Posts: 893
Threads: 3
Likes Received: 706 in 456 posts
Likes Given: 1,473
Joined: Dec 2022
Reputation:
51
It will forever be one of the best novels I have ever read, eagerly waiting for the next novel. love you & stay blessed yr):
Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
যে কাজটা আমি বরাবর করে থাকি, প্রতিটি লাইন ধরে ধরে কাটাছেঁড়া করে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। কিন্তু আজ আমি কোনো বিশ্লেষনে যাব না, এমনকি এই উপন্যাসের একটা অংশ নিয়েও মন্তব্য করবো না। তবে কয়েকটি কথা অবশ্যই বলব ..
সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন সাহিত্য পিয়াসীদের মনে নিগূঢ় যে বেদনার সৃষ্টি করেছে তা কেবলমাত্র নতুন একবিংশ ধারার দর্শনের সঙ্গে প্লেটনিক রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান নিম্নবিত্ত মানুষের জলশূন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করেছে। এছাড়াও আজকের বিশ্বে নারীর প্রতি সকল বৈষম্য, বঞ্চণা, শোষণ দূর করে পুরুষের সম-অধিকার ভোগ করা ও সুযোগ-সুবিধার নিশ্চিত করার জন্য লেখার মাধ্যমে তোমার এই মহান উদ্যোগকে আমরা পাঠকেরা স্বাগত জানাই। অসম্ভব ভালো লিখেছো ভাই বুম্বা, এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। গসিপ পরবর্তী যুগে এধরনের লেখা খুব একটা আসেনি। শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয়, একেবারে সামাজিক সমস্যার মূলে কুঠারাঘাত করা এই উপন্যাস পাঠকদের মননে থাকবে বহুদিন। ভালো থেকো ভাই।
Posts: 1,478
Threads: 7
Likes Received: 2,562 in 930 posts
Likes Given: 2,483
Joined: Mar 2022
Reputation:
522
অরুন্ধতী ফিরে আসলো....দেবী রুপে শক্তির প্রকাশে।
ছেলেকে বাঁচাতে মায়ের আগমনে অনেকের কাছে এটা ভৌতিক ব্যাপার মনে হলেও আমি বলবো এটাই গল্পের শক্তি। যেখানে তুমি তোমার মতন করে ভাবতে পারো। সেই চিন্তাশক্তির প্রকাশ ঘটাতে পারো।
হয়তো খুন গুলো গোগোলের দ্বারাই করা কিন্তু প্রতিশোধ গুলো ছিল এক নারীর তাইতো অরুন্ধতী তে ফিরতেই হলো।
এত এত মৃত্যু দেখালে তোমার উপন্যাসে কিস্তু কাবেরী কে মারতে পারলে না তুমি? তাহলে কিসের লেখক হলে হ্যাঁ। ওকে কোন কাজে লেগেছে এই উপন্যাসে? আমার তো মেজাজটাই গরম হয়ে গিয়েছিল।
কিছু প্রশ্নের উত্তর খোঁজে পাওয়া যায় না, সত্যি করে বলতে কি কিছু প্রশ্নর উত্তর খুঁজতে নেই। আর সেই অজানা উত্তর গুলোর জন্যই বহুকাল অব্দি মনের মাঝে বেঁচে থাকবে এই লেখা গুলো। তাই বলি থাক না কিছু উত্তর বিহীন প্রশ্ন, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে মনে করাবে গোগোল হিয়াদের।
মুক্তিতে হয়তো উপন্যাসের শেষ হয়েছে তবে শুরু হয়েছে নতুন জীবনের, সেই জীবন হয়ে উঠুক নির্ঝঞ্ঝাট শান্ত মনোরম।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy: