Thread Rating:
  • 38 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL লাভ এন্ড লাস্ট ইন ঢাকা (ধানী লংকা- আপডেট ৫)
#41
(05-10-2026, 02:08 PM)Saj890 Wrote: Darun

dhonnobad
[+] 1 user Likes কাদের's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(05-10-2026, 09:02 PM)behka Wrote: বুশরা এবং নোমানের backstory এবং বৈপরীত্য বেশ চমৎকার। লেখক বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে বুশরা মেকআপ করে না; এটি কি এই কারণে যে সে সৌন্দর্য ও রূপচর্চা নিয়ে চিন্তিত নয়, নাকি সে নিজেকে এমন একজন সুন্দরী মনে করে যার কোনো মেকআপের প্রয়োজন নেই?
বুশরা নোমানের বৈপরীত্য গল্পের মূল থিম। তাই তাদের ব্যাকস্টোরিটা গড়ে তুলছি ধীরে ধীরে। আর বুশরা ঠিক রূপচর্চা নিয়ে চিন্তিত নয়।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#43
(05-10-2026, 09:09 PM)Dipto78 Wrote: দারুণ ভাই... সেই হয়েছে, চালিয়ে যান ❤️

ধন্যবাদ
Like Reply
#44
আপনার বিবেচনা সঠিক। 
গল্প লেখাই ভাল। 
লাইক ও রেপু দিলাম। 
সাথে আছি।
[+] 1 user Likes buddy12's post
Like Reply
#45
(05-10-2026, 09:09 PM)Dipto78 Wrote: দারুণ ভাই... সেই হয়েছে, চালিয়ে যান ❤️

ধন্যবাদ
Like Reply
#46
(05-10-2026, 09:57 PM)Akhilaa Wrote: সত্যি দাদা, ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ❤️ এই সাইটে ভালো লেখক আর নেই বললেই চলে। ভালো কিছু লেখা অসমাপ্ত পড়ে আছে, আর বাংলা থ্রেডটাও যেন শেষের পথে।

তাই আপনার ফিরে আসাটা সত্যিই অনেক আনন্দের। আর গল্পটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই—আপনি লেখক হিসেবে একেবারে খাঁটি। এভাবেই লিখে চলুন দাদা। গল্পে এরপর কী হয়, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ❤️


নানা কারণে পুরাতন লেখকরা বিরতি নিয়েছেন। জীবনের ব্যস্ততার ফাকে অনেকের পক্ষে লেখালেখি চালিয়ে যাওয়া সম্ভব হয় নি। অনেকে কিছু পাঠকের অসহিষ্ণুতার জন্য লেখা থামিয়ে দিয়েছেন। আমি তাদের কাউকে দোষ দিব না। যতক্ষণ বাস্তব জীবনের কাজের ফাকে সময় পাই লিখে যাব। আর নতুন লেখক উঠে এসে ফাকা স্থান পূরণ করবে। এটা জীবনের ধর্ম।
Like Reply
#47
(05-10-2026, 11:14 PM)papon_ Wrote: সত্যি বলতে বুশরার মতো পর্দাশীল নি-কাবি মেয়েদের so called modern মেয়ের থেকেও বেশি সেক্সি লাগে।


পছন্দ যার যার গল্প সবার  cool2
Like Reply
#48
(06-10-2026, 01:25 AM)Jerry1234 Wrote: দারুন হচ্ছে ভাই,চালিয়ে যান। একটা রিকুয়েষ্ট!!!  অঘটন ঘটন পটিয়সীর আপডেট টা একটু তাড়াতাড়ি দিয়েন।আপনি যতদিন এইই ফোরামে আছেন,ততদিন আমি আপনার শুধু আপনার গল্পই পড়বো।অন্যান্য চটি পড়তে মনে চায় না।কয়েকজন লেখক বাদে অন্য কারোর গল্প, ওগুলো গল্পও বলা যায় না,হুদাই আজেবাজে লিখে রাখে। আপনার গল্প পড়ে বুঝেছি, গল্প কাকে বলে।আপনার জন্য শুভকামনা, আশাকরি আপনাকে আমরা দীর্ঘদিন আমাদের সাথে পাবো।


অঘটন ঘটন পটিয়সী নিজ গতিতে চলবে। পড়ার জন্য ধন্যবাদ।
Like Reply
#49
(06-10-2026, 02:06 AM)Blueberry_017 Wrote: আরেকটা ব্লকবাস্টার স্টোরি পেতে যাচ্ছি আমরা। আমার কাছে লাগে কাদের এই ফোরামের বেস্ট গল্পকার

দেখা যাক শেষ পর্যন্ত গল্প গুলোর কি হয়। এই সিরিজে প্রত্যেকটা গল্প ঢাকার নানা সমাজের নানা প্রেক্ষিতের উপর লেখা হবে। এই গল্প শেষ পর্যন্ত কতটুকু জনপ্রিয় হবে গল্প শেষ হলে বুঝা যাবে।
Like Reply
#50
(06-10-2026, 10:00 PM)buddy12 Wrote: আপনার বিবেচনা সঠিক। 
গল্প লেখাই ভাল। 
লাইক ও রেপু দিলাম। 
সাথে আছি।

অনেকদিন পর আমার গল্পে আপনার দেখা পেলাম
Like Reply
#51
আজকে রাতে গল্পের ৩য় আপডেট আসবে আশা করি। লেখা চলছে আশা করি এর মাঝে শেষ হবে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#52
আপডেট ৩

ক

বুশরার সকাল শুরু হয় অনেক আগে। আজানের আওয়াজ শুনে চোখ খোলে। বিছানা থেকে উঠে ওজু করে নামাজ পড়ে। তারপর একটু সময় নিয়ে বসে থাকে। জানালা দিয়ে বাইরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকতে থাকে। উত্তরার এই ফ্ল্যাটটা ছোট। দুই রুমের। বাবা-মা অন্য রুমে। বুশরা নিজের রুমেই সব করে। পড়ার টেবিলটা জানালার পাশে। বইগুলো গুছানো। খাতাগুলো সাজানো। কোনো জিনিস এলোমেলো থাকে না। নাশতা করে ক্যাম্পাসের দিকে বেরোয়। রাস্তায় গাড়ির ভিড়। রিকশাওয়ালারা চিৎকার করে। বুশরা হেডফোন লাগায় না। বাইরের শব্দ শুনতে শুনতে যায়। মনে মনে আজকের কাজগুলো সাজায়। কোন ক্লাসে কোন টপিক, কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, লাইব্রেরিতে কতক্ষণ বসবে। সবকিছু মাথায় গুছানো থাকে।

ক্যাম্পাসে ঢুকলেই তার হাঁটার গতি একটু বদলে যায়। আরও পরিপাটি। স্কার্ফ ঠিক করে নেয়। ব্যাগ কাঁধে নিয়ে সোজা ক্লাসের দিকে যায়। সামনের সারিতে বসে। নোট নেয়। প্রফেসরের চোখের দিকে তাকায়। কেউ পাশে কথা বললে বিরক্ত হয়। মনে হয় সময় নষ্ট হচ্ছে। পড়াশোনা তার কাছে শুধু নম্বরের ব্যাপার না। এটা তার নিজের ওপর নিয়ন্ত্রণের প্রমাণ। যে নিয়ম মানে, সে এগিয়ে থাকে। যে মানে না, সে পিছিয়ে পড়ে। এই বিশ্বাসটা তার ভেতর গভীরভাবে গেঁথে আছে।


লাইব্রেরিতে বসলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। চারপাশের মানুষগুলো তার কাছে অস্পষ্ট হয়ে যায়। শুধু বইয়ের পাতা আর নিজের খাতা। মাঝে মাঝে চোখ তুলে দেখে কেউ চেনা মুখ আছে কিনা। সাদিয়া এলে একটু কথা হয়। কিন্তু বেশি নয়। পড়া শেষ না হলে উঠতে চায় না।


বাসায় ফিরে আবার পড়া। রাতের নামাজ। তারপর আবিদের ফোন। প্রতিদিন প্রায় একই সময়। কথাগুলো শান্ত। কোনো অতিরিক্ত আবেগ নেই। কোনো জোরে হাসি নেই। শুধু দিনের কাজকর্ম শেয়ার। আবিদ তার কথাগুলো মন দিয়ে শোনে। বুশরাও শোনে। এই নিয়মিত কথাটা তার দিনের শেষের একটা স্থির বিন্দু। যেন সবকিছু ঠিকঠাক জায়গায় আছে। বুশরার জীবনটা এমনই। পরিষ্কার রেখায় আঁকা। কোনো বাঁক নেই। কোনো হঠাৎ করে বদলে যাওয়ার জায়গা নেই। সে নিজেও চায় না। নিজের উপর নিয়ন্ত্রণ তার কাছে স্বাধীনতার চেয়ে বড়।

নোমানের সকাল অন্যরকম। ঘুম থেকে উঠতে দেরি হয়। ক্লাস না থাকলে অনেক সময় দুপুর পর্যন্ত ঘুমায়। ফোনের ভাইব্রেশন বা বন্ধুদের কল তাকে তোলে। চোখ খুলেই প্রথমে মেসেজ চেক করে। কেউ রাতের কথা মনে করাচ্ছে, কেউ আজকের প্ল্যান জিজ্ঞেস করছে। উঠে গিয়ে গোসল করে। আয়নার সামনে দাঁড়ায়। চুল ঠিক করে। শার্ট বেছে নেয়। সে জানে কোন পোশাকে কেমন দেখায়। ফ্যাশন তার কাছে শখের ব্যাপার না। এটা তার পরিচয়ের একটা অংশ।


ক্যাম্পাসে এসে সোজা কোনো এক জায়গায় বসে যায়। কখনো বয়েজ লাউঞ্জ, কখনো প্লাজার বেঞ্চি। ক্লাসে যায় মাঝে মাঝে। যে ক্লাসগুলোতে অ্যাটেনডেন্স বাধ্যতামূলক, সেগুলোতে যায়। বাকিগুলোতে যায় না। পড়াশোনা তার কাছে বাধ্যবাধকতা। ভালো রেজাল্টের কোনো তাগিদ নেই। সিজিপিএ তিনের কাছাকাছি থাকলেই চলে। বাবা-মা রাগ করে। সে শোনে, মাথা নাড়ে, তারপর নিজের মতো করে চলে।


বিকেল হলে খেলার মাঠে যায়। বাস্কেটবল। শরীর যখন ঘামে ভিজে যায়, তখন মনে হয় জীবনটা হালকা। মাঠে কেউ তাকে প্রশ্ন করে না পড়াশোনা নিয়ে। কেউ বলে না তুমি আরও ভালো করতে পারো। শুধু খেলা। জেতা বা হারা। তারপর গোসল। বন্ধুদের সাথে গল্প। মেয়েদের দিকে তাকানো। কেউ তাকালে হাসি। কেউ এগিয়ে এলে কথা।
রাতের বেলা তার সময় অন্যরকম কাটে। কখনো বন্ধুদের সাথে ঘোরা। কখনো কারো ফ্ল্যাটে। কখনো একা। রিমার সাথে দেখা হলে রাত দীর্ঘ হয়। শরীরের ক্ষুধা মেটানো। কোনো প্রতিশ্রুতি নেই। কোনো আগামীকালের কথা নেই। শুধু সেই মুহূর্ত। যখন শরীরগুলো একে অপরের কাছাকাছি আসে, তখন আর কিছু ভাবতে হয় না। পরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার একই চক্র।


নোমানের জীবনে কোনো কঠিন রেখা নেই। সবকিছুই একটু এদিক ওদিক। নিয়ম ভাঙা তার কাছে দোষের কিছু না। বরং নিয়ম মানলে মনে হয় বন্দি হয়ে যাচ্ছে। সে চায় প্রতিদিন একটু অন্যরকম কাটুক। নতুন মুখ, নতুন গল্প, নতুন স্পর্শ। ভালোবাসা তাকে ভয় দেখায়। কারণ ভালোবাসা মানে দায়িত্ব। দায়িত্ব মানে বাঁধন। আর বাঁধন সে এখনো চায় না।

দুজন মানুষ। একই ক্যাম্পাস। একই শহর। একজন নিয়মের মাঝে জীবন কে সাজাতে ভালোবাসে। অন্যজন মুক্তির মাঝে জীবনের আনন্দ খুজে। একজন ভবিষ্যৎকে পরিষ্কার দেখতে চায়। অন্যজন বর্তমানকেই যথেষ্ট মনে করে। বুশরা যখন রাতে আবিদের সাথে কথা বলে, তখন তার মনে হয় সবকিছু জায়গামতো আছে। তার জীবনের গতিপথ সঠিক রাস্তায় আছে। নোমান যখন রাতে কারো সাথে শুয়ে থাকে, তখন তার মনে হয় তার জীবটা সঠিক পথে আছে। তার এমন জীবন চাই। যেখানে আনন্দ আছে, উপভোগ আছে কিন্তু দ্বায়িত্ব নেই।  দুজনেরই নিজস্ব বলয় আছে। নিজস্ব বলয়ে তারা সুখী। কিন্তু আসলে কি তাদের জীবনে কিছুর অভাব নেই? এই দুই বৃত্ত কি কখনো পরষ্পর কে স্পর্শ করবে? হয়তো নিজেদের অজান্তে বুশরা নোমানের বৃত্ত ক্যাম্পাসের সংকীর্ণ গন্ডিতে কাছে চলে আসছে।
[+] 10 users Like কাদের's post
Like Reply
#53
খ

সন্ধ্যা নেমে এসেছে। আকাশটা ধূসর। বসুন্ধরা আবাসিক এলাকার বাইরে, ক্যাম্পাস থেকে একটু দূরে একটা সড়কের মোড়ে আলো কম। গাড়ি কম চলছে। আবিদ একা হাঁটছিল। হাতে ফোন। বাসায় যাওয়ার কথা। মাথায় পড়াশোনার চিন্তা। আজকের ক্লাসগুলো মনে মনে গুছিয়ে নিচ্ছিল।


