পড়তে গেলে সেই নির্দিষ্ট লেখকের প্রোফাইলে ঢুকে তার লেখা থ্রেডে গিয়ে গল্পটা পড়ে আসতাম। কিন্তু এখন কোন লেখকের প্রোফাইলে তার লেখা গল্পগুলো দেখাচ্ছে না। এই দুটো বিষয় যদি একটু ঠিক করে দেয়া হয় তাহলে ভালো লাগবে। বাকি সব ঠিক আছে। sarit11 কে অনুরোধ জানাচ্ছি লেখাটা ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ভালো থাকবেন  Namaskar


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

Like Reply




Users browsing this thread: 1 Guest(s)