Posts: 1,324
Threads: 0
Likes Received: 1,003 in 716 posts
Likes Given: 1,693
Joined: Jul 2020
Reputation:
68
One of the best short n sweet romantic story.....so nice
Posts: 1,324
Threads: 0
Likes Received: 1,003 in 716 posts
Likes Given: 1,693
Joined: Jul 2020
Reputation:
68
Sotta r ek poshla brista dekhun plz if u can get....both r very nice stories
Posts: 1,353
Threads: 3
Likes Received: 1,500 in 984 posts
Likes Given: 4,308
Joined: Apr 2022
Reputation:
155
শত মন খারাপ ভালো হয়ে যায় এমন গল্প পড়ে আজকাল এমন গল্প আর লেখে না কেউ।
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
poka64
ঠিক করেছি করবনা বিয়ে
পকতা খাবো ঠুসি লাগিয়ে
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
লীনা এখানে আসার পর অনুপমকে দেখার এবং কথা বলার পর থেকে তাকে ভালো লাগতে শুরু করে । সে অনুপমকে যত দেখেছে, যত তার কাছাকাছি গিয়েছে ততই যেন তার আকর্ষন তীব্র থেকে তীব্রতর হয়েছে । সে নানা ছুঁতোয় অনুপমের কেবিনে যায় । তার সাথে একটু কথা বলতে চায় ।
অফিসের অন্যান্যরা ব্যাপারটা বোঝে । মেয়েরা তো ঠোঁট টিপে হাঁসে । মাঝে মাঝে বলে, “কিরে লীনা, বিশ্বামিত্রের ধ্যান ভাঁঙাতে পারবি তো ?” পাশ থেকে হিমাদ্রি বলে, “লগে রহ মুন্নিদি ।” পায়েল বলে, “হমলোগ তো নহি সাকে, তুম কসিস্* করকে দেখো ।” কুলদীপ বলে, “লীনা, লাস্ট মে এ দেবদাসকো ইয়াদ করনা ।”
অনুপম কিন্তু এসব কিছু লক্ষ্য করে না । সে থাকে তার মতো । অফিসে আসে কাজ করে তারপর সোজা বাড়ী । কারো সাথে কাজের কথা ছাড়া অন্য একটিও কথা বলে না । কারো সাথে গল্প করা বা কারো নেমন্ত্রন্নে যাওয়া এসব তার পোষায় না । আর গাম্ভীর্যের জন্য তার কাছে কেউ ঘেঁসেনা । অফিসের সবাই তাদের বসকে নিয়ে নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা করলেও সবাই তাকে শ্রদ্ধা করে । সবাই তার leadership –এ খুশি ।
কিন্তু গত ছয় মাস আগের একটি ঘটনার পর থেকে অনুপম যেন তার জগতের বাইরে দেখতে শুরু করেছে । যদিও তার ভেতরের সে পরিবর্তন শুধুমাত্র সেই একটু অনুভব করে । অফিসের কেউ বা বাড়ীর কেউই সেটা বুঝতে পারে না ।
সেদিন ছিল লীনার জন্মদিন । লীনার মা তাকে কিছুতেই আধুনিক পোশাক পরতে দেয়নি । সেদিন লীনা অফিসে এসেছিল তুঁতে রঙের একটি শাড়ি পরে । লীনাকে দেখাছিল অপরূপা । অফিসের সবাই তার প্রশংসা করছিল আর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাছিল । Lunch –এ লীনা তাদের কি খাওয়াবে তার আলোচনাও হচ্ছিল । ঠিক এই সময় অনুপম অফিসে প্রবেশ করে । সে সাধারণত সবার আগেই চলে আসে কিন্তু সেদিন একটু দেরী হয়ে গিয়েছিল ।
অফিসে ঢুকেই স্বাভাবিভাবেই সবার মধ্যমণি লীনার দিকে চোখ চলে গেল । আর সে অবাক হয়ে তাকিয়ে রইল । অন্যরাও চুপ । কিছুক্ষন পর সে সচেতন হল । সবাইকে Good Morning বলে নিজের কেবিনে চলে গেল ।
মেয়েরা তো স্যারের চোখে প্রথমে বিস্ময় ও পরে মুগ্ধতা দেখে লীনাকে ইর্ষা করতে লাগল । লীনার গালে রক্তিম আভা দেখা দিল আর তার মনের মধ্যে খুশীর বন্যা বইতে শুরু করল । মনে মনে মাকে ধন্যবাদ দিতে থাকল ।
এরপর একমাস কেটে গেছে । অনুপম যথারীতি অফিসে আসে-যায় । কিন্তু তার মধ্যে কোন পরিবর্তন কেউ লক্ষ্য করেনি । লীনার সব আশা যেন চলে যাচ্ছে । একমাস আগে সবাই তার দিকে ইর্ষার চোখে তাকাতো আর এখন যেন সবার চোখে শ্লেষ ভরা দৃষ্টি ।
একদিন কাজ শেষ করতে করতে অনুপমের বেশ রাত হয়ে গেল । এতক্ষন এই অফিসে কেউ থাকে না । কিন্তু একটা Project তার পরদিনই জমা দেওয়ার ছিল । তাই ফাইনাল একবার সবকিছুর ওপর চোখ বুলিয়ে নিল । এ ব্যপারে সে খুবই particular. শেষে নিজে একবার সব কিছু খুঁটিয়ে না দেখে কোন Project –ই ছাড়ে না । সে জন্য এই branch –এর বেশ সুনাম । সব গুছিয়ে নিজের অফিস থেকে বেরিয়ে অনুপম দেখল লীনা Visitors –দের বসার সোফায় বসে একটি Magazine –এর পাতা ওলটাচ্ছে । সে খুব অবাক হয়ে গেল । বুঝতে পারল না লীনা কেন এতক্ষন বসে আছে । যদিও মনের মধ্যে একটা মৃদু আলোড়ন শুরু হল । ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল ।
অনুপম – “কি ব্যাপার, তুমি এতক্ষন কি করছ ?”
লীনাও অনুপমের গাম্ভীর্যের জন্য অন্যদের মতো তাকে সমীহ করে । সে উঠে দাঁড়িয়ে বলল, “না মানে, এইমাত্র কাজ শেষ হল ।”
অনুপম জানে তার অফিসে কার কি কাজ । কাজেই বুঝতে পারল লীনা মিথ্যা বলছে । আর এটা জেনে তার বুকের মধ্যে যেন অন্য একটা অনুভূতি হতে লাগল ।
অনুপম – “বাড়ী না গিয়ে শুধু শুধু বসে আছো কেন ?”
লীনা (মনে মনে – শুধু শুধু ? এটা যদি বুঝতে, তাহলে তো হয়েই যেত । একটা পাষাণ্ড কোথাকার ।) মুখে বলল, “না মানে আপনি তো আমাদের ওদিক দিয়ে যান । তাই ভাবলাম যদি আমাকে নামিয়ে দেন ।”
অনুপম আর কথা না বাড়িয়ে বলল, “ঠিক আছে, চল ।”
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
অনুপম গাড়ী চালাচ্ছে আর লীনা পাশে বসে আছে । লীনা মাঝে মাঝে আড় চোখে অনুর দিকে তাকাছে কিন্তু কিভাবে কথা শুরু করবে তা ভেবে পাচ্ছে না । তখন তার কলেজের এক স্যারের কথা মনে পড়ল । এরপর সে মনে মনে ভাবতে চেষ্টা করল সে যেন অফিসে তার সব বন্ধুদের কাছে তার নিজের কথা বলছে । এইভাবে সে একে একে তার বাড়ীর কথা, তার পড়াশোনা, তার Hobby , ইত্যাদি বলে চলল । একসময় শুনল কে যেন অনেক দূর থেকে তাকে বলছে – “লীনা, তোমার বাড়ী এসে গেছে ।” চোখ মেলে তাকিয়ে দেখল স্যার তার দিকে তাকিয়ে আছে । তারপর বাইরের দিকে দেখল যে তার বাড়ীর কাছের বড় রাস্তায় গাড়ী দাঁড়িয়ে আছে । সে কি আর বলবে এরকম একটা বেরসিক মানুষকে ? একটা ধন্যবাদ দিয়ে আস্তে আস্তে গাড়ী থেকে নেমে গেল ।
অনুপম বাড়ী ফিরে খাওয়া-দাওয়া করার পর শুতে গেল । সারাদিন কাজের পর শরীর ক্লান্ত । কিন্তু শোবার পর কিছুতেই ঘুম আসতে চায় না । বারবার একটি নিস্পাপ মুখ তার চোখের সামনে ভেসে উঠছে । আর যেন এখনও শুনতে পাচ্ছে তার মিষ্টি কন্ঠস্বর । সুন্দর ইংরাজীতে কলকল করে তার নিজের কথা বলে চলেছে । English Medium –এ পড়াশোনা করার জন্য লীনার বাংলা ভালো না । তাই আবেগের সাথে কথা বলতে গিয়ে সে ইংরাজীতেই সব বলছিল । অনুপম সেই হরিণীর টানা টানা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমের রাজ্যে চলে গেল ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
রবিবার ছুটির দিন । ছুটির দিনে অনুপম সাধারণতঃ কোথাও যায় না । বাড়ীতেই কাটায় । বিশেষ দরকার থাকলে তবেই বাইরে বের হয় । আসলে সারা সপ্তাহ অফিসের কাজে এত ব্যস্ত থাকতে হয় । দিনের বেশির ভাগ সময়ই অফিসে কাটে । তখন বাড়িটা যেন শুধুমাত্র শোবার যায়গায় পরিণত হয় । তাই রবিবার বাবা-মার সাথেই সারাদিন কাটায় । বিকালে সবাই মিলে বের হয় । বিকেল, সন্ধ্যা কাটিয়ে রাত্রে বাইরে খেয়ে তারপর তারা বাড়ি ফেরে । সে দিন রাত্রে বাড়িতে নো রান্না-বান্না ।
এক রবিবার দুপুরে বাবা-মার সাথে সে খাচ্ছে । খাওয়া শুরু হবার কিছুক্ষন পর মা তাকে বলল – “ একটা সম্বন্ধ এসেছে । মেয়েটি শিক্ষিতা, বাবা মায়ের একমাত্র মেয়ে । ওরা দিল্লীতেই থাকে ।” অনুপম খাওয়া থামিয়ে বলল, “ আবার ওসব কেন ? তোমাদের তো বলেই দিয়েছি আমার ফাইনাল ডিসিশন ।” মা বলল, “ সে তো জানি । তাই এতদিন কিছু বলিনি । ওদেরকেও জানিয়ে দিয়েছিলাম । কিন্তু ওরা এত করে বলছে, তাই তোকে একবার শোনালাম ।” কিছুক্ষন থেমে আবার বলল, “ওদের সাথে কথা বলে তোর বাবার আর আমার খুব ভালো লেগেছে ।” অনুপমের বাবা বলল, “ হ্যাঁ ওরা সত্যই ভদ্দলোক । আর মেয়েটিও বেশ মিষ্টি । আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে ।”
অনুপম – “বাঃ, এর মধ্যে মেয়ে দেখা ইত্যাদি সব হয়ে গেছে । আর বাকি কি আছে ?”
মা – “মেয়েটি সত্যই খুব ভালো রে । তোকে খুব শ্রদ্ধা করে । তোর বাবার কাছ থেকে তোর ছোটবেলার অনেক কথা আগ্রহ নিয়ে জেনেছে ।”
অনুপম অবাক হয়ে – “আমার কথা ? আমাকে কি করে চিনল ?”
মা – “তোর অফিসে কাজ করে ।”
অনুপমের বুকটা কেঁপে উঠল মুখে বলল – “আমার অফিসে ? কি নাম ?”
মা – “লীনা, দেবলীনা রায় ।”
অনুপম কিছুক্ষন চুপচাপ বসে রইল তারপর আস্তে আস্তে উঠে গেল । তার চোখের সামনে হরিণীর সেই ডাগর ডাগর চোখ দুটি ভেসে বেড়াতে লাগল । তার বুকের মধ্যে একটা অন্য রকম অনুভূতি অনুভব করল