হঠাৎ সামনে থেকে কয়েকজন এসে দাঁড়াল। চারজন। ছিনতাইকারী? নাহ। হিজড়া। ছিনতাইকারী হলে যেন আর বেশি খুশি হত আবিদ। রাস্তায় হিজড়াদের নিয়ে ওর এক ধরনের ভীতি আছে। একবার ওর এক বন্ধু কে নাকি অন্ডকোষ ধরে চাপ দিয়েছিল সবার সামনে। এরপর সেই বন্ধুর নাম হয়ে গিয়েছিল হিজড়া। সেই পুরাতন শোনা কাহিনী মনে পড়ে শীতল একটা স্রোত বয়ে গেল এর মেরুদন্ড দিয়ে। হিজড়াদের একজন লম্বা, চিকন গলার স্বর। চিকন গলার স্বরে জিজ্ঞেস করলো, কিরে ভয় পেলি নাকি বাপের ব্যাটা। অন্যরা হেসে উঠল।   আরেকজন ছোটখাটো, মুখে ভাঙা হাসি। সে হাত তালি দিয়ে বলল ছেলেটা সুন্দর আছে। বাকি দুজন পাশে দাঁড়িয়ে, তারা হাসল। আবিদকে ঘিরে দাড়িয়েছে সবাই। ভড়কে গেছে আবিদ। চারজনের দুইজন শাড়ি পড়া আর দুইজন শার্ট প্যান্ট পড়া। তবে সবার মাথায় লম্বা বেণি করা। আবিদ নির্বিবাদি ভদ্রলোক। সহজে মানুষের সাথে কথা কাটাকাটি হবে এমন ঘটনায় জড়ায় না। আজকে হঠাত করে রাস্তার মাঝে হিজড়াদের সামনে পড়ে যাবায় একদম হকচকিয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। আর আবিদের নিরুত্তর ভাব ভংগি চারজন কে রাগিয়ে দিল। হিজড়ারা সমাজের মানুষের অবহেলা পেয়ে পেয়ে বড় হয়ে উঠেছে। তাই মানুষের অবহেলা তাদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয়।


লম্বা জন এগিয়ে এসে বলল,

“কী রে সোনা? একা একা যাচ্ছিস? আমাদের একটু দে কিছু। পয়সা দে।”

আবিদ থেমে গেল। চোখ তুলে তাকাল। অস্বস্তি হলো। সে একটু সরে দাঁড়ানোর চেষ্টা করল।

“আমার কাছে এখন তেমন কিছু নেই।” একটু তোতলাচ্ছে আবিদ।

ছোটখাটজন হেসে উঠল। হাত বাড়িয়ে আবিদের হাত ধরল।

“নেই মানে? পকেটে তো ফোন আছে। আর তোর মুখ দেখেই মনে হয় টাকা আছে। দে না একটু। আমরা গরিব মানুষ। কি নরম হাত রে তোর। ধরলে আর ছাড়তে ইচ্ছা করে না। পয়সা না দিলে কি প্রেম দিবি?” হাসির রোল উঠল গ্রুপে।


আরেকজন পেছন থেকে এসে কাঁধে হাত রেখে প্রায় জড়িয়ে ধরল আবিদ কে। আবিদের শরীর শক্ত হয়ে গেল। সরে যাবার চেষ্টা করল। তবে টের পেলে ওর থেকে শক্তি অনেক বেশি যে জড়িয়ে ধরেছে তার।


“আমাকে ছেড়ে দাও। আমার কাছে কিছু নেই।” একটু গলা চড়িয়ে নিজের কথায় জোর প্রকাশের চেষ্টা করে আবিদ। তবে গলা কাপছে। কাপা কাপা গলায় বলা জোরে কথা ঠিক কতৃত্ব প্রকাশ করে না বরং ভিতরের ভয়টা প্রকাশ করে।

লম্বাটা আরও কাছে এসে গলায় সুর চাড়িয়ে বলল,

“রেগে গেলি নাকি রে ব্যাটা? এত রাগ কেন সোনা? তোর মতো সুন্দর ছেলেদের তো আমরা ভালোবাসি। একটু হাস না। হাস। পয়সা দিলে আমরা আশীর্বাদ করব। সুন্দর বউ হবে তোর”
জড়িয়ে যে ছিল সে আরও কাছে ঘেঁষে এল। একজন আবিদের বুকের দিকে হাত বাড়াল। আরেকজন তার হাত ধরে টানল। আবিদের মুখ লাল হয়ে গেল। একসাথে ভয় আর রাগ হবার অনুভূতি এই প্রথম ওর।


“আমাকে টাচ করো না! সরে যাও!”
হিজড়াগুলো হেসে উঠল। জোরে।


“ও মাইরি! রেগে গেছে দেখ। পুরুষমানুষ সেজেছো কিন্তু গলা কাঁপছে। এত কিপটে কেন? দুইশো টাকা দিলেই তো হয়। না দিলে আমরা তোর সাথেই যাব। আজকে তোর বাসায় থাকাব আর ফূর্তি করব”
একজন আবার তার হাত ধরল। কাঁধে হাত রেখেছে যে সে বলল,


“এত ছটফট করছিস কেন রে ছেলে? একটু নরম হ না। তোর মতো ছেলেদের আমরা চিনি। ভেতরে অন্যরকম হয়।”
আবিদের কান পর্যন্ত লাল হয়ে গেল। সে জোরে হাত ছাড়িয়ে নিল। কথা বলতে গিয়ে গলা বসে গেল।


“আমি পুলিশ ডাকব।”
হিজড়াগুলো আরও হাসল।


“ডাক না। আমরা তো কিছু করিনি। শুধু পয়সা চেয়েছি। তুই এত রাগ করছো কেন? লজ্জা পাচ্ছিস নাকি?” পুলিশ ডাকার কথায় আর আবিদের কাজকর্মে মজা পেয়ে গেছে চারজন। রাস্তায় যে এক দুইজন পথচারী যাচ্ছে তারা আবিদ আর চারজন কে এড়িয়ে চলে যাচ্ছে। কেউ ঝামেলায় পড়তে চায় না।

