15-10-2026, 12:28 AM
এক কথায় দুর্দান্ত, অসাধারণ। কাহিনীর গতিময়তা, থ্রিল, সাসপেন্স আর তার সাথে মাঝে মাঝে রোমান্সের সমাহার গল্পটাকে অসাধারণ করেছে। পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম।
(15-10-2026, 12:05 AM)Sushanto Wrote: আজকেই প্রথম আপনার গল্পটা পড়ছি। অপূর্ব লেখার হাত। বর্তমানে বাংলা ইরোটিক বলি আর চটি বলি এই সাহিত্য জগতে ভালো মানের লেখকের অকাল পড়েছে। এক যুগ আগেও যারা এই সাহিত্য জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে পাঠকদের আনন্দ দান করেছিলেন, সময়ের পরিক্রমায় আজ তারা সবাই যেন হারিয়ে গেলো। পুরাতন জনপ্রিয় লেখকদের মধ্যে এখন শুধু কামদেব দাদাই কলম চালিয়ে যাচ্ছেন। আর বাকিরা বিদায় নিয়েছেন কখনো তাদের ব্যক্তিগত কারণে, কখনো বা এই ফোরামে মডারেটর দের অতিমাত্রায় খবরদারির কারণে। হেনরি দাদা তার মধ্যে একজন। ফলে এখন আর এই ফোরামে আসা হয় না, গল্প পড়ার জন্য। এটাই আসলেই অন্যায় যখন একজন লেখকের সৃষ্টিকে অপর জন নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে তার সৃষ্টিকে ধ্বংস করে দেয়। বর্তমানে নতুন অনেক লেখক আর লেখিকার আগমন ঘটছে কিন্তু তারা আর বেশি দিন স্টে করতে পারে না। কোন না কোন কারণে তারা হারিয়ে যায়। অনেক লেখকের কাহিনীর প্লট শুরু হয় দারুণ ভাবে কিন্তু পরবর্তীতে খেয় হারিয়ে গল্পটাকে হয় নোংরা করে ফেলে, নয়তো অসমাপ্ত রেখে চলে যায়। আর আপনার লেখার বিষয়ে এটাই বলতে চাই, আপনাকে আমার মনে হচ্ছে একজন ছদ্মবেশী পুরাতন জনপ্রিয় লেখক। কারণ আপনার লেখার হাত ও গল্পের প্লট এতোটাই গভীর ও দুর্দান্ত, যে নতুন একজন অ্যামেচার লেখক এরকম একটা গল্প লিখে ফেলবেন এটা ভাবাটা আসলে বেশ বিষ্ময়কর। আপনার টাইপিং এ কিছু ভুল আছে কিন্তু আপনার লেখার মাধুর্য তা মেনে নিতে বাধ্য করবে পাঠকদের। বাস্তবতার সাথে সেক্সের এরকম সমন্বয় শুধু মাত্র সেরা লেখকদের কাজে দেখা গেছে। আপনার এই গল্পটা একটা মাস্টারপিস হতে পারে যদি আপনি একে একটা বড় পূর্ণাঙ্গ উপন্যাসে রুপ দেন। কামদেব দাদার সাথে আপনার লেখার বেশ মিল আছে। আপনি আপনার লেখাকে কিভাবে এগিয়ে নিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে পাঠক হিসেবে আমার ইচ্ছা আপনি এটাকে দীর্ঘ উপন্যাসে রুপ দেবেন। আর নায়ক ও নায়িকা চরিত্র বিষয়ে কিছু বলার আছে। গল্পের নায়ক লাজুক হলেও বেশ দুর্বল ব্যক্তিত্বের ক্ষেত্রে। এটা দেখতে কিছুটা বেমানান। তাই সামনে যদি কোন শক্তিমান ব্যক্তিকে নায়ক রুপে তৈরি করেন তো সেটা মন্দ হয়না। আর প্রাপ্তবয়স্কদের উপন্যাস বলে শুধু যৌনতা থাকবে তা নয়, বরং কিছু রোমান্টিসিজম যোগ করা উচিৎ। আরেকটি বিষয় যোগ করতে চাই। যদি কাহিনীর প্রয়োজনে ও বাস্তবতার নিরিখে কখনো নায়িকাকে দুষ্টু পুরুষ বা ভিলেনের সাথে সেক্স করতে হয় তবে সেটা ঘটতে দেওয়া উচিত, তবে সেটা অতিমাত্রায় নয় যেন নায়িকা একেবারে কলুষিত রুপে গ্রহণযোগ্য হারিয়ে ফেলে। কারণ জীবন সরলরেখা নয়, এখানে অনেক বিপদ, প্রতিবন্ধকতা আসে। তাই একজন দক্ষ লেখক সেটা তার লেখনিতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। আপনার সে যোগ্যতা আছে। আর প্রতিটি উপন্যাসের একটা করে মেসেজ থাকে, আশা করবো শেষে আপনি তা ব্যক্ত করবেন। আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকুন, দাদা।
(15-10-2026, 12:09 AM)The.Real.Whispers Wrote: khub valo lagche dada....ami apnake onek din xhore follow kori...r apnar sohoj pra njol hater lekha o khub valo lage...
