29-10-2026, 03:32 AM
আপডেট ৮
ক
বুশরা কথায় কথায় আবিদকে বলেছিল, এই কয়েক সপ্তাহ খুব হেক্টিক যাচ্ছে। ক্লাস, পড়াশোনা, ডিবেটের প্রস্তুতি সব মিলিয়ে একদম দম ফেলার সময় নেই। রাত জেগে নোট তৈরি করতে হয়, সকালে ক্লাস, বিকেলের প্র্যাকটিস। মাথা ভারী হয়ে আছে। চোখের নিচে হালকা কালি পড়েছে। একটু হাফছেড়ে বাঁচা দরকার।
আবিদ সেদিন দুপুরে মেসেজ করল।
“আজ বিকেলটা ফ্রি আছিস? মুভি দেখি হলে। কয়েকটা ভাল মুভি এসেছে। কয়েক ঘণ্টা সব ভুলে থাকবি।”
বুশরা ফোনটা হাতে নিয়ে একটু চুপ করে থাকল। জানালার বাইরে রোদ পড়ছিল। মনে মনে হিসাব করল। আজকের পড়াটা শেষ করেছে। প্র্যাকটিস নেই। তাহলে একটু সময় বের করা যায়। সে লিখল, “যাই। কোন মুভি?”
আবিদ উত্তর দিল, “যা চলছে দেখি। তুই বল।”
তারা বিকেল সাড়ে চারটার দিকে যমুনা ফিউচার পার্কের সিনেমা হলের সামনে দেখা করল। আবিদ সাদা শার্ট পরে এসেছিল, হাতা একটু ভাঁজ করা। চুল আগের মতোই পরিপাটি। বুশরা হালকা পিস্তা রঙের আবায়া পরে এসেছিল, মাথায় সাদা হি-জাব। মেকাপ নেই শুধু ঠোটে হালকা লিপিস্টিক ছাড়া। চোখে একটু ক্লান্তির ছাপ। দুজনে কাছে এসে হালকা হাসল। আবিদ বলল, “ক্লান্ত লাগছে?” বুশরা মাথা নাড়ল। “একটু। চল।”
টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল নতুন মুভি চলছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। পল থমাস অ্যান্ডারসনের। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত। পোস্টারে ডিক্যাপ্রিওর মুখ। গোঁফ, এলোমেলো চুল, চোখে একটা অস্থির দৃষ্টি।
বুশরা চোখ উজ্জ্বল করে বলল, “এটাই দেখি। লিওর নতুন মুভি।”
আবিদ ভুরু তুলল। হাসল। “আবার লিও? তোর তো ওকে নিয়ে পাগলামি।”
বুশরা মুচকি হাসল। কাঁধ ঝাঁকাল। “ও হ্যান্ডসাম। আর অভিনয়ও করে ভালো। চোখের দৃষ্টি, গলার স্বর সবকিছু। তুই বুঝবি না।”
আবিদ টিজ করল, “ব্রাড পিট বেটার অ্যাক্টর। লিও শুধু সুন্দর মুখ নিয়ে ঘোরে। বয়স হলেও একই রকম অভিনয় করে। আর খালি কম বয়সি মেয়ে দেখে প্রেম করে।”
বুশরা ভান করে রাগ দেখাল। চোখ কুঁচকে বলল, “তুই কিছুই বুঝিস না। ব্রাড পিটের চেয়ে লিওর চোখে অনেক বেশি গভীর। আর লিও কম বয়সী দেখে প্রেম করতে পারে তবে ব্রাড পিটের মত বউ পেটায় না। চল, তর্ক পরে করবি। এখন টিকিট কাট।”
আবিদ হেসে দুটো টিকিট কাটল। পপকর্ন আর দুটো কোল্ড ড্রিংকস নিল। দুজনে হলের দিকে হাঁটল। হলের ভেতর ঢুকে মাঝের সারিতে পাশাপাশি বসল। হলটা খুব ভিড় ছিল না। কয়েকটা খালি সিট। কেউ কেউ ফোন দেখছিল। কেউ পপকর্ন খাচ্ছিল। আলো নিভে গেল। স্ক্রিনে শুরু হল মুভি।
শুরুর দৃশ্যগুলোতেই ডিক্যাপ্রিওর চরিত্র এল। গেটো প্যাট। বিপ্লবী গ্রুপের সদস্য। তার সাথে তেয়ানা টেলরের চরিত্র পারফিডিয়ার পরিচয়। দুজনের মধ্যে একটা ক্যামেস্ট্রি সিনেমার শুরু থেকে দৃশ্যমান। চোখের দেখা। হাতের স্পর্শ। তারপর প্রথম চুমু প্যাট আর পারফিডিয়ার।
ঠিক সেই সময় আবিদ হাত বাড়িয়ে বুশরার হাত ধরল। আঙুলগুলো জড়িয়ে নিল। বুশরা চোখ পর্দায় রাখল। হাত সরাল না। আবিদের আঙুল তার আঙুলের ফাঁকে ঢুকে গেল। আস্তে আস্তে খেলতে লাগল। বুশরার ত্বকে শিহরণ খেলল। শ্বাস একটু ভারী হয়ে উঠল। পর্দায় ডিক্যাপ্রিও পারফিডিয়াকে টানছে। আবিদের আঙুল তার কব্জিতে ঘুরছে। দুটো মিলে তার মনে একটা অস্থিরতা তৈরি করছিল। উত্তেজনা নয়। ভয়ের কাছাকাছি কিছু। ভূতের সিনেমা দেখার সময় এক ধরনের ভয় হয় না? যেখানে ভয় হয় আবার দেখার ইচ্ছা হয় সেরকম। আবিদ কি করে এটা নিয়ে ভয় হচ্ছে আবার কি করে সেটা দেখতে মন চাইছে।
আবিদ বুশরার হাত তুলে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। হালকা চুমু খেল হাতের পিঠে। বুশরার শরীর টানটান হয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্ত। তারপর আবার পর্দার দিকে তাকাল। ডিক্যাপ্রিওর মুখ। তার ঠোঁট। আর পাশে আবিদের উষ্ণ শ্বাস। হলের অন্ধকারে কেউ দেখতে পাচ্ছিল না। তবু তার মনে হচ্ছিল সবাই দেখছে।
আবিদ আরও একটু এগোল। হাত দিয়ে বুশরার পিঠের দিকে গেল। আবায়ার উপর দিয়ে আস্তে করে হাত বোলাল। কোমরের কাছে থামল। কাছে টানার চেষ্টা করল। বুশরা সরে গেল। চেয়ারে একটু দূরে সরে বসল। কিন্তু বুকের ভেতর কাঁপুনি থামল না। পর্দায় ডিক্যাপ্রিওর চুমু আর আবিদের হাতের অনুভূতি মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। সে পা দুটো জোড় করে বসল। শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। মনে মনে বলল, এখন না। এখানে না। তবু শরীর সাড়া দিচ্ছিল। আবিদের হাতের উষ্ণতা এখনো তার পিঠে লেগে ছিল।
মুভির প্রথম আধঘণ্টা এভাবেই কাটল। পর্দায় বিপ্লব, চুমু, বিস্ফোরণ। আর হলের অন্ধকারে আবিদের হাত। বুশরা মাঝে মাঝে চোখ বন্ধ করছিল। আবার খুলছিল। তার মনে একটা প্রশ্ন ঘুরছিল এটা কি সে চেয়েছিল? নাকি শুধু আবিদ চেয়েছিল বলে সে মেনে নিয়েছিল?
মুভির প্রথম আধঘণ্টা পেরিয়ে গেলে পর্দায় আরও ঘনিষ্ঠ দৃশ্য এল। পারফিডিয়া আর প্যাটের মধ্যে তীব্রতা বাড়ছিল। একটা রাতের দৃশ্য। অন্ধকার ঘর। দুজনের শরীর কাছাকাছি। চুমু গভীর। হাতের স্পর্শ আরও সাহসী। পর্দার আলো হলের অন্ধকারে আস্তে আস্তে নাচছিল।
আবিদ আবার হাত বাড়াল। এবার আর শুধু হাত ধরে রাখল না। আঙুল দিয়ে বুশরার আঙুলের ফাঁকে ঢুকিয়ে আস্তে আস্তে খেলতে লাগল। এক আঙুল দিয়ে তার হাতের পিঠ বুলোচ্ছিল। আরেক আঙুল দিয়ে কব্জির ভেতরের নরম জায়গায় চাপ দিচ্ছিল। বুশরার ত্বক শিউরে উঠল। সে চোখ পর্দায় রাখার চেষ্টা করল। কিন্তু মন পর্দায় থাকছিল না। আবিদের আঙুলের উষ্ণতা তার শরীরে ছড়িয়ে পড়ছিল।
পর্দায় প্যাট পারফিডিয়ার গলায় মুখ রাখল। চুমু খেল। আবিদ ঠিক সেই মুহূর্তে বুশরার হাত তুলে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। হাতের পিঠে আরেকবার চুমু খেল। এবার আগের চেয়ে একটু লম্বা করে। বুশরার শ্বাস থমকে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। মনে হল পর্দার চুমু আর আবিদের চুমু এক হয়ে যাচ্ছে। তার গাল গরম হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বাড়ল।
