Thread Rating:
  • 33 Vote(s) - 3.39 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL লাভ এন্ড লাস্ট ইন ঢাকা (ধানী লংকা- আপডেট ৫)
#61
কাদের ভাই একটু সাদিয়া আর বুশরা র বাকস্তরী দিয়েন তাহলে বুশরা র ফিগারের বর্ণনা পাওয়া  যায় নাহলে তো সব ঢাকা ঢাকা Frown
[+] 2 users Like behka's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
দারুন হচ্ছে গল্পটা। আপনাকে অভিনন্দন।
[+] 1 user Likes skam4555's post
Like Reply
#63
great story. many thanks
[+] 1 user Likes Fun123's post
Like Reply
#64
কাদের ভাই কখনো পারলে বন্ধু গল্পটা শেষ কইরেন
[+] 1 user Likes Rahat1111's post
Like Reply
#65
(08-10-2026, 08:26 AM)behka Wrote: কাদের ভাই একটু সাদিয়া আর বুশরা র বাকস্তরী দিয়েন তাহলে বুশরা র ফিগারের বর্ণনা পাওয়া  যায় নাহলে তো সব ঢাকা ঢাকা Frown

ধীরে ধীরে আসবে। গল্প মোটে শুরু হয়েছে। অপেক্ষা করুন।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#66
(08-10-2026, 09:42 PM)Rahat1111 Wrote: কাদের ভাই কখনো পারলে বন্ধু গল্পটা শেষ কইরেন

দেখি ভাই
Like Reply
#67
(08-10-2026, 02:17 PM)skam4555 Wrote: দারুন হচ্ছে গল্পটা। আপনাকে অভিনন্দন।

(08-10-2026, 09:35 PM)Fun123 Wrote: great story. many thanks

দুইজন কে মন্তব্যের জন্য ধন্যবাদ
Like Reply
#68
(08-10-2026, 06:57 AM)papon_ Wrote: বুশরাকে কি আরেকটু পর্দাশীল ভাবে দেখানো যায় না যেখানে শুধু স্কার্ফ না পরে বো-রকা হি-জাব নেকাব পরবে?

ভাই যে ডিবেট ক্লাবে যায় তারে নি-কাব পড়াইলে তো গল্পের ক্যারেক্টার আর গল্প মিলবে না। আর হি-জাব লিখতে চেয়েছি তবে হি-জাব লিখলে ব্লাংক করে দেয় শব্দ গুলো তাই বিকল্প হিসেবে স্কার্ফ লিখছি। বার বার হি-জাব লিখলে এবং পরে কেউ কমপ্লেইন করলে গল্প ব্যান খাবে। হুদাই একটা আজাইরা ঝামেলায় গল্প ব্যান করতে চাই না। স্কার্ফের জায়গায় আপনি মনে মনে হি*জাব ভেবে নিন।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#69
(07-10-2026, 09:09 PM)Saj890 Wrote: Very good

(07-10-2026, 11:10 PM)Wonderkid Wrote: Outstanding

ধন্যবাদ দুইজন কে
Like Reply
#70
(08-10-2026, 02:17 AM)abeast Wrote: Kader vai, You are just fantastic. i am your fan since the beginning of the story " BONDHU". just a request pls complete The Bondhu story. And your storytelling is more than awesome.

পুরাতন পাঠক কে এই গল্পে দেখে ভাল লাগল। ভাই বন্ধু গল্পে আসলে অনেকদিনের গ্যাপ পড়ে গেছে। এখন নতুন করে লিখতে গেলে আবার নতুন করে শুরু করতে হবে। তাই পুরো কথা দিতে পারছি না।
Like Reply
#71
আপডেট ৪

ক

হিজড়াদের হাত থেকে আবিদকে উদ্ধার করার সেই সন্ধ্যার পর থেকে নোমান আর আবিদের সম্পর্কটা ধীরে ধীরে একটা নতুন রূপ নিয়েছে। আগে তারা শুধু চেনা ছিল। সাজিদের মাধ্যমে একবার পরিচয় হয়েছিল, কয়েকটা কথা হয়েছিল। কিন্তু সেদিনের পর থেকে সম্পর্কটা অন্য জায়গায় চলে গেছে। ক্যাম্পাসে দেখা হলে এখন আর শুধু মাথা নাড়ায় না। করিডোরে হলে একটু থেমে যায়। প্লাজার বেঞ্চির কাছে হলে কয়েকটা কথা হয়। লাইব্রেরির সামনে হলে একটু দাঁড়ায়। কথাগুলো গভীর কিছু না। আবহাওয়া, ক্লাসের প্রেসার, কোনো ফুটবল ম্যাচের রেজাল্ট এমন সাধারণ বিষয়। কিন্তু কথা হওয়ার মধ্যে একটা হৃদত্যা এসেছে। আবিদ এখন নোমানকে দেখলে আর অস্বস্তিতে পাশ কেটে যায় না। নোমানও আবিদকে দেখলে হালকা হাসিতে থামে। তাদের কমন ফ্রেন্ড সাজিদের সাথে তিনজনে মিলে কয়েকবার আড্ডা হয়েছে। একবার ক্যাফেটেরিয়ায়, একবার প্লাজার সিঁড়িতে, আরেকবার ক্যাম্পাসের বাইরে চায়ের দোকানে। সেই আড্ডাগুলোতে কোনো বড় কথা হয়নি। কিন্তু কথার  ধরনটা বদলেছে। আগে যেমন শুধু ভদ্রতা ছিল, এখন সেখানে আন্তরিকতা যোগ হয়েছে। হঠাৎ দেখা হলেও জোর করে কথা বলে ভদ্রতা মেন্টেন করার আর কোনো বিড়ম্বনা নেই। সম্পর্কটা আস্তে আস্তে একটা সহজ, বন্ধুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। কেউ কাউকে জোর করে কাছে টানছে না। শুধু সময় আর ছোটখাটো দেখা সাক্ষাৎ দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে।

একদিন বিকেলের দিকে তিনজন বসেছিল প্লাজার এক কোণে। সাজিদ, আবিদ আর নোমান। সামনে তিনটা চায়ের কাপ। রোদটা হেলে পড়ছে। চারপাশে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কেউ ফোন দেখছে, কেউ হেঁটে যাচ্ছে। কথা শুরু হয়েছিল ইউরোপিয়ান ফুটবল নিয়ে।
সাজিদ বলছিল,


“আর্সেনাল এবার অবশ্যই কিছু একটা করবে। রাইস আর ওডেগার্ড যদি ফর্ম ধরে রাখে”
আবিদ মাথা নাড়ল।


“রাখবে না। সিটির সামনে টিকতে পারবে না।”
নোমান হেসে বলল,


“তোমরা দুজনই ভুল। সিটি আর আর্সেনাল দুইটাই ইপিএলে বাঘ আর বাইরে  বিড়াল। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লীগের ফাইনালে থাকবে। চ্যাম্পিয়নস লিগে ওদের অভ্যাস আছে।”
সাজিদ বলল,


“অভ্যাস আর সামর্থ্য এক কথা না।”
এভাবে কথা চলছিল কিছুক্ষণ। কেউ কারো কথা পুরোপুরি মানছিল না। কিন্তু মানার দরকারও ছিল না। শুধু কথা বলার আনন্দ। একসময় ফুটবলের আলোচনা থেমে গেল। চায়ের কাপে চুমুক পড়ছিল। নীরবতা একটু ভারী হয়ে এল।
সাজিদ হঠাৎ বলল,


“ফুটবল ঠিক আছে। কিন্তু মানুষের জীবনে শুধু খেলা তো আর চলে না। প্রেমছাড়া জীবনটা কেমন যেন ফাকা লাগে।”
আবিদ মুচকি হাসল।


“তুই এখনো সিঙ্গেল। তাই এত কথা।”
সাজিদ কাঁধ ঝাঁকাল।


“তাই তো। আমি প্রেম করতে চাই। একজনকে খুঁজে পেতে চাই। যেন কেউ থাকে। কথা বলার জন্য, সময় কাটানোর জন্য। আমার মনে হয় প্রেম মানেই পাশে কেউ থাকা। একা একা সবকিছু সহ্য করতে হয় না।”
আবিদ একটু গম্ভীর হয়ে বলল,


“প্রেম শুধু পাশে থাকা না। এটা আরও বড় কিছু। আমার কাছে প্রেম একটা স্বর্গীয় ব্যাপার। যেন দুইজন মানুষ একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায়। শান্তি পায়। নিরাপত্তা পায়। পৃথিবীটা একটু কম একা মনে হয়।”
নোমান তখনো চুপ করে চা খাচ্ছিল। কিছু বলছিল না। চোখ দিয়ে দূরের মাঠের দিকে তাকিয়েছিল। সাজিদ তার দিকে তাকিয়ে বলল,


“তুই এত চুপ কেন? তোর কী মত?”
আবিদও বলল,


“হ্যাঁ, বল না। তোমার তো অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে।”
নোমান একটু ইতস্তত করল। কাপটা নিচে রাখল। আঙুল দিয়ে কাপের কিনার ঘষছিল।


“আমার মতটা তোমাদের মতের সাথে মিলবে না মনে হয়।”
সাজিদ হাসল।


“তাই বলে চুপ করে থাকবি? বল। আমরা শুনব।”
আবিদও মাথা নাড়ল।


“বল। কৌতূহল হচ্ছে।”
নোমান একটু চুপ থেকে বলল,


“আমার কাছে প্রেম কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার না। হ্যাঁ, প্রেমে পড়েছি কয়েকবার। কিন্তু সবসময় ক্ষণস্থায়ী। জীবন একটাই। এখানে একজনের প্রেমে পড়ে সারাজীবন থাকা সম্ভব বলে আমার মনে হয় না। একজন মানুষ কি আরেকজন মানুষের সব অভাব পূরণ করতে পারে? পারে না। তাহলে কীভাবে একজনের প্রেমে সারাজীবন থাকা যায়?”
সাজিদ আর আবিদ দুজনেই একটু হকচকিয়ে গেল। সাজিদ বলল,


“মানে তুই বিশ্বাস করিস না কেউ সারাজীবন একসাথে থাকতে পারে?”
নোমান মাথা নাড়ল।


“পারে হয়তো। কেউ কেউ পারে। কিন্তু আমার কাছে সেটা স্বাভাবিক মনে হয় না। মানুষ বদলায়। চাওয়া বদলায়। অভ্যাস বদলায়। তাই আমি দীর্ঘস্থায়ী কিছু ভাবি না। যেটা আছে, সেটা উপভোগ করি। শেষ হলে শেষ।”
আবিদ এবার জিজ্ঞেস করল,


“তাহলে বিয়ে, সংসার, সন্তান ভবিষ্যৎ নিয়ে কী ভাবো?”
নোমান হেসে ফেলল। হাসিতে একটু বিদ্রূপ ছিল না। শুধু সহজ অস্বীকৃতি।


“অনেক দূরের ব্যাপার। অন্তত আগামী পাঁচ-ছয় বছর এর ধারেকাছেও যাচ্ছি না। এখন যেটা আছে, সেটাই ভালো। ভবিষ্যৎ নিয়ে টেনশন করলে বর্তমান নষ্ট হয়।”
সাজিদ একটু এগিয়ে নোমানের এই আনকনভেনশনাল মত ভাল করে বুঝার জন্য আরেকটা প্রশ্ন করল,


“প্রেমে শারীরিক সম্পর্ককে তুই কেমন করে দেখিস?”
নোমান এবার সোজা তাকাল। চোখে একটা গম্ভীর ভাব।


“সত্যি কথা বলব?”
দুজনে মাথা নাড়ল।
নোমান বলল,


“নারীদেহ আমাকে উন্মত্ত করে। পাগল করে। প্রেম শুধু মনের ব্যাপার না। শরীরের সাথেও হয়। শরীর ছাড়া যে প্রেম, সেটা আমি বুঝি না। যখন ত্বক ত্বকে লাগে, যখন শ্বাস গরম হয়, যখন কেউ তোমার কাছে সম্পূর্ণ খুলে যায় সেই মুহূর্তগুলোই আমার কাছে সত্যি। বাকিটা কথা। সুন্দর কথা। কিন্তু কথা।”
আবিদ মাথা নাড়ল। গলায় একটু চাপ এল। নোমানের এমন খোলামেলা কথায় অভ্যস্ত না আবিদ। যে সাজিদ নোমান কে আগে থেকে চেনে সে পর্যন্ত একটু অবাক হয়েছে এমন কনফেশনে। আবিদ নোমানের কথার প্রতিউত্তর দিতে চায়, নিজের মোরাল গ্রাউন্ডের পিছনে উদাহারণ সহ যুক্তি দাড় করাতে চায়,


“এটা সত্যি না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্কে কাম নেই। শুধু ভালোবাসা আছে। সম্মান আছে। শান্তি আছে। শরীরের ক্ষুধা দিয়ে সব মাপা যায় না।”
নোমান আবিদের দিকে তাকিয়ে বলল,


“মাই ফ্রেন্ড, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। শরীর ছাড়া যেটা থাকে, সেটাকে আমি ভালোবাসা বলতে পারি না। কী বলব জানি না। কিন্তু ভালোবাসা না।”
সাজিদ আর আবিদ দুজনেই চুপ করে গেল একমুহূর্ত। তারপর সাজিদ জিজ্ঞেস করল,


“তোর এই এক্সট্রিম মতামতের কারণ কী ভাই?”
আবিদও বলল,


“হ্যাঁ। কেন এতটা একরোখা মত এই বিষয়ে তোমার?”
নোমান চায়ের কাপে চোখ রাখল। একটু চুপ করে থাকল। তারপর মাথা তুলে বলল,


“ সেইম প্রশ্ন আমি তোমাদের দুইজন কে করতে পারি? তোমরা কেন ভাবছ তোমাদের মতামত টা সত্য?”

