18-10-2025, 01:56 AM
সাবাস লেখা দাদা।
(18-10-2025, 06:13 PM)sarkardibyendu Wrote:ভারতে ক্রীতদাস প্রথা ছিল না। ক্রীতদাস ব্যাপারটা মধ্যপ্রাচ্যের থেকে আমদানী। সহস্র এক আরব্য রজনীতে এর দেখা মেলে। তাই কেতকী নামটা বেমানান লাগল। সায়রা, কিম্বা জুবেদা হলে মানানসই হত।চন্দ্রপুরে রূপেন্দ্র
প্রভাতের আলো ফুটতেই বৃদ্ধ রুপেন্দ্রর কাছ থেকে বিদায় নিয়ে নদী পার হয়ে চলে যান অজানা গন্তব্যের দিকে। রুপেন্দ্র কিছুক্ষন ভারাক্রান্ত মনে সেদিকে তাকিয়ে থেকে রওনা দেয় চন্দ্রপুরের উদ্দেশ্যে।
মূল প্রবেশপথের বাইরে বিরাট চওড়া পরিখা। সেখানে কুমীর গিজগিজ করছে। তার ওপারে অনেক উঁচু পাথরের প্রাচীর। প্রাচীরের গায়ে বিশাল দরজা। ওপারে প্রবেশের একমাত্র সেতু ফটকের সামনে, আর কোন জায়গা দিয়ে প্রবেশ করা মানে মৃত্যু।
রুপেন্দ্র ঝলমলে পোষাকে কাঁধে বিরাট থলি নিয়ে সেখানে দাঁড়াতেই দরজা খুলে একজন প্রহরীর পোষাক পরা ব্যাক্তি সেতু পেরিয়ে ওর সামনে হাজির হয়।
(18-10-2025, 06:10 PM)sarkardibyendu Wrote:খুব সুন্দর গল্প।আবার অজানার পথে রূপেন্দ্র
অতল খাদে ঝাঁপ দেওয়ার পর রুপেন্দ্র এক গহীন অন্ধকারে তলিয়ে যেতে থাকে। এতো ঘুটঘুটে বিভৎস অন্ধকার ও আগে দেখে নি। মনে হচ্ছে চোখে কেউ মোটা কাপড় বেঁধে দিয়েছে। বিন্দুমাত্র আলোর রেখা কোথাও নেই। ওর শরীর ভারহীন হয়ে নীচে তলিয়ে যাচ্ছে। পীঠ আর পায়ে বেঁধা তীরের জায়গায় যন্ত্রনা হচ্ছে। তার থেকেও বেশী চিন্তা যে ও কোথায় পড়ছে? নীচ থেকে ভয়াবহ জলস্রোতের গর্জন ভেসে আসছে। চোখে দেখা না গেলেও ওর শরীর এক তীব্র স্রোতে আঁছড়ে পড়ে সেটা বেশ অনুভব করে ও। মূহুর্তের মধ্যে সেই স্রোত ওকে কোন সুযোগ না দিয়েই ভাসিয়ে নিয়ে যায়, সাঁতারে পটু রুপেন্দ্রর পক্ষেও নিজেকে ভাসিয়ে রাখা কঠিন হচ্ছে। অন্ধের মত ও জল হাতড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। বড়ো বড়ো পাথরে ধাক্কা লেগে শরীরে ক্ষত তৈরী হচ্ছে সেটা বুঝলেও এর থেকে বাঁচতে পারছে না, শুধু নিজের মাথা জলের উপরে রাখার চেষ্টায় ব্যাস্ত ও। মাথায় আঘাত লাগলে খুলি ফেটে চৌচির হয়ে যাবে। মূহুর্তে মারা যাবে ও। উপরের দিকে তাকিয়েও শুধু অন্ধকার ছাড়া আর কিছু নজরে আসে না, এদিকে ওর শরীর ভেসে চলেছে...... একটু পরে স্রোত কিছুটা স্তিমিত হয়ে আসে, এখনো বেগে বইলেও আগের থেকে অনেক কম। সেই সাথে একটা ভয়ানক গুম গুম শব্দ চারিদিকে। এবার অন্ধকার যেনো আরো ঘন হয়ে আসে।
(25-10-2025, 11:24 PM)evergreen_830 Wrote: মাঝে একটা পর্ব মিসিং মনে হচ্ছে। কখন বিচিত্রপুর মন্ত্রী মশাই দখল করলেন তার বর্ণনা নেই। ওই জায়গা একটু লেখা উচিত ছিল।