আবিদ হাত ছাড়ল না। আঙুল দিয়ে তার কব্জি ঘষতে লাগল। তারপর আস্তে করে হাত সরিয়ে বুশরার পিঠের দিকে গেল। আবায়ার কাপড়ের উপর দিয়ে। কোমরের কাছে থামল। আঙুল দিয়ে হালকা চাপ দিল। বুশরা শরীর একটু শক্ত করে ফেলল। সরে যাওয়ার কথা ভাবল। কিন্তু সরল না। শুধু পা দুটো আরও জোড় করে বসল। শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। মনে মনে বারবার বলছিল—এখন না। এখানে না। লোকজন আছে। অথচ শরীর অন্য কথা বলছিল। আবিদের হাতের উষ্ণতা তার কোমরে লেগে ছিল। যেন সেখান থেকে একটা স্রোত বয়ে যাচ্ছে নিচের দিকে।
পর্দায় দৃশ্য বদলাল। পারফিডিয়া প্যাটকে ঠেলে সরিয়ে দিল। তারপর আবার নিজে থেকেই কাছে এল। চুমু আরও গভীর। হাতের স্পর্শ আরও সাহসী। আবিদ সেই ফাঁকে বুশরার কানের কাছে মুখ নিয়ে এল। ফিসফিস করে বলল, “তোর গায়ের গন্ধটা ভালো লাগছে।” বুশরা চমকে গেল। মাথা একটু সরিয়ে নিল। কিন্তু আবিদ হাত ছাড়ল না। আঙুল দিয়ে তার কোমরের কাপড় আলতো করে মুঠোয় নিল। কাছে টানার চেষ্টা করল। বুশরা এবার সরে গেল। চেয়ারে একটু দূরে সরে বসল। শ্বাস হাঁপিয়ে উঠেছিল। বুকের ভেতরটা কাঁপছিল।
সে চোখ পর্দায় রাখল। কিন্তু পর্দা আর মনে ঢুকছিল না। শুধু আবিদের হাতের অনুভূতি ঘুরছিল। হাতের পিঠে চুমু। কোমরে চাপ। কানের কাছে ফিসফিসানি। তার শরীর সাড়া দিচ্ছিল। অথচ মন বলছিল থামো। এটা বেশি হয়ে যাচ্ছে। সিনেমা হল। লোকজন। আবিদ যদি আরও এগোয়? সে কী করবে?
আবিদ একটু চুপ করে থাকল। তারপর আবার হাত বাড়াল। এবার আর পিঠে যায়নি। শুধু হাত ধরল। আঙুল জড়িয়ে নিল। বুশরা হাত সরাল না। শুধু চোখ বন্ধ করে রাখল কিছুক্ষণ। পর্দার শব্দ দূরে মিলিয়ে যাচ্ছিল। শুধু আবিদের আঙুলের উষ্ণতা আর নিজের বুকের ধুকপুকানি স্পষ্ট হয়ে উঠছিল।
মুভির একটা লম্বা ঘনিষ্ঠ দৃশ্য চলছিল। প্যাট আর পারফিডিয়ার মধ্যে তীব্রতা। শরীরের কাছাকাছি আসা। চুমু। হাত। আবিদ সেই সময় বুশরার হাত আরও শক্ত করে ধরল। আঙুল দিয়ে তার হাতের তালুতে চাপ দিল। বুশরার শরীর শিউরে উঠল। সে পা দুটো জোড় করে চেপে ধরল। শ্বাস ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ যদি এখন আলো জ্বালিয়ে দেয়, তাহলে তার মুখ লাল দেখাবে। তার চোখের দৃষ্টি অস্থির দেখাবে।
আবিদ একবার তার দিকে তাকাল। বুশরা চোখ খুলল। দুজনের চোখ মিলল অন্ধকারে। আবিদের চোখে একটা প্রশ্ন ছিল। বুশরার চোখে উত্তর ছিল না। শুধু কাঁপুনি ছিল। সে চোখ সরিয়ে নিল। পর্দার দিকে তাকাল। কিন্তু পর্দা আর দেখছিল না। শুধু অনুভব করছিল আবিদের হাত। তার উষ্ণতা। তার চাপ।
মুভির সেই অংশ শেষ হতে অনেকক্ষণ লাগল। বুশরার মনে হচ্ছিল সময় থেমে আছে। আবিদের হাত ছাড়ছে না। আর সেও ছাড়াচ্ছে না। শরীর চাইছে। মন ভয় পাচ্ছে। দুটোর মধ্যে সে আটকে গিয়েছিল।
মুভি শেষ হলে আলো জ্বলে উঠল। বুশরা তাড়াতাড়ি উঠে দাঁড়াল। আবিদও উঠল। দুজনে কথা কম বলে হল থেকে বেরোল। বুশরার গাল এখনো গরম। আবিদ একবার তার দিকে তাকাল। কিছু বলতে গিয়ে থেমে গেল। বুশরাও চোখ সরিয়ে নিল। মুভি হলের ভিতর ক্যাপ্রিওর উপস্থিতি যে স্পর্শ অনেক ইজি করে দিয়েছিল সিনেমা শেষে সেটা কে এখন মনে হচ্ছে অনেক কঠিন। খুব বেশি কথা হলো না দুইজনের সেদিন কারণ কিভাবে এরপর কি বলতে হবে সেটা জানা ছিল না তাদের কারো।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)