আবিদ এবার উত্তর দিল,
“কারণ সমাজের অধিকাংশ মানুষ এটা ভাবে। কামের অস্তিত্ব আছে আমি অস্বীকার করছি না। আমাদের ভবিষ্যত প্রজন্মের পৃথিবীতে আনার জন্য কামের দরকার আছে তবে সব সময় ভালবাসা আর কাম কে এক করে ফেলা ঠিক নয়।”

নোমান সংগে সংগে উত্তর দেয়,
“মাই ফ্রেন্ড অধিকাংশ মানুষ একটা কথা বললে সেটা সত্য হয়ে যায় না। আর আমার মনে হয় অনেক সময় মানুষ তার গোপন অভিব্যক্তি লুকিয়ে রাখে। মানুষের অনেক হিপক্রেসি আছে এর মাঝে একটা হলো সেক্স কে অচ্ছুত করে রাখে প্রকাশ্যে কিন্তু গোপনে তার কামনা করে। আমি বলছি না তুমি তাদের মত। তবে অনেক সময় চারপাশে সবাই কে একটা জিনিস করতে দেখে অনেকে কনফিউজড হয়ে যায়। অন্যদের হিপক্রেসি কে নর্ম ভেবে নিজে সেটা চর্চা করতে থাকে নিয়ম হিসেবে।”

আবিদ কি যুক্তি দিবে বুঝে উঠতে পারে না, তাই বলে,

“ তুমি ভালবাসা কে ছোট করছ। কামের মত জিনিসের সাথে এটাকে গুলিয়ে ফেলছ।”

নোমান মুচকি হাসে, বলে,


“নাহ, গুলিয়ে ফেলছি না কারণ শরীর আমাদের একটা অংশ। আমাদের অস্তিত্বের একটা অংশ। সেই অংশকে বাদ দিয়ে যদি আমরা ভালোবাসার কথা ভাবি, তাহলে সেটা অসম্পূর্ণ। তুমি কি নিজের হাত পা বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবতে পারো? পারো না। তাহলে শরীরকে বাদ দিয়ে ভালোবাসা কী করে সম্পূর্ণ হয়? যে প্রেমিকা কে তুমি ভালবাস তার শরীর কে বাদ দিয়ে ভালবাসা তো তার অস্তিত্ব কে অস্বীকার করা।”
আবিদ আর সাজিদ দুজনেই একটু আটকে গেল। যুক্তিটা সহজ। অস্বীকার করা কঠিন। কিন্তু মানতেও ইচ্ছে করছিল না। আবিদ বলল,


“মানতে পারলাম না নোমান।”
নোমান কাঁধ ঝাঁকাল।


“মানা না মানা তোমার ব্যাপার। আমি যা অনুভব করি, তাই বললাম।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,


“আমার গার্লফ্রেন্ডকে দেখলে এখনো বুকে একটা অদ্ভুত কম্পন হয়। পালপিটেশন। এতদিন হয়েছে। অথচ এখনো হয়। সে কাছে এলে মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে। একটা শান্তি নেমে আসে। আবার তার সাথেই একটা উত্তেজনাও থাকে। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু ঘটে না। শুধু অনুভূতিটা থেকে যায়। তার হাসি, তার কথা বলার ধরন, চুপ করে বসে থাকার ভঙ্গি সবকিছু মিলে একটা পরিপূর্ণতা তৈরি করে। আমি যখন তার সাথে থাকি, তখন আর কিছু চাই না। শরীরের ক্ষুধা তখন গৌণ হয়ে যায়। শুধু তার উপস্থিতিই যথেষ্ট।”
নোমান শুনছিল। শেষ পর্যন্ত হেসে ফেলল।


“মাই সিলি বয়। এইগুলা তোমার ফিজিক্যাল রিঅ্যাকশন। তুমি চাপিয়ে রাখছো তোমার শরীর কে। ইউ নিড এ গুড সেক্স। ইউর বডি ইজ টেলিং ইউ দ্যাট। ইউর ফিলিংস অফ পালপিটেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইউর ফিজিক্যাল নিড।”
আবিদের কান লাল হয়ে গেল। মুখটাও গরম লাগল। নোমান আবার বলল,


“তুমি কখনো কামার্তভাবে তোমার জিএফকে টাচ করোনি?”
আবিদ একটু রেগে উঠল।


“কী বাজে বলছো!”
নোমান হাত তুলে বলল,


“আই অ্যাম জাস্ট আস্কিং। অনলি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,


“শুধু দুইবার কপালে চুমু খেয়েছি। তাও কাম থেকে না ভালবাসা থেকে।”
নোমান জোরে হেসে উঠল।


“ম্যান, ইউ গাইজ আর ডুয়িং সিক্সটিস প্রেম অ্যাট ২০২৬।”
সাজিদও হেসে ফেলল। আবিদও একটু হাসল, যদিও লজ্জায় মুখ লাল। তারপর আবিদ বলল,


“আমি গর্বিত আমার প্রেম নিয়ে। আর শারীরিক সম্পর্ককে আমি তো একদম বাদ দিচ্ছি না। বিয়ের পর সব হবে। হালাল মতে।”
নোমান এবার টিজ করে বলল,


“হর্নি গাই। সব ভাবে, শুধু সাহস করে না করার। বিয়ে করিয়ে দিলেই ঠিক গার্লফ্রেন্ডের উপর ঝাপিয়ে পড়বে।”
আবিদের মুখ আরও লাল হয়ে গেল। সাজিদ হাসতে হাসতে বলল,


“বাস। এবার থাম। আবিদকে আর লজ্জা দিস না।”
এভাবেই তাদের আড্ডা শেষ হলো। উঠে দাঁড়ানোর আগে সাজিদ বলল,


“জানো, প্রকৃত বন্ধুত্ব হলো সেটাই—যেখানে ভিন্ন ভিন্ন মতের মানুষ একসাথে সুন্দর সময় কাটাতে পারে। বিপদে একে অন্যকে সাহায্য করতে পারে।”
আবিদ আর নোমান দুজনেই মাথা নাড়ল। একমত। সাজিদ হাসতে হাসতে আবিদের দিকে তাকিয়ে বলল,