(15-10-2026, 01:50 AM)Rancon Wrote: সম্পূর্ণ থ্রিলার উপন্যাসে রূপ নিচ্ছে গল্প আপনাকে ধন্যবাদ। নিয়মিত আপডেট দিয়ে আমাদের খুদা মেটাতে সহযোগিতা করবেন। সংগ্রামী চরিত্র পুলিশ অফিসার সুমেধাকেই নায়িকা হিসেবে মানায় বরং আস্তে আস্তে সেদিকে গেলে গল্প নতুন মাত্রা পাবে আর অ্যালবাম কান্ত পলাশকে সুপুরুষের মতো ঘুরে দাঁড়াতে হবে শুধু বিছানায় না জীবন সংগ্রামে সুপুরুষ সেখানে নিজের পেশাগত সাফল্য আর তার বিরুদ্ধে চলা পলিটিক্সের বিরুদ্ধেও সাবলীল রিভেঞ্জ তবে অপরাধি হিসেবে নয়। সমস্যা থেকে পালিয়ে বেড়িয়ে নায়ক নায়িকা হওয়া যায় না তাহলে আর থ্রিলার সাসপেন্স কিছুই আলাদা বৈচিত্র্যময় হয় না। আপনার লেখায় একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য আছে তাই পরামর্শ দিলাম। এজন্য মাফ চাইছি এটা একান্তই আমার ভাবনা থেকে দিনশেষে লেখা আপনার তাই আপনিই ঠিক করবেন গতিপথ। শুভকামনা রইলো আর নিয়মিত আপডেট পাওয়ার অনুরোধ।
(15-10-2026, 12:28 AM)skam4555 Wrote: এক কথায় দুর্দান্ত, অসাধারণ। কাহিনীর গতিময়তা, থ্রিল, সাসপেন্স আর তার সাথে মাঝে মাঝে রোমান্সের সমাহার গল্পটাকে অসাধারণ করেছে। পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম।
(15-10-2026, 07:08 PM)Mohomoy Wrote: গল্পে পাঠককে ধরে রাখার মত একটা সাবলীল গতি আছে।
পরের লাইনে যাবার জন্য বা পরের আপডেটে পড়ার জন্য পাঠকের
ভেতরে একটা আকুলতা তৈরি করতে লেখক অত্যন্ত সফল।
এই গল্পের আমিও একজন নিয়মিত পাঠক।
"আলোকিত শহরের অন্ধকারে" গল্পের জন্য
আন্তরিক শুভকামনা রইলো।
Quote:যুক্তি যেখানে শেষ হয়, অনুভূতির অরণ্য সেখান থেকেই শুরু।
(30-07-2026, 05:37 PM)sarkardibyendu Wrote:শুরুটা সুন্দর লাগল। তবে স্পার্ম কাউন্টের সঙ্গে খাট কাঁপানর সম্পর্কটা নেই। খাট কাঁপাতে পারলেও স্পার্ম কাউন্ট কম হতে পারে।আলোকিত শহরের অন্ধকারে(পর্ব-১)
সকালের ঠাকুর পূজা সেরে সুমিত্রা নিজের ঘরে এসে চেয়ারে গা এলিয়ে দিলেন। একটু হাঁফ ধরে গেছে আজ। রোজই পূজাটা উনি নিজেই করেন। আজকেও নিজেই করেছেন। বৌমা চন্দ্রিমাকে বাকি সব দায়িত্ব দিলেও এটা দেন নি। আসলে কিছুই না, সকালে এই ছুতোয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় আর কিছুটা সময় কাটানো যায়। কালকে পড়ে গিয়ে পায়ে আর পিঠে চোট লেগেছে। সেই কারণে আজ একটু কষ্ট হচ্ছে। তবে এমনি কোন শারিরীক সমস্যা ওনার নেই। বয়স প্রায় ৪৮/৪৯ হলো। স্বামী মারা যাওয়ার পর রঙিন কাপড় পড়া ছেড়ে দিয়েছেন। সাদা থান আর সাদা ব্লাউজ। গায়ের রঙ একেবারে কাঁচা সোনার মত। সম্প্রতি মাথার চুলে পাক ধরছে। না হলে থান পরেও ওনার দিকে তাকালে চোখ ফেরানো দায়। বরাবর ছিপছিপে সুমিত্রা আজকাল বসে থেকে থেকে একটু ভারী হয়ে
(15-10-2026, 10:46 PM)skam4555 Wrote: কাহিনীর প্রতি পরতেই নতুন নতুন উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গল্পটা ভালোভাবে জমে উঠেছে। কিন্তু কিছু বিষয় মিলাতে পারছি না। ১৯ তম পর্বে বর্ণিত পলাশ আর চন্দ্রিমার রসায়নের শুধু ইংগিতই পাওয়া গেল, বিস্তারিত কিছু জানা গেল না, ২০ তম পর্বে বর্ণিত সেই বন্দীদশা থেকে সুমেধা কিভাবে মুক্তি পেল তা জানতে পারলাম না। আশা করি সামনের পর্বগুলোতে এগুলো বিস্তারিত জানতে পারব। চমৎকার পর্বের জন্য আপনাকে ধন্যবাদ। নতুন পর্বের আশায় থাকলাম।
(16-10-2026, 01:41 AM)Rupak Sarkar Wrote: প্রতিটি আপডেট খুব ভালো লাগছে,but চন্দ্রিমা আর পালাশের পর্ব টা কমপ্লিট হল না ওটা নিয়ে কিছু আপডেট দিন l