রাস্তার উলটো দিকে একটা চায়ের দোকানের সামনে বসে ছিল নোমান। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো। রাফি, তানভীর ওর সাথে গল্প করছিল। কাজ আছে বলে ওরা উঠে গেল। নোমান উঠে যেত তবে কি মনে করে একটা সিগারেট ধরালো। খুব বেশি সিগারেট খায় নোমান এমন না। তবে বিকাল বাস্কেটবল শেষে আড্ডা দিয়ে একটা সিগারেট ধরালে একটা শান্তি লাগে। এটা না খেলে বুঝানো যাবে না। সামনেই ওর রায়াল এনফিল্ড বাইকটা পার্ক করা। পরিবারের ছোট সন্তান বলে যা চায় তাই পাবার অভ্যাস নোমানের। তাই মা একটু গাই গুই করলেও বাবা আর বাসার বাকিদের কারণে মায়ের কথা টিকল না। নোমানের বাবার কথা হচ্ছে ছেলেরা একটু ড্যাশিং না হলে কিভাবে হবে। সিগারেট খেতে খেতে রাস্তার উলটা দিকে চোখ পড়ে। একটা  ছেলে কে চারজন হিজড়া ঘিরে দাড়িয়েছে। হাসল নোমান। বেচারা। টাকা খসবে তার উপর একটু টিজ খাবে। সিগারেটে টান দিতে দিতে ঘটনা দেখছিল দূর থেকে। ছেলেটার গায়ে হিজড়ারা হাত দিতে একদম সিউড়ে যাচ্ছে ছেলেটা। মাথা নাড়ল নোমান। এইসব দেখলে হিজড়ারা ক্ষেপে যায় জানে নোমান। খুব স্বাভাবিক হয়ে কথা চালাতে হয়। দরকার হলে কিছু টাকা দিতে হয়। কথার মাঝে ছেলেটার মুখ একবার তার দিকে হলো। আরে এটা আবিদ না? ঐদিন আড্ডা দিয়ে ভাল লেগেছিল ছেলেটাকে। যদিও তার পুরো বিপরীত তবে ভাল ছেলে। নোমান সব সময় সব ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে পছন্দ করে। তার উপর কথায় কথায় বুঝা গিয়েছিল ভাল ছাত্র আবিদ কিন্তু সেটা নিয়ে কথায় কোন রকম অহংকার ছিল না। তাই ছেলেটাকে ভাল নজরে দেখেছে নোমান। সিগারেটটা ফেলে দেয় রাস্তায় নোমান। চায়ের দোকানের দিকে তাকিয়ে বলে, মামা বাইকটার দিকে একটু নজর রাইখো। আমি আসতেছি পাচ মিনিট। এই বলে ব্যস্ত রাস্তা পের হয়।
আবিদ রাস্তার মাঝে হিজড়াদের আচরণে একদম হতচকিত হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। যে দুই একটা কথা বলছে সেগুলো নিয়ে এমন ভাবে হাসি ঠাট্টা করছে যাতে আর বিব্রত হয়ে যাচ্ছে আবিদ। এমন সময় রাস্তার অন্য দিক থেকে কেউ এসে দাঁড়াল। নোমান। হাতে ফোন। চোখে একটা শান্ত ভাব। যত অল্প পরিচিত হোক না কেন এই সময় একটা পরিচিত মুখ সামনে দেখে যেন জীবন ফিরে পেল আবিদ। নোমান পরিস্থিতিটা এক নজরে দেখে নিল। তারপর হাসিমুখে এগিয়ে এল।
“কী হয়েছে এখানে?”
হিজড়াগুলো ঘুরে তাকাল। নোমানকে দেখে একটু থতমত খেল। লম্বাটা বলল,


“কিছু না ভাই। এই ছেলেটার কাছে একটু পয়সা চাইছিলাম। এতে রাগ করছে।”
নোমান আবিদের দিকে একবার তাকাল। আবিদের মুখ লজ্জায় ও রাগে লাল। তারপর হিজড়াদের দিকে তাকিয়ে নরম গলায় বলল,


“আচ্ছা। কত লাগবে?”
লম্বাটা একটু অবাক হয়ে বলল,


“দুইশো টাকা দিলেই হয় ভাই।”
নোমান পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে দিল।


“নাও। এখন যাও। আর কাউকে জ্বালাতন কোরো না।”
হিজড়াগুলো একশ টাকার নোট দেখে খুশি হল। তবে লম্বাটা নোমানের দিকে তাকিয়ে বলল,

“আমরা তো ২০০ টাকা চাইছিলাম”
নোমান বলে,
“আমরা ছাত্র মানুষ ভাই। ২০০ টাকা অনেক টাকা। আজকে ১০০ টাকা নাও, পরে চাকরি পাইলে বেশি টাকা নিয়ে নিও রাস্তায় ধইরা।” এই বলে হাসি দেয় নোমান।

নোমানের হাসিতে তাল মিলায় হিজড়া চারজন। ছোট জন আবিদ কে বলে,


“দেখ সোনা, এই ছেলেটা কত ভালো। সুন্দরও। তোর মতো কিপটে না। তুই শিখ। এমন ছেলে হও। আর ব্যবহার কত ভাল”
লম্বাজন বলল,


“সত্যি। এই ভাইয়ের মতো হলে কেউ রাগ করত না।”
তারা হাসতে হাসতে সরে গেল। একজন পেছন ফিরে আবার বলল,


“ভাই তুমি ভালো থেকো। আশীর্বাদ রইল। তুই ভাল মেয়ে পাবি।” আর আবিদের দিকে তাকিয়ে বলল,
“এইভাবে কিপটামি করলে আর খারাপ ব্যবহার করলে তুই মেয়ে পাবি না। হিজড়ার অভিশাপ কিন্তু বড় অভিশাপ।”
নোমান কিছু বলল না। শুধু মাথা নাড়ল। তারপর আবিদের দিকে তাকাল।
আবিদ দাঁড়িয়েছিল। মাথা নিচু করে। কান দুটো এখনো লাল। সে মুখ তুলে নোমানের দিকে তাকাল। গলায় স্বর কম।


“ধন্যবাদ। তুমি না আসলে... জানি না কী হতো ভাই।”
নোমান কাঁধ ঝাঁকাল। আবিদের কাধে হাত দিয়ে আশ্বাস দিল,


“কিছু না। এসব হয়। চল, একটু সামনে যাই।”
তারা পাশাপাশি হাঁটতে শুরু করল। আবিদ কথা বলছিল না। মনে মনে সেই কথাগুলো ঘুরছিল। “কিপটে”, “পুরুষমানুষ সেজেছো”, “ভেতরে অন্যরকম”। হিজড়াগুলোর হাসি তার কানে বাজছিল। লজ্জায় বুকটা কেমন করে উঠছিল। নোমান তার পাশে হাঁটছে। শান্ত। কোনো প্রশ্ন করছে না। কোনো মজাও করছে না। এটাই আবিদের আরও লজ্জা বাড়াচ্ছিল।
একটু পর নোমান বলল,


“তুমি বাসায় যাচ্ছ?”
আবিদ মাথা নাড়ল।


“হ্যাঁ।”
“তাহলে ঠিক আছে। আমি অন্য দিকে যাব।”
আবিদ থেমে দাঁড়াল।


“আবারও ধন্যবাদ। সত্যিই। আজকে তুমি না থাকলে বিপদে পড়তাম।”
নোমান হাসল। হালকা।


“থাক। কোনো ব্যাপার না। আমরা বন্ধু মানুষ। আর বন্ধু কে বন্ধু হেল্প না করলে কে করবে বল।” এত সহজে বন্ধু বলায় আবিদ অবাক হলো তবে খুশি হলো। ছোট বেলা থেকে আবিদ সহজে বন্ধু বানাতে পারে না। তাই এত সহজে কেউ তাকে বন্ধু বলছে এতে খুশি হল। আবিদের ইতস্তত দেখে নোমান বলল,

“চিন্তা করো না। রাস্তায় এমন দুই একবার হিজড়াদের পাল্লায় পরে নি খুব কম মানুষ আছে। ভেবো না।”

আবিদ বলল,
“ আমি ভড়কে গিয়েছিলাম। তুমি কেমন শান্ত ভাবে সব হ্যান্ডেল করলে।”

নোমান একটু হেসে বলল,

“ আরে ওদের ভয় পাবার কিছু নেই। ওরাও মানুষ। সহজে কোথায় কাজ পায় না। তাই এইসব করে খেতে হয়।”