“তুই হলি লাভার বয়।”
আবিদ নোমানের দিকে তাকিয়ে বলল,


“আর তুমি প্লেবয়।”
তিনজনেই হেসে উঠল। কঠিন বিষয় নিয়ে এই আলোচনা তাদের মাঝের হৃদ্যতা আর বাড়িয়ে দিয়েছে কিছু সময়ে।

বাড়ি ফেরার পথে আবিদ একা হাঁটছিল। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। মনে মনে নোমানের কথাগুলো ঘুরছিল। শরীর ছাড়া প্রেম কি সত্যিই অসম্পূর্ণ? তাহলে তার আর তার গার্লফ্রেন্ডের প্রেম কি পূর্ণ নয়? যে শান্তি সে পায়, যে কম্পন এখনো বুকে হয় সেগুলো কি শুধু শরীরের অতৃপ্ত ক্ষুধা? নোমানের কথাগুলো মানতে ইচ্ছে করছিল না। অথচ যুক্তিটা সহজ ছিল। আবিদ মাথা নাড়ল। উত্তর পেল না।
অন্যদিকে নোমান বাইকে করে যাচ্ছিল। হেলমেটের ভেতর বাতাস ঢুকছিল। তারও মনে পড়ছিল আবিদের কথা। সত্যিকারের প্রেম বলে কি কিছু আছে? নাকি সবই মোহ? যদি মোহ হয়, তাহলে শারীরিক স্পর্শ ছাড়া কীভাবে আবিদের প্রেম এতদিন টিকে আছে? মেয়েটাকে শুধু কপালে চুমু খেয়ে কী করে এতটা প্রশান্তি পায় সে?
দুইজন ভিন্ন মানুষ। দুইটা ভিন্ন কৌতূহল। তবে আগ্রহ এক জায়গায়।
[+] 6 users Like কাদের's post
Like Reply
#72
খ

ঢাকা ডিবেট ফেস্ট আসছে। নর্থ সাউথ ডিবেট ক্লাব থেকে দুইটা টিম যাবে।  প্রথম টিম আগেই ফাইনাল হয়ে গেছে। তিনজন সিনিয়র। রাফিয়া হাসান, তানভীর আহমেদ আর সাদমান চৌধুরী। রাফিয়া ক্লাবের অন্যতম সেরা স্পিকার। লজিক্যাল স্ট্রাকচার আর রিবাটালে তার হাত পরিষ্কার। তানভীর স্টাইলিশ স্পিকার, কন্ট্রোলড অ্যাগ্রেশন নিয়ে কথা বলে। সাদমান নীরব কিন্তু মারাত্মক। কেস ফ্রেমিংয়ে তার দক্ষতা অন্য লেভেলের। তিনজনে মিলে গত দুই বছরে কয়েকটা বড় টুর্নামেন্ট জিতেছে। ক্লাবে সবাই জানে, প্রথম টিম মানেই প্রায় নিশ্চিত কোয়ালিফিকেশন। তাদের নিয়ে কারো কোনো দ্বিধা নেই।

দ্বিতীয় টিমের দুইজন আগেই ঠিক হয়ে গেছে। বুশরা এবং মাহিকা। মাহিকা বুশরার এক বছরের সিনিয়র। দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো। কথা কম বলে, কিন্তু একে অপরের পয়েন্ট ধরতে পারে। বুশরা কেস বিল্ড করে, মাহিকা রিবাটালে ধারালো থাকে। তৃতীয় সদস্য নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কমিটি মিটিংয়ে নামগুলো উঠল। কয়েকজনের নাম আলোচনা হচ্ছিল। হঠাৎ নোমানের নামও উঠল। বুশরা একটু অবাক হয়ে তাকাল। নোমান ক্লাবে আসে ঠিকই। ছোটখাটো প্র্যাকটিস রাউন্ডে মাঝে মাঝে কথা বলে। কিন্তু বড় কোনো ম্যাচে তাকে সে দেখেনি। ডিবেটার হিসেবে তার কোনো পরিচিতিও নেই বুশরার চোখে। ছেলেটা ক্লাবে এসে পা তুলে বসে, ফোন দেখে, হালকা কথা বলে। দায়িত্বকে কখনো সিরিয়াসলি নেয় বলে মনে হয় না। এমন মানুষের নাম ক্যান্ডিডেট হিসেবে উঠতে দেখে বুশরার ভ্রূ কুঁচকে গেল।

সিনিয়রদের মধ্যে একজন, আরিয়ান, বলল,  
“নোমান ভালো করে। ওর চান্স আছে।”

বুশরা কিছু বলল না। মনে মনে বিরক্ত হলো। নোমান আর তার এক টিমে—এই চিন্তাটাই অস্বস্তিকর। ছেলেটা ক্লাবে এসে এমনভাবে আচরণ করে যেন সবকিছু হালকা। এমন মানুষকে নিয়ে বড় প্রতিযোগিতায় যাওয়াটা ঠিক মনে হচ্ছিল না। সে চেয়েছিল তৃতীয় সদস্য হিসেবে কেউ একজন সিরিয়াস, পরিচিত ডিবেটার আসুক। নোমান নয়।

শেষে সিদ্ধান্ত হলো, একটা বাছাই ডিবেট হবে। দশজন ক্যান্ডিডেট। একই টপিকের পক্ষে-বিপক্ষে পাঁচ মিনিট করে কথা বলবে। সিলেকশন কমিটি ভোট দিয়ে তৃতীয় সদস্য ঠিক করবে।

টপিক ঠিক হলো:  
**“This House believes that social media has done more harm than good to modern relationships.”**

---

বাছাই রাউন্ডের দিন ক্লাব রুম ভরে গিয়েছিল। সামনে স্পিকারদের জন্য জায়গা, পেছনে দর্শক। বুশরা আর মাহিকা পেছনের সারিতে বসল। খাতা খুলে রাখল। কথা কম। শুধু পর্যবেক্ষণ।

প্রথম কয়েকজন ক্যান্ডিডেট কথা বলল। একজন খুব জোরে জোরে পয়েন্ট দিল, কিন্তু স্ট্রাকচার ছিল না। আবেগ দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করছিল। আরেকজন খুব সাবধানে কথা বলল, প্রতিটা শব্দ মাপজোখ করে, কিন্তু কোনো ধার ছিল না। তৃতীয়জন উদাহরণ দিতে গিয়ে গুলিয়ে ফেলল। চতুর্থজন ভালো শুরু করল, কিন্তু মাঝপথে পয়েন্ট হারিয়ে ফেলল।

