(27-09-2023, 10:08 AM)wizardjhon Wrote: কেন আপনি অস্বীকার করতে পারবেন এসব কিছু আপনি চান না?
মানুষ আপনার গল্পের জন্য হাহাকার করতে থাকবে,লিখতে থাকেন ভাই,ভাই লিখেন প্লিজ,ফিরে আসুন ভাই,আর পারছিনা ইত্যাদি এগুলা কি আপনি চান না?
আমার ভুল হতে পারে,বাট আপনিই তো কমেন্ট কাউন্ট করেন,সেইটা থেকে এই ধারণা হলো।
একটা পার্ট দিলে কয়টা কমেন্টই আসে,আপনি তাই হয়তো হিসেবে করে দেখেছেন হাহাকার ওয়ালা কমেন্টের সংখ্যাই বেশি।
আপনি হয়তো এগুলোই বেশি উপভোগ করেন...।
সেক্ষেত্রে আরো দেরি করেন,আরো মজা পাবেন।
প্রথমত, আপনি আমাকে মেনশন করে তোষামোদি করছি বলে পারসোনাল এটাক করেছেন। হয়তো আর ৪/৫ বছর আগে হলেও আপনার মন্তব্যের কড়া ভাষায় একটা রিপ্লাই দিতাম যেখান থেকে কথা কাটাকাটির সূত্রপাত হতে পারতো। কিন্তু জীবনের অনেক বসন্ত পার করে এতটুক উপলব্ধি ও ম্যাচিউরিটি হয়েছে যে আমার ফিজিকালি বা মেন্টালি কোনো ডেমেজ হচ্ছে, কিংবা ধন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে এই টাইপ ডেমেজ না হলে কোনো প্রতিক্রিয়া দেখানোর আদতে অর্থ নাই। যত দিন যাচ্ছে আমাদের মধ্যে সহিষ্ণুতার অভাব দিনকে দিন সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি আমাকে যা খুশী বলেন আমার কিছুই যায় আসে না।
কিন্তু আপনার এই কমেন্ট টা দেখে আজকে লিখতে বাধ্য হলাম। আপনার ম্যাচিউরিটির আসলেই অভাব। পৃথিবীতে এমন একটাও মানুষ নাই যে নিজের প্রশংসা শুনতে পছন্দ না করে। আমিও সেই দলে, আপনিও সেই দলে, এই ফোরামের সব পাঠক, লেখক ইনক্লুডিং কাদের ভাই ও সেই দলে। এত শ্রম দিয়ে একটা গল্প লিখবে, স্বাভাবিকভাবেই তার মনে চাইবে পাঠক আমার গল্প পড়ে ইঞ্জয় করুক, আমাকে রেপু দিক, ভালো কমেন্ট করে আরো লেখার জন্য আমাকে উৎসাহিত করুক। আমি নিজে এখানে লিখলেও এটাই চাইতাম। পাঠক গল্প পড়ে কমেন্ট করবে, নিজের প্রশ্ন জিজ্ঞাসা করবে এতে পাঠক-লেখকের ইন্টিরেকশন যেমন বাড়বে, গল্প ও সুন্দরভাবে তার পথে আগাবে। লেখক লেখার সময় অনেক সময়ই এমন জায়গায় উপনীত হন যেখান থেকে কাহিনী মাল্টিপল দিকে প্রবাহিত করা যায়। সেই সময় গুলোতে পাঠকের মন্তব্য, তাদের চাহিদা কিভাবে তারা গল্পটিকে এগোতে দেখতে চায় সেটা লেখকের কাজ সহজ করে দেয়। এখানে যারা গল্প পড়ে সবাই কাদের ভাইয়ের গল্প পড়ে মুগ্ধ হয়েই তাদের মন্তব্য করে। টাকা খাইয়ে বা উৎকোচ দিয়ে কাউকে মন্তব্য করানো হয়না।
আপনার প্রতি একটাই কথা থাকবে, এখানে আপনি একা পাঠক নন। আপনার কোনো কিছু ভালো না লাগলে এই লেখকের থ্রেড আপনি স্কিপ করতে পারেন, অন্য গল্প পড়তে পারেন। তবে এভাবে খোচা মেরে কমেন্ট করে বাকি পাঠকদের ভালোবাসাকে খর্ব করার অধিকার আপনার নেই। একটা ১০ তলা বিল্ডিং বানাতে কম করে হলেও ১ বছর লাগে। আর একটা ১০ সেকেন্ড এর রিখটার স্কেলে ১০ মাত্রার ভূমিকম্পই যথেষ্ট এতদিনের শ্রম কে নষ্ট করে দিতে। তাই এত পাঠকের শ্রদ্ধা ও ভালোবাসা ও প্রতীক্ষা নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। এখানে কোনো নেগেটিভিটি ছড়াবেন না।
আপনার মেন্টালিটির অনেক লেখক ও আছে এই ফোরাম এ। যারা লাইক আর রেপু ভিক্ষা করে বেড়ায়। রেপু না দিলে কমেন্ট না করলে আর লিখবো না, পরের পর্ব দিবো না। এসব বলে রেপু বাড়ায়, পোস্টে কমেন্ট বাড়ায়। তাদের থ্রেডে সেখানে গিয়ে মন চাইলে নেগেটিভিটি ছড়ান। কিন্তু এই থ্রেড এর সুন্দর পরিবেশ নষ্ট করবেন না।