আবিদ  নোমানের হিজড়াদের প্রতি সহানুভূতি দেখে অবাক হয়। নোমান কে যতটা শ্যালো ভেবেছিল তার থেকে অন্যরকম নোমান। সেদিনের ইরান যুদ্ধের আলোচনা আজকের হিজড়াদের হ্যান্ডল করা আবার ঠিক তার পরে তাদের প্রতি সহানূভূতি। মনে মনে ভাবে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।

আবিদ এইবার পকেট থেকে একশ টাকা বের করে নোমান কে দিতে যায়। নোমান না না করে। বলে এরপর আরেকদিন ক্যাম্পাসে ওকে লাঞ্চ খাবাতে হবে। আর সেদিন আরেক দফা আড্ডা হবে। আবিদ জোর করে তবু টাকা নিতে নারাজ নোমান। আবিদের অসস্তি দেখে নোমান বলে ধরে নাও এইটা আমাদের বন্ধুত্বের প্রথম বিনিয়োগ। পরে তুমি খাওয়াবা আমাকে। শোধ হয়ে যাবে। হেসে উঠে দুইজন। নোমান বলে ওকে যেত হবে। আবিদ বলে আজকের ঘটনাটা কাউকে বলো না। আবিদের ইতস্তত বোধ দেখে নোমান বুঝে আবিদ এখনো লজ্জা কাটাতে পারে নি। নোমান বলে চিন্তা করো না। ইউর সিক্রেট ইজ সেফ উইথ মি।
তারপর সে অন্য দিকে ঘুরে হাঁটতে শুরু করল। আবিদ তাকে যেতে দেখল। মনে মনে একটা কৃতজ্ঞতা জমা হয়ে রইল। কিন্তু তার সাথে মিশে ছিল লজ্জা। তীব্র লজ্জা। হিজড়াগুলো তাকে টিজ করেছে। তার পুরুষত্ব নিয়ে কথা বলেছে। আর নোমান সেটা দেখেছে। এটা সে কাউকে বলতে পারবে না।

রাত সাড়ে দশটা। বুশরার ফোন এল। আবিদ বিছানায় শুয়ে ফোন ধরল।
“আজকের দিন কেমন কাটল?” বুশরা জিজ্ঞেস করল।
আবিদ একটু চুপ থেকে বলল,


“স্বাভাবিক। ক্লাস হয়েছে। একটু পড়াশোনা করেছি।”
বুশরা বলল,


“কিছু হয়েছে আজকে? বলার মতো কিছু?”
আবিদের বুকে একটা চাপ অনুভব হলো। হিজড়াগুলোর মুখ চোখের সামনে ভেসে উঠল। নোমানের মুখও। সে গলা পরিষ্কার করে বলল,


“না। কিছু না। সব ঠিক আছে।”
বুশরা একটু চুপ করে থাকল। তারপর বলল,


“ঠিক আছে। তুই ক্লান্ত মনে হচ্ছে। ঘুমা।”
আবিদ বলল,


“তুইও ঘুমা।”
কল কেটে গেল। আবিদ ফোনটা বালিশের পাশে রাখল। ছাদের দিকে তাকিয়ে রইল। মনে মনে নোমানের কথা ঘুরছিল। সে টাকা দিয়ে পরিস্থিতি সামলেছে। কোনো হট্টগোল করেনি। কোনো অপমান করেনি। শুধু একশ টাকা দিয়ে সব শেষ করেছে। আর হিজড়াগুলো তাকে প্রশংসা করে গেছে। আবিদকে কিপটে বলেছে।
আবিদের মনে হলো, সে নোমানের কাছে ছোট হয়ে গেছে। লজ্জায়। অথচ নোমান তাকে বিপদ থেকে বের করে এনেছে। এই কৃতজ্ঞতাটা সে কাউকে বলতে পারবে না। বুশরাকেও না। কারণ বলতে গেলে পুরো ঘটনাটা বলতে হবে। আর সেটা বললে তার নিজেরই লজ্জা বাড়বে। সে চোখ বন্ধ করল। মনে মনে শুধু একটা কথা বলল, নোমানকে ধন্যবাদ। সত্যিই ধন্যবাদ। কিন্তু এ কথা সে কারো কাছে উচ্চারণ করবে না।
[+] 10 users Like কাদের's post
Like Reply
#54
গ

ডিবেট ক্লাবের মিটিং রুমটা সেদিন একটু বেশি গরম লাগছিল। এসি চলছিল ঠিকই, কিন্তু মানুষের ভিড়ে বাতাস ভারী হয়ে গিয়েছিল। টেবিলের চারপাশে সাত-আটজন বসে। কেউ নোটবুক খুলেছে, কেউ ফোনে কিছু দেখছে। সামনের দেয়ালে হোয়াইটবোর্ডে লেখা Club Day Committee. বুশরা এসেছিল সময়মতো। সামনের দিকের চেয়ারে বসল। খাতা খুলে রাখল। কলম হাতে। মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই। শুধু মনোযোগ। নোমান এল একটু দেরি করে। দরজা দিয়ে ঢুকেই একটা চেয়ারে বসল। পা তুলে আরেকটা চেয়ারের ওপর রাখল। কেউ কিছু বলল না।


সভাপতি বলল, ক্লাব ডে-তে ডিবেট ক্লাবের বুথ কেমন হবে, কী কী লাগবে, কে কী দায়িত্ব নেবে এসব ঠিক করতে হবে। সবাই একটু একটু করে মতামত দিতে লাগল। কেউ বলল পোস্টার লাগবে বেশি। কেউ বলল ফ্রেশারদের জন্য ছোট ছোট ডিবেট গেম রাখা যেতে পারে। কেউ বলল স্যুভেনির দিলে ভালো হয়। বুশরা মাথা নিচু করে নোট নিচ্ছিল। মাঝে মাঝে চোখ তুলে শুনছিল। তার মনে হচ্ছিল সবকিছু গুছোনো দরকার। কোনো কাজই এলোমেলো হওয়া উচিত না। সে একসময় বলল, বুথের ডিজাইন আগে ফাইনাল করা দরকার। তারপর দায়িত্ব ভাগ করা। নাহলে শেষ মুহূর্তে গোলমাল হবে। নোমান তখন ফোন থেকে চোখ তুলে বলল, ডিজাইন নিয়ে এত টেনশনের দরকার নেই। আগের বছর যেভাবে হয়েছিল, সেভাবেই চলবে। বেশি কিছু নতুন করার দরকার নেই। ফ্রেশাররা এলে কথা বলে টানলেই হয়।


বুশরার কলম এক মুহূর্ত থেমে গেল। সে মাথা তুলে নোমানের দিকে তাকাল। চোখে বিরক্তি। কিন্তু কিছু বলল না। সভাপতি আরেকজনের কথা শুনতে লাগল। বুশরা আবার নোট নিতে শুরু করল। কলমের চাপ একটু বেড়ে গিয়েছিল। পাতায় দাগ কাটাকাটি হচ্ছিল। মিটিং চলতে থাকল। দায়িত্ব ভাগ হতে লাগল। কেউ পোস্টার দেখবে, কেউ স্যুভেনির আনবে, কেউ বুথ সাজাবে। নোমানের নাম উঠল বুথ ম্যানেজমেন্টের দায়িত্বে। বুশরার নাম উঠল কনটেন্ট আর প্রমোশনাল ম্যাটেরিয়ালের দায়িত্বে। দুজনের কাজ আলাদা। কিন্তু মিটিংয়ের মাঝে মাঝেই তাদের মতের অমিল বেরিয়ে আসছিল।