মাহিকা আস্তে বলল,  
“দ্বিতীয়জনের কেস পরিষ্কার ছিল। কিন্তু অ্যাটাক নেই। শুধু ডিফেন্ড করছে।”

বুশরা মাথা নাড়ল।  
“প্রথমজন শুধু আবেগ দিয়েছে। লজিক কম। তৃতীয়জন উদাহরণে ডুবে গেছে।”

এভাবে একটার পর একটা স্পিচ চলতে থাকল। বুশরা মনোযোগ দিয়ে শুনছিল। কে কী পয়েন্ট দিচ্ছে, কোথায় দুর্বলতা, কোথায় ওভারকনফিডেন্ট সব নোট করছিল। মাহিকাও মাঝে মাঝে মন্তব্য করছিল। দুজনেই প্রায় একমত হচ্ছিল বেশিরভাগ স্পিকার নিয়ে। কেউ কেউ ভালো বলছিল, কিন্তু ফেস্ট লেভেলের জন্য যথেষ্ট নয় বলে মনে হচ্ছিল।

শেষের দিকে নোমান উঠল। বুশরা সোজা হয়ে বসল। মনে মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল—ছেলেটা হালকা কথা বলবে, হাসবে, কোনো গভীর পয়েন্ট দিতে পারবে না। ক্লাবে সে যেমন আচরণ করে, স্পিচেও তেমনই হবে। নোমান মাইকের সামনে গিয়ে দাঁড়াল। কোনো কাগজ নেই। হাত পকেটে। একটু চুপ করে থেকে শুরু করল। গলাটা স্থির। কোনো তাড়াহুড়ো নেই। সে বলল, সোশ্যাল মিডিয়া সম্পর্ককে ধ্বংস করেনি। সম্পর্কের ভিতরের অসততাকে শুধু দৃশ্যমান করেছে। আগে মানুষ লুকিয়ে রাখত। এখন লুকানোর জায়গা কমেছে। এটা ক্ষতি না, উন্মোচন। সে কয়েকটা উদাহরণ দিল—পুরনো সম্পর্কের ভণ্ডামি, নতুন সম্পর্কের স্বচ্ছতা, অতিরিক্ত এক্সপোজারের ভয়। লজিকাল কানেকশন পরিষ্কার রাখল। রিবাটালে আগের কয়েকজনের পয়েন্ট তুলে এনে ভেঙে দিল। শেষের দিকে বলল, আমরা সোশ্যাল মিডিয়াকে দোষ দিই কারণ নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে চাই না। সম্পর্কের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো সহজ।

স্পিচ শেষে ঘরে একটু নীরবতা রইল। কয়েকজন মাথা নাড়ল।

মাহিকা আস্তে বলল,  
“ভালো বলেছে। পয়েন্টগুলো পরিষ্কার। আর কনফিডেন্স আছে। গলার টোনও কন্ট্রোলড।”

বুশরা কিছু বলল না। খাতায় কলম ঘষছিল। মনে মনে খুঁত ধরতে চাইছিল। স্ট্রাকচার একটু লুজ ছিল হয়তো। উদাহরণ আরও মজবুত হতে পারত। শেষের লাইনটা একটু বেশি ড্রামাটিক মনে হয়েছে। কিন্তু যুক্তিগুলো দুর্বল ছিল না। এটা সে অস্বীকার করতে পারল না। ছেলেটা যেভাবে আগের স্পিকারদের পয়েন্ট তুলে ভেঙেছে, সেটা সহজ কাজ না।

মাহিকা আবার বলল,  
“আমার মনে হয় ও ভালো ডিবেটার। আর একটু প্র্যাকটিস করলে ফেস্টের জন্য রেডি হয়ে যাবে। ওর মধ্যে একটা ন্যাচারাল ফ্লো আছে।”

বুশরা মাথা নাড়ল শুধু। মনে মনে বলল, কীভাবে সম্ভব? এতদিন তো দেখিনি। ছেলেটা ক্লাবে এসে এমন করে কথা বলে যেন সবকিছু হালকা। অথচ আজকের স্পিচে হালকা কিছু ছিল না। কোনো অতিরিক্ত হাসি ছিল না। কোনো অপ্রয়োজনীয় কথা ছিল না। শুধু পয়েন্ট। পরিষ্কার পয়েন্ট।  

এই দ্বন্দ্বটা তার ভেতর চাপ সৃষ্টি করছিল। সে নোমানকে একটা ফ্রেমে ফেলে রেখেছিল হালকা, দায়িত্বহীন, সিরিয়াস নয়। আজকের স্পিচ সেই ফ্রেমটা কেঁপে দিয়েছে।

---

রেজাল্ট ঘোষণা হলো সন্ধ্যায়। নোমান নির্বাচিত।  

বুশরা খবরটা শুনে চুপ করে থাকল। ভেতরে একটা অস্বস্তি চাপছিল। সে সিদ্ধান্ত নিল ক্লাব প্রেসিডেন্টের সাথে আলাদা করে কথা বলবে। আয়ানকে সে সম্মান করে। আয়ানের কথাবার্তায় একটা পরিপক্কতা আছে। তিনি কখনো হালকা করে কিছু বলেন না। তাই তার কাছে গিয়ে নিজের আপত্তিটা রাখাটাই যৌক্তিক মনে হলো।

প্রেসিডেন্টের অফিস রুমে গিয়ে দাঁড়াল বুশরা। আয়ান ল্যাপটপ দেখছিলেন। মাথা তুলে তাকালেন।

“বলো বুশরা।”

বুশরা সোজাসুজি বলল,  
“স্যার, নোমানকে নেওয়াটা ঠিক হয়নি মনে হচ্ছে। ঢাকা ডিবেট ফেস্ট ছোট প্রতিযোগিতা না। এখানে দেশের সেরা টিমগুলো আসে। নোমান ক্লাবে তেমন ডিবেট করেনি। বড় মঞ্চে ভড়কে যেতে পারে। আমরা টিম হিসেবে দুর্বল হয়ে যাব।”

আয়ান চেয়ার ছেড়ে একটু হেলান দিয়ে বসলেন। চশমাটা সরিয়ে রাখলেন।  
“তুমি ওকে কম চেনো।”

বুশরা চুপ করে থাকল। আয়ানের গলায় কোনো বিরক্তি ছিল না। শুধু একটা শান্ত নিশ্চয়তা।

আয়ান বললেন,  
“নোমানকে আমি আগে থেকে চিনি। কলেজে ও খুব ভালো ডিবেটার ছিল। কলেজে এসে আরও ধারালো হয়। ঢাকার অনেক টপ ডিবেটারকে ও কলেজ-কলেজ লেভেলে ফেস করেছে। কয়েকজন তো এখন ইউনিভার্সিটি লেভেলেও নামকরা। ওদের কেউ কেউ এখনো বলে, নোমানকে আর্গুমেন্ট দিয়ে চাপানো মুশকিল ছিল। ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল—পরিস্থিতি যত খারাপ হোক, গলার টোন কখনো ভাঙত না।”

বুশরা অবাক হয়ে তাকাল। আয়ান আবার বললেন,  
“একবার আন্তঃকলেজ ফেস্টে ওর টিম ফাইনালে উঠেছিল। ও পজিশন থ্রি ছিল। শেষ স্পিচে পুরো কেসটা উল্টে দিয়েছিল। জজরা পরে বলেছিল, ওই স্পিচ না হলে ম্যাচটা অন্যভাবে যেত। আরেকবার একটা টিম ওকে টার্গেট করে ব্যক্তিগত আক্রমণ করেছিল। নোমান হাসিয়ে উড়িয়ে দিয়ে শুধু লজিকে ফিরে গিয়েছিল। রেগে যায়নি। ওর ওই কন্ট্রোলটাই ওর শক্তি। অনেকেই ভালো কথা বলে। কিন্তু চাপের মুখে শান্ত থাকাটা আলাদা ব্যাপার।”

আয়ান একটু থেমে বললেন,  
“ক্লাবে ও কম করে কারণ ও চায় না। না পারার জন্য না। তুমি ওকে শুধু ক্লাবের হালকা ভার্সন দেখেছ। আসলটা অন্য। ও যখন সিরিয়াস হয়, তখন অন্য মানুষ হয়ে যায়।”

বুশরা দাঁড়িয়ে শুনছিল। কথাগুলো তার মাথায় ঘুরছিল। আয়ানকে সে বিশ্বাস করে। আয়ান কখনো অতিরঞ্জন করেন না। তাই নোমানের এই পুরনো পরিচয়টা তার কাছে অবিশ্বাস্য লাগছিল। যে ছেলেটা ক্লাবে পা তুলে বসে, দায়িত্বকে হালকা করে, সেই ছেলেটা একসময় এতটা সিরিয়াস ডিবেটার ছিল—এই চিন্তাটা মানতে কষ্ট হচ্ছিল। আয়ানের মুখে নোমানের প্রশংসা শোনাটা আরও অদ্ভুত লাগছিল। কারণ আয়ান খুব কম মানুষের প্রশংসা করেন।

আয়ান শেষে বললেন,  
“তুমি ওর সাথে টিম করবে। সুযোগ দাও। দেখো। আমি ভুল করছি না।”

বুশরা শুধু মাথা নাড়ল। আর কিছু বলল না। রুম থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়াল। জানালা দিয়ে বাইরের আলো পড়ছিল। মনে মনে একটাই কথা ঘুরছিল—

ছেলেটা আসলে কী?

যতবার সে নোমানকে একটা ফ্রেমে ফেলতে চেয়েছে, ততবার ফ্রেমটা ভেঙে গেছে। আজকের দিনে আরও একবার ভাঙল। প্রথমে ক্লাব ডে-তে, তারপর আজকের স্পিচে, এখন আয়ানের মুখে।  

বুশরা স্কার্ফ ঠিক করল। ব্যাগ কাঁধে নিল। হাঁটতে শুরু করল।  
মনে মনে বিস্ময়টা চেপে রাখল। কিন্তু বিস্ময়টা থেকে গেল। একটা অস্বস্তিকর, অস্বীকার করা যায় না এমন বিস্ময়।
[+] 7 users Like কাদের's post
Like Reply
#73
(08-10-2026, 10:26 PM)কাদের Wrote: পুরাতন পাঠক কে এই গল্পে দেখে ভাল লাগল। ভাই বন্ধু গল্পে আসলে অনেকদিনের গ্যাপ পড়ে গেছে। এখন নতুন করে লিখতে গেলে আবার নতুন করে শুরু করতে হবে। তাই পুরো কথা দিতে পারছি না।

বন্ধু গল্প টা আপনার লিখা? আপনি কি সায়মন? আপনি কেন এই গল্প শেষ করেন নি ? আপনি যেভাবে প্লট গুছিয়ে গল্প লিখেন যাস্ট অসাধারণ। বন্ধু গল্প আপনি শেষ করেন নি, অনেক কষ্ঠ পেয়েছি। আমার পড়া সেরা গল্প গুলোর মধ্যে একটি। আশা করি এই গল্প ও সেরা হবে। কিন্তু বন্ধু গল্প দয়া করে শেষ করবেন। অনুরোধ রইল।
[+] 1 user Likes Fun123's post
Like Reply
#74
গ

আবিদের মনে সেদিনের আড্ডাটা বারবার ফিরে আসছিল। নোমানের কথাগুলো। শরীর ছাড়া প্রেম অসম্পূর্ণ। নারীদেহ মানুষকে উন্মত্ত করে। পালপিটেশন মানে শরীরের অতৃপ্ত ক্ষুধা।
প্রথমে আবিদ রেগে গিয়েছিল। মনে হয়েছিল নোমান সবকিছুকে শরীরের নিচে নামিয়ে আনছে। প্রেমকে সস্তা করে দিচ্ছে। ভালোবাসাকে শুধু একটা শারীরিক প্রতিক্রিয়া বানিয়ে ফেলছে। সে রাতে ঘরে ফিরেও বিরক্ত ছিল। মনে মনে নোমানকে অনেক কথা বলেছিল। কিন্তু রাত গভীর হলে, একা থাকলে, কথাগুলো অন্যভাবে বাজতে শুরু করল।
নোমান কি পুরোপুরি ভুল?
আবিদ নিজেকে প্রশ্ন করল। সে যৌনতাকে তুচ্ছ করে দেখিয়েছে তর্কের সময়। বলেছে তাদের সম্পর্কে কাম নেই, শুধু ভালোবাসা আছে। কথাটা সত্যি। সে বিশ্বাস করে। কিন্তু যৌনতা কি আসলেই তুচ্ছ? সন্তান উৎপাদনের মাধ্যম ছাড়া আর কিছু না? নাকি মন আর শরীরকে এক করার আরেকটা উপায়?
সে ভাবল, মানুষ শুধু মন দিয়ে বাঁচে না। শরীরও আছে। শরীরের চাহিদাও আছে। সেই চাহিদাকে অস্বীকার করলে কি নিজের একটা অংশকেই অস্বীকার করা হয়? নোমান এটাই বলেছিল। যুক্তিটা সহজ। অস্বীকার করা কঠিন। শরীরকে বাদ দিয়ে যদি কেউ নিজেকে সম্পূর্ণ ভাবে, তাহলে সে নিজেরই অর্ধেককে অস্বীকার করে।
আবার অন্যদিকে ভাবল, সবকিছু যদি শরীর দিয়ে মাপা হয়, তাহলে ভালোবাসা আর কামের মধ্যে পার্থক্য থাকে কী? তাহলে তো পশু আর মানুষ এক হয়ে যায়। সে এটা মানতে রাজি না। তার গার্লফ্রেন্ডের সাথে যে শান্তি সে পায়, যে নিরাপত্তা অনুভব করে, যে পরিপূর্ণতা অনুভব করেসে টা শুধু শরীরের অতৃপ্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সে যখন তার কাছে বসে, তখন শরীরের কোনো ক্ষুধা মনে আসে না। শুধু একটা গভীর শান্তি আসে। এটা কি মিথ্যা হতে পারে?
তবুও নোমানের কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না। রাতের পর রাত সে দুই পাশের যুক্তিগুলো সাজাচ্ছিল। একবার নোমানের পক্ষে, একবার নিজের পক্ষে। কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না। শুধু বিভ্রান্ত হচ্ছিল।
আবিদ ভাবল, বুশরা কি তাদের সম্পর্কের বর্তমান অবস্থায় সত্যিই খুশি? সে নিজে খুশি। কিন্তু বুশরা? মেয়েটা কখনো অভিযোগ করে না। কখনো চাহিদা প্রকাশ করে না। সবসময় শান্ত। সবসময় সন্তুষ্ট। এটা কি স্বাভাবিক? নাকি সেও অনেক কিছু চেপে রাখে? মেয়েরা কি সবসময় সব কথা বলে? নাকি অনেক কিছু ভেতরে পুষে রাখে?
এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই। আলোচনা করার মতোও কেউ নেই। সাজিদকে বলা যাবে না। নোমানকে তো আরও না। একমাত্র বুশরা। তাই সে ঠিক করল, পরে যখন দেখা হবে, তখন আস্তে করে এই বিষয়টা তুলবে। সরাসরি না। একটু ঘুরিয়ে। কিন্তু তুলবেই। না তুললে মনের ভেতরের এই দ্বন্দ্ব আরও বাড়বে।

দুদিন পর তাদের দেখা হলো। ক্যাম্পাসের বাইরে একটা শান্ত ক্যাফেতে। বিকেলের দিক। লোকজন কম। জানালার পাশে একটা টেবিল। বাইরে গাছের পাতা নড়ছিল হালকা বাতাসে। আবিদ এসেছিল একটু আগে। বুশরা এসে বসল। স্কার্ফ ঠিক করে নিল। হালকা হাসি দিয়ে আবিদের দিকে তাকাল।
কথা শুরু হলো সাধারণ বিষয় নিয়ে। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরিবার, আগামী মিডটার্ম। আবিদ মাঝে মাঝে চুপ করে যাচ্ছিল। চায়ের কাপ ঘোরাচ্ছিল আঙুলে। চোখ তুলে তাকাচ্ছিল, আবার নামিয়ে ফেলছিল। বুশরা লক্ষ করল।
“কী হয়েছে?” বুশরা জিজ্ঞেস করল। গলায় একটু উদ্বেগ। “এত চুপচাপ কেন? কিছু বলার আছে নাকি?”
আবিদ মুখ তুলল। একটু ইতস্তত করল। গলা পরিষ্কার করল।


“না... মানে... একটা কথা ছিল। কিন্তু... জানি না কীভাবে বলব।”
“বলো। ইতস্তত কোরো না। মনের কথা বলো। আমি আছি তো।”
আবিদ গলা পরিষ্কার করল আবার। চোখ নামিয়ে রাখল। কাপের দিকে তাকিয়ে বলল,


“তুমি... তুমি আমাদের সম্পর্ক নিয়ে খুশি তো?”
বুশরা একটু অবাক হয়ে তাকাল। যেন আকাশ থেকে পড়ল। চোখ বড় হয়ে গেল এক মুহূর্তের জন্য।


“কী? হঠাৎ এই প্রশ্ন কেন? আমি কিছু ভুল করেছি নাকি?”
আবিদের কান গরম হয়ে গেল। গলা শুকিয়ে আসছিল। সে জানত সত্যি কথা বলতে পারবে না। নোমান আর সাজিদের সাথে আড্ডার কথা বললে বুশরা অস্বস্তিতে পড়বে। হয়তো রেগেও যাবে। তাই বানিয়ে বলল,


“না... তুমি কিছু করোনি। একটা পডকাস্ট দেখছিলাম। সেখানে বলা হচ্ছিল... যৌনতা প্রেমের একটা বড় অংশ। ছাড়া সম্পর্ক অসম্পূর্ণ থাকে। অনেক সম্পর্ক এই কারণে দুর্বল হয়ে যায়। আমাদের... আমাদের তো এটা নেই। তাই ভাবলাম... তুমি কি এই কারণে অসন্তুষ্ট? কোনো অভাব বোধ করো? কিছু মনে মনে চাও কিন্তু বলো না?”
বুশরা শুনে মুখ লাল হয়ে গেল। চোখ নামিয়ে ফেলল। কানের কাছ পর্যন্ত রক্ত উঠে গেল। এই প্রথম আবিদের মুখ থেকে এমন কথা শুনছে। অস্বস্তি চাপল সারা শরীরে। গলা শুকিয়ে গেল। সে কী উত্তর দেবে বুঝতে পারছিল না। আবিদ তার লজ্জা দেখে আরও বিব্রত হলো। হাত দিয়ে মাথা চুলকে বলল,


“স্যরি... স্যরি। আমি এমন কথা তোলার কথা ছিল না। তুমি অস্বস্তিতে পড়লে। আমি বোকামি করেছি।”
বুশরা মাথা নাড়ল। গলা নামিয়ে বলল, খুব আস্তে,


“না... না। আমি... আমি আমাদের সম্পর্কে খুব খুশি। সত্যি। কোনো অভাব নেই। তুমি এসব কেন ভাবছ?”
আবিদ তাকিয়ে রইল। পুরোপুরি বিশ্বাস করতে পারল না। বুশরা কনজারভেটিভ। সে জানে। এমন কি হতে পারে যে সে নিজের ভেতরের কোনো ইচ্ছা লুকিয়ে রাখছে? তাই শিওর হতে চাইল। নোমানের যুক্তিগুলোকে পডকাস্টের নামে সাজিয়ে বলল। গলা একটু কাঁপছিল।
“পডকাস্টে আরও বলছিল... শরীর আমাদের অস্তিত্বের অংশ। তাকে বাদ দিয়ে ভালোবাসা অসম্পূর্ণ। শরীরের চাহিদা থাকলে সেটা অস্বীকার করা ঠিক না। মানুষ নিজের একটা অংশকে দমিয়ে রাখে। পরে সেটা সমস্যা তৈরি করে। তোমার কী মনে হয়? এসব কথা কি একেবারে ভুল?”
বুশরা একটু চুপ করে থাকল। আঙুল দিয়ে স্কার্ফের কিনার মুচড়ে ধরছিল। তারপর আস্তে বলল,


“আমি... আমি খুশি। আমাদের যা আছে, তাতেই। যৌনতা... সেটা বিয়ের পর আসবে। তখন হবে। এখন দরকার নেই। এখন আমাদের যেটা আছে, সেটাই যথেষ্ট। আমি এতেই শান্তি পাই।”
কথাটা বলে সে আর চোখ তুলল না। আবিদও চুপ করে গেল। আর বেশি কথা হলো না সেদিন। দুজনেই অস্বস্তিতে চা খাচ্ছিল। মাঝে মাঝে চোখ পড়ছিল একে অপরের দিকে, তারপর সরে যাচ্ছিল। আবিদ মনে মনে ভাবছিল বুশরা সত্যিই খুশি, নাকি শুধু বলে যাচ্ছে? তার গলার স্বর তো একটু কাঁপছিল। বুশরা মনে মনে ভাবছিল আবিদ হঠাৎ এমন কথা তুলল কেন? তার কি সত্যিই এসব ভাবনা আছে? নাকি সত্যিই কোনো পডকাস্ট দেখেছে?
ক্যাফে থেকে বেরোনোর সময় দুজনেই যার যার ভিতরে চিন্তায় মগ্ন ছিল। ওদের সম্পর্কের ভিতর নতুন এক প্রশ্ন হাজির হয়েছে যার উত্তর দুইজনের অজানা।

রাতে বাসায় ফিরে আবিদ বিছানায় শুয়ে তাকিয়ে রইল ছাদের দিকে। ফ্যানের শব্দ শুনছিল। বুশরার কথাগুলো ঘুরছিল মাথায়। সে যৌনতাকে পুরোপুরি উড়িয়ে দেয়নি। বলেছে বিয়ের পর হবে। তার মানে কি তার মনেও এই চিন্তা আছে? আগ্রহ আছে, কিন্তু কনজারভেটিভভাবে বড় হওয়ার কারণে প্রকাশ করতে পারে না? যদি তাই হয়, তাহলে তার ভেতর একটা চাপা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা সম্পর্কের জন্য কতটা ভালো হবে? আবিদের কি উচিত হবে নিজে থেকে এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া? নাকি অপেক্ষা করাই ভালো? যদি সে কিছু করে আর বুশরা প্রস্তুত না থাকে, তাহলে সব নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি বুশরার সত্যিই চাহিদা থাকে আর সে কিছু না করে, তাহলে বুশরা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। মনে মনে একটা টানাপোড়েন তৈরি হলো। সে কোনো সিদ্ধান্তে আসতে পারল না। শুধু জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ।
অন্যদিকে বুশরাও রাতে একইভাবে চিন্তা করছিল। বিছানায় শুয়ে স্কার্ফ খুলে রেখেছিল পাশে। আবিদ কেন হঠাৎ এই প্রশ্ন তুলল? সে কি চায় তাদের সম্পর্কে যৌনতা প্রবেশ করুক? কিন্তু তা কীভাবে সম্ভব? আবিদ যখন কথা বলছিল, তখন মুখ লাল হয়ে গিয়েছিল, তোতলাচ্ছিল। এত লাজুক মানুষ কী করে এমন চাহিদা প্রকাশ করবে? নাকি সে নিজেও খুব লাজুক, কনজারভেটিভ—তাই নিজের ইচ্ছাটা কোনো পডকাস্টের নামে চালিয়ে দিয়েছে? বুশরা বান্ধবীদের আড্ডায় শুনেছে, সিনিয়র মেয়েদের কাছে শুনেছে—ছেলেরা যৌনতায় বেশি আগ্রহী হয়। শান্ত ছেলেরাও এর বাইরে নয়। অনেকেই লুকিয়ে রাখে। আবিদ কি ইঙ্গিত দিয়ে এটাই বোঝাতে চেয়েছে? সে ভালো ছেলে—এতে সন্দেহ নেই। কিন্তু তার মনে এই চিন্তা এসে থাকলে বুশরার কী করা উচিত? সে কি আবিদকে জিজ্ঞেস করবে সরাসরি? নাকি চুপ করে থাকবে? যদি চুপ করে থাকে আর আবিদের সত্যিই এমন চাহিদা থাকে, তাহলে কি সে আবিদকে অতৃপ্ত রাখবে?
বুশরা কোনো উত্তর পেল না। শুধু একটা সংশয় নিয়ে চোখ বুজল। মনে মনে আবিদের লাল মুখটা ভেসে উঠছিল বারবার। আর নোমানের নাম না জানা কোনো পডকাস্টের কথা।
দুজনেই সে রাতে সহজে ঘুমোতে পারেনি।


দুজনেই একই প্রশ্নের ভিন্ন মুখোমুখি হয়েছিল।


কোনো উত্তর পায়নি।
[+] 10 users Like কাদের's post
Like Reply
#75
বৃহস্পতিবার রাতের উপহার। পড়ুন। মন্তব্য এবং লাইক, রেপু দিয়ে সাথে থাকেন।
[+] 2 users Like কাদের's post
Like Reply
#76
Darun
[+] 1 user Likes Saj890's post
Like Reply
#77
গল্প সুন্দর ভাবে এগুচ্ছে
নিয়মিত আপডেট চাই কাদের ভাই
[+] 1 user Likes Dipto78's post
Like Reply
#78
Kader bhai, Title ta edit kore den, Update 4 hobe. Tahole aro manush ashbe thread e
[+] 1 user Likes behka's post
Like Reply
#79
(07-10-2026, 11:22 AM)কাদের Wrote: অনেকদিন পর আমার গল্পে আপনার দেখা পেলাম

আজকাল ফোরামে আসাটাই কমে গেছে।
একটা অনুরোধ  - আপনি যেমন লিখতে চান, তেমনই লিখুন। পাঁচ জনের সাজেশন নিয়ে খিচুড়ি করবেন না।
"বন্ধু" গল্পের কথা মনে পড়ে যাচ্ছে।
লাইক ও রেপু দিলাম। 
পাঁচ তারা দিলাম। 
সাথে আছি।
[+] 1 user Likes buddy12's post
Like Reply
#80
খুব সুন্দর আপডেট। আপনার লেখনীর শক্তি এত চমৎকার যে পড়া শুরু করলে শেষ না করে পারা যায় না। লাইক ও রেপু দিলাম।
[+] 1 user Likes skam4555's post
Like Reply




Users browsing this thread: Rony Bsl, 4 Guest(s)