নোমান বলল, ফ্রেশারদের জন্য খুব সিরিয়াস কিছু রাখার দরকার নেই। হালকা মজার ডিবেট টপিক রাখা ভালো। বুশরা মনে মনে বলল, ডিবেট ক্লাব মানেই তো সিরিয়াসনেস। মজা করতে করতে ক্লাবের মান নামিয়ে আনার দরকার নেই। কিন্তু সে মুখ খুলল না। শুধু খাতায় লিখে রাখলটপিক সিলেকশন নিয়ে পরে কথা বলতে হবে।


মিটিং শেষ হতে হতে বুশরার মুখটা শক্ত হয়ে গিয়েছিল। সে ব্যাগ গুছিয়ে উঠল। নোমানের দিকে আর তাকাল না। করিডোরে বেরিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে রাগটা জমাট বাঁধছিল। ছেলেটা সবসময় এমনই। কোনো কিছুকেই সিরিয়াসলি নেয় না। আগের বছর যা হয়েছে তাই হবেএসব কথা সহজে বলে। অথচ ক্লাবের নামে যে দায়িত্ব, সেটা তার কাছে হালকা মনে হয়।


বুশরা সেদিন আর কাউকে কিছু বলল না। বাসায় গিয়েও মনে মনে সেই মিটিংটা ঘুরছিল। নোমানের পা তুলে বসা, ফোন দেখা, হালকা করে কথা বলা সবকিছু বুশরা কে ইরেটেট করছিল। ক্লাবের সবার সাথে নোমানের ভাল সম্পর্ক। তার উপর স্টার বাস্কেটবল প্লেয়ার হবার কারণে একটা আলাদা ট্রিটমেন্ট পায় নোমান। বুশরার এটা ভাল লাগে না। এটা ডিবেট ক্লাব। এখানে যদি কেউ আলাদা ট্রিটমেন্ট পায় সেটা পেতে পারে খালি ডিবেট পারফরমেন্সের জন্য। খেলার জন্য আলাদা ক্লাব তো আছে। তবে বুশরা জানে সবার সামনে কিছু বলা ঠিক হবে না। তাই রাগটা ভেতরে পুষে রাখল।

ক্লাব ডে-র দিন সকাল থেকেই ক্যাম্পাসের ওপেন স্পেসটা ভরে গিয়েছিল। নর্থ বিল্ডিং আর সাউথ বিল্ডিংয়ের মাঝখানের জায়গায় সারি সারি বুথ। রঙিন কাপড়, পোস্টার, ব্যানার। ফ্রেশারদের ভিড়। কেউ বুথ ঘুরে দেখছে, কেউ ফর্ম তুলছে, কেউ ছবি তুলছে। মাইকে ঘোষণা হচ্ছে। গানের শব্দ ভাসছে। বাতাসে ধুলো আর ঘামের গন্ধ। রোদটা একটু একটু করে তীব্র হচ্ছিল।


ডিবেট ক্লাবের বুথটা মাঝামাঝি জায়গায়। সাদা-কালো থিম। পোস্টারে বড় করে লেখা Speak. Think. Lead. টেবিলের ওপর ক্লাবের পুরনো ট্রফিগুলো সাজানো। ফ্রেশারদের জন্য একটা ছোট রেজিস্ট্রেশন ফর্ম। পাশে কয়েকটা চেয়ার। বুথের সামনে একটা ছোট স্পেস খালি রাখা হয়েছিল, যাতে দু-একজন দাঁড়িয়ে কথা বলতে পারে।

ক্লাব ফেস্টের দিন বুশরা এসেছিল হালকা পেস্তা রঙের সালোয়ার কামিজ পরে। কামিজটা হাঁটুর একটু ওপর পর্যন্ত, হাতা কনুই পর্যন্ত। গলাটা সামান্য খোলা। মাথায় সাদা স্কার্ফ, ঘাড়ের দুই পাশ দিয়ে আলগা করে ছেড়ে দেওয়া। কোনো গয়না নেই। শুধু কানে ছোট দুল। মুখে মেকআপ নেই। চোখে শুধু একটু ক্লান্তি আর মনোযোগ। নোমান তাকে দেখে একবার থেমে গিয়েছিল। মনে হয়েছিল মেয়েটা সাধারণ পোশাকেও পরিপাটি লাগে। কোনো চটক নেই। তবে পোশাকের থেকে যেটা সবচেয়ে বেশি চোখে লাগে সেটা হলো বুশরার কনফিডেন্স। এতদিন দূর থেকে যেটাকে এরোগেন্স মনে হয়েছে আজকে সামনে থেকে সেটাকে কনফিডেন্স মনে হচ্ছে নোমানের। মনে মনে নোট করে নিল পয়েন্টটা।


আর নোমান সেদিন পরেছিল কালো স্লিম-ফিট জিন্স আর সাদা পোলো শার্ট। শার্টের হাতা একটু ভাঁজ করা। কব্জিতে কালো ঘড়ি। চুল আগের মতোই এলোমেলো, কিন্তু ইচ্ছে করে এমনই রাখা। জুতো পরিষ্কার। গায়ে হালকা পারফিউম। বুশরা তাকে দেখেছিল চোখের কোণ দিয়ে। মনে হয়েছিল শার্টটা তার গায়ে মানিয়েছে। কালো আর সাদার কনট্রাস্ট ভালো লাগছে। কিন্তু ক্লাব ডে-তে এতটা ক্যাজুয়াল কেন? একটু ফরমাল কিছু পরলেই পারত। মনে হয় সবকিছুকেই এত হালকা করে দেখে। গুরুত্ব দেয় না কোনো অনুষ্ঠানকে। সে চোখ সরিয়ে নিয়েছিল দ্রুত। কিন্তু ভাবটা মনে থেকে গিয়েছিল।

বুশরা সকাল থেকেই বুথে ছিল। পোস্টার ঠিক করে দিয়েছে। ফর্মগুলো গুছিয়ে রেখেছে। কেউ এলে হাসতে হাসতে কথা বলছে। ক্লাবের ব্যাপারে বলছে। তার কণ্ঠস্বর পরিষ্কার। কোনো অতিরিক্ত উত্তেজনা নেই। শুধু দায়িত্ব। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সবকিছু সময়মতো চলছে কিনা দেখছিল।
নোমান এল একটু পরে। হাতে কফি। চুল এলোমেলো। সে বুথের একপাশে দাঁড়াল। ফ্রেশারদের সাথে কথা বলতে শুরু করল। সহজে। হাসতে হাসতে। কেউ প্রশ্ন করলে উত্তর দিল। কেউ দ্বিধা করলে উৎসাহ দিল। বুশরা মাঝে মাঝে চোখের কোণ দিয়ে দেখছিল। ছেলেটা কথা বলতে পারে। মানুষ টানতে পারে। এটা সে অস্বীকার করতে পারছিল না। তবুও মনে মনে বলছিল, কথা বলা আর দায়িত্ব পালন করা এক কথা না।
দুপুরের দিকে প্রথম সমস্যাটা হলো। বুথের ব্যানারটা হঠাৎ কেউ ঠেলে দেওয়ায় একদিক দিয়ে খুলে গেল। হাওয়ায় উড়তে শুরু করল। দুইজন জুনিয়র ধরার চেষ্টা করল। পারল না। ব্যানারটা আরও খুলে যাচ্ছিল। আশেপাশের বুথ থেকে লোকজন তাকিয়ে দেখছিল। একটু গোলমাল পাকতে যাচ্ছিল। কেউ কেউ হাসছিল। কেউ ফোন বের করে ভিডিও তোলার ভান করছিল। তবে ঠিক হেল্প করছিল না কেউ।  বুশরা এগিয়ে গেল। কিন্তু কী করবে বুঝতে পারছিল না। টেপ কোথায় রাখা আছে মনে করতে পারছিল না। জুনিয়ররা হাতপাখা করছিল। অন্য ক্লাবের একজন পাশ থেকে টিপ্পনি কেটে বলছিল, ডিবেটের ব্যানার তর্কের জোরে হারিয়ে গেল মনে হয়। একটা হাসির রোল উঠল ভীড়ে।


নোমান তখন কফি রেখে এগিয়ে এল। কোনো তাড়াহুড়ো নেই। সে ব্যানারটার খুলে যাওয়া অংশটা ধরল। চারপাশ দেখল। তারপর বুথের পেছন থেকে একটা চেয়ার টেনে আনল। চেয়ারের ওপর উঠে ব্যানারটার উপরের অংশটা আবার আটকানোর চেষ্টা করল। হাতের কাছে যে টেপটা পড়েছিল, সেটা তুলে নিল। দ্রুত কিন্তু পরিপাটিভাবে আটকে দিল। তারপর নেমে এসে ব্যানারটার নিচের অংশটাও ঠিক করে দিল। পুরো কাজটা পাঁচ মিনিটের মধ্যে শেষ। কোনো অতিরিক্ত কথা নেই। কোনো অভিযোগ নেই।


ফ্রেশাররা হাততালি দিল। জুনিয়ররাও হাঁফ ছেড়ে বাঁচল। নোমান শুধু কাঁধ ঝাঁকাল। আবার কফি হাতে নিল। বুথের একপাশে গিয়ে দাঁড়াল। যেন কিছুই হয়নি। বুশরা দাঁড়িয়ে দেখছিল। তার মুখে কোনো হাসি আসেনি। কিন্তু চোখে একটা অবাক ভাব ছিল। ছেলেটা এতক্ষণ হালকা কথা বলছিল। মনে হচ্ছিল কোনো কিছুতেই মন নেই। অথচ সমস্যা হতেই সে শান্তভাবে সামলে নিল। কোনো হট্টগোল করেনি। কোনো অভিযোগ করেনি। শুধু কাজটা করেছে। ভালোভাবে করেছে। রাগটা একটু কমল। পুরোপুরি না। কিন্তু একটু।

বেশ কিছুক্ষণ পর দ্বিতীয় সমস্যাটা এল। একদল ফ্রেশার বুথের সামনে জড়ো হয়েছিল। তারা ডিবেট ক্লাবে নাম লেখাতে আগ্রহী। কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্টেড কপি ফুরিয়ে গিয়েছিল। ক্লাবের জুনিয়ররা বিভ্রান্ত হয়ে পড়েছিল। কেউ বলছিল ল্যাপটপ থেকে নতুন করে প্রিন্ট নিতে হবে। কেউ বলছিল অফিসে গিয়ে কপি আনতে হবে। ভিড় বাড়ছিল। কয়েকজন ফ্রেশার অপেক্ষা করতে করতে বিরক্ত হচ্ছিল। কেউ কেউ অন্য বুথের দিকে পা বাড়াচ্ছিল।


বুশরা তখন অন্য একদলকে ক্লাবের ব্যাপারে বলছিল। সে দিকে মনোযোগ দিতে পারছিল না। জুনিয়ররা তার দিকে তাকিয়ে ছিল। সাহায্য চাইছিল। কিন্তু বুশরা তখন ব্যস্ত। নোমান আবার এগিয়ে এল। সে জুনিয়রদের একজনকে বলল ল্যাপটপ খুলে দিতে। তারপর নিজের ফোন থেকে হটস্পট চালু করল। দ্রুত একটা গুগল ফর্ম খুলে ফেলল। আগের ফর্মের প্রশ্নগুলো মনে করে মোটামুটি তুলে দিল। লিংকটা বের করে একজন জুনিয়রকে দিল। বলল, এই লিংকটা সবাইকে স্ক্যান করে দাও। যারা নাম লেখাতে চায়, এখনই লিখে ফেলতে পারবে। পরে প্রিন্টেড কপি এলে মিলিয়ে নেওয়া যাবে। জুনিয়ররা তাড়াতাড়ি কিউআর কোড বের করল। ফ্রেশাররা ফোন বের করে স্ক্যান করতে লাগল। ভিড়টা আবার শান্ত হলো। কেউ আর চলে গেল না। কয়েকজন তো তখনই নাম লিখে ফেলল।


নোমান আবার পেছনে সরে গেল। কোনো কৃতিত্ব নেওয়ার ভান নেই। শুধু কাজটা হয়ে গেছে দেখে নিশ্চিন্ত। বুশরা এবার পুরোপুরি দেখছিল। প্রথমবার ব্যানার ঠিক করার সময় সে অবাক হয়েছিল। এবার আরও বেশি। ছেলেটা শুধু শারীরিক কাজই পারে না। মাথাও খাটায়। সমস্যা দেখলে পথ বের করে। কোনো নাটক করে না। কোনো বড় বড় কথা বলে না। শুধু করে। তার মনে হলো, হয়তো ছেলেটা পুরোপুরি অকাজের না। দায়িত্ব পেলে পারে। শুধু চায় না সবসময় দায়িত্ব নিতে। এই চিন্তাটা তার রাগটাকে আরও একটু কমিয়ে দিয়েছিল। পুরোপুরি মুছে যায়নি। কিন্তু ধারটা কমে গিয়েছিল।

বেশিক্ষণ পর নোমান বুথের একপাশে দাঁড়িয়ে ফ্রেশারদের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ তার নজর গেল বুশরার দিকে। বুশরা তখন তিনজন ফ্রেশার মেয়ের সাথে কথা বলছিল। গলা খুব জোরে না। কিন্তু পরিষ্কার। সে শুধু ক্লাবের কথা বলছিল না। শুনছিলও। মেয়েরা যখন দ্বিধা করছিল, বুশরা তাড়াহুড়ো করছিল না। ধীরে ধীরে বুঝিয়ে বলছিল কেন ডিবেট ক্লাবে থাকাটা কাজে লাগে। শুধু প্রতিযোগিতা না। কথা বলার সাহস, লজিক্যালি চিন্তা করা, মানুষের সামনে দাঁড়ানো এসবের কথা বলছিল। মেয়েগুলো মন দিয়ে শুনছিল। একসময় তারা হাসল। নাম লেখানোর কথা বলল।


নোমানের মনে হলো, মেয়েটা শুধু পড়াশোনায় ভালো এটাই তার আগের ধারণা ছিল। ভালো রেজাল্ট, নিয়মকানুন, সিরিয়াস ফেস। এসব দেখেই সে ভেবেছিল বুশরারা শুধু বইয়ের পৃথিবীতে থাকে। মানুষের সাথে মেশা, টানা, সাজানো এসব তাদের কাজ না। কিন্তু এখন দেখছিল অন্য ছবি। বুশরা বুথের টেবিলটা নিজে গুছিয়ে দিয়েছিল। ট্রফিগুলো এমনভাবে সাজিয়েছিল যাতে সামনে থেকে সুন্দর দেখায়। পোস্টারের একটা কোণ উল্টে গিয়েছিল, সে নিজে গিয়ে ঠিক করে এসেছিল। ফ্রেশারদের সাথে কথা বলার সময় কোনো কৃত্রিম উত্তেজনা নেই। অথচ মানুষ থেমে যাচ্ছে। শুনছে।


নোমান একটু অবাক হলো। তার ধারণাটা ভুল ছিল হয়তো। ভালো ছাত্রী মানেই শুধু পড়াশোনাএ টা সবসময় ঠিক না। মেয়েটার মধ্যে একটা অন্যরকম দক্ষতা আছে। মানুষকে বোঝানোর। জায়গাটাকে পরিপাটি রাখার। কথা বলে টানার। সে কফি থেকে চোখ না সরিয়েই ভাবল, এতদিন শুধু বিরক্তিই দেখেছে মেয়েটার মধ্যে। নিয়ম নিয়ে কথা, রাগ, কঠোর মুখ। অথচ আজ অন্য কিছুও দেখা যাচ্ছে। এই অবাক হওয়াটা তার কাছে অচেনা লেগেছিল। সে সাধারণত ভালো ছাত্রীদের দিকে বেশি খেয়াল করে না। করেও না। কিন্তু আজ খেয়াল করতে হয়েছিল। বুশরা তখন আরেকদল ফ্রেশারের সাথে কথা বলছিল। নোমান আর তাকিয়ে রইল না। মুখ অন্য দিকে ঘুরিয়ে নিল। কিন্তু মনে মনে কথাটা থেকে গেল মেয়েটা শুধু পড়াশোনায় ভালো না। অন্য কিছুও পারে।

সেদিন আবিদের আসার কথা ছিল। সকালে মেসেজ করেছিল। ক্লাব ডে দেখতে যাবে। দুপুরের দিকে আরেকটা মেসেজ এল। বাসায় একটা জরুরি কাজ পড়েছে। মায়ের সাথে বাইরে যেতে হবে। আসতে পারবে না। বুশরা মেসেজটা পড়ে শুধু লিখল ঠিক আছে।


আর কিছু বলল না। মনে মনে একটু খারাপ লাগল। আবিদ থাকলে ভালো লাগত। কিন্তু সে জানত আবিদ এমনিতেই দায়িত্বশীল। বাসার কাজ থাকলে আগে সেটাই করবে। যদিও আবিদ না আসায় একটু হতাশ হয়েছে তবে আবিদের এই দ্বায়িত্বশীলতা বুশরার পছন্দ।


নরমালি যারা থার্ড ইয়ারে থাকে তাদের দ্বায়িত্ব বেশি থাকে ক্লাব ডে তে। ফাইনাল ইয়ারের লোকজন একটু ইজি থাকে। জুনিয়ররা ঠিক সব বুঝে উঠতে পারে না। ফলে সেদিন বুথের সামনে বুশরা আর নোমানই বেশিক্ষণ ছিল। আবিদ আসেনি। তিনজনের একসাথে দেখা হয়নি। শুধু দুজন। পাশাপাশি। একই বুথে। একই ক্লাবের দায়িত্বে। অথচ তাদের মধ্যে এখনো একটা অদৃশ্য দূরত্ব। রাগ আর অবাক হওয়ার মিশেল। দুজনের দিক থেকেই।সন্ধ্যা নামার আগে বুথ গুছোনো শুরু হলো। নোমান চেয়ার সরিয়ে দিচ্ছিল। বুশরা ফর্মগুলো গুছিয়ে ব্যাগে রাখছিল। দুজনে কথা বলছিল না। শুধু কাজ করছিল। মাঝে মাঝে চোখ পড়ছিল একে অপরের দিকে। তারপর সরে যাচ্ছিল।


বুশরার মনে সেদিনের কয়েকটা ছবি থেকে গেল। একটা মিটিং রুমে নোমানের হালকা মনোভাব। আরেকটা ব্যানার ঠিক করার সময় তার শান্ত দক্ষতা। তৃতীয়টা ফর্ম ফুরিয়ে গেলে হটস্পট ধরিয়ে গুগল ফর্ম বানিয়ে দেওয়া। তিনটে ছবি পাশাপাশি। মিলছে না সহজে। অথচ তিনটেই সত্যি। নোমানের মনেও কয়েকটা ছবি থেকে গেল। বুশরা ফ্রেশারদের সাথে কথা বলছে। বুথ সাজাচ্ছে। পোস্টার ঠিক করছে। মানুষ থামিয়ে রাখছে। তার আগের ধারণাটা একটু কেঁপে গিয়েছিল। সে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এল। পেছনে নোমান এখনো বুথ গুছাচ্ছিল। বুশরা আর ফিরে তাকাল না। কিন্তু মনে মনে একটা কথা বলল ছেলেটা অকাজের না হয়তো। শুধু অন্যরকম। আর সেই অন্যরকমটাই তার কাছে এখনো বিরক্তিকর। আর একটু অবাক করার মতোও বটে। নোমানও পেছন ফিরে তাকাল না। কিন্তু মনে মনে বলল মেয়েটা শুধু পড়াশোনায় ভালো না। অন্য কিছুও পারে। এটা সে আগে ভাবেনি।


দুজনেরই মনে সেদিন একটু করে ছবি বদলেছিল। খুব বেশি না। শুধু একটু।
[+] 8 users Like কাদের's post
Like Reply
#55
মন্তব্য, মতামত, লাইক, রেপু দিয়ে গল্প  নিয়ে আপনার অভিমত তুলে ধরুন।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#56
Very good
[+] 1 user Likes Saj890's post
Like Reply
#57
Outstanding
[+] 1 user Likes Wonderkid's post
Like Reply
#58
Kader vai, You are just fantastic. i am your fan since the beginning of the story " BONDHU". just a request pls complete The Bondhu story. And your storytelling is more than awesome.
[+] 1 user Likes abeast's post
Like Reply
#59
বুশরাকে কি আরেকটু পর্দাশীল ভাবে দেখানো যায় না যেখানে শুধু স্কার্ফ না পরে বো-রকা হি-জাব নেকাব পরবে?
[+] 1 user Likes papon_'s post
Like Reply
#60
(08-10-2026, 06:57 AM)papon_ Wrote: বুশরাকে কি আরেকটু পর্দাশীল ভাবে দেখানো যায় না যেখানে শুধু স্কার্ফ না পরে বো-রকা হি-জাব নেকাব পরবে?

স্কার্ফ মানেই হি-জাব ভাই 
হি-জাব লিখলে এই ফোরাম এ ব্ল্যান্ক করে দেওয়া হয় তাই স্কার্ফ লিখছে
Like Reply




Users browsing this thread: black davil247, nusrattashnim, The bengal man, কাদের, 3 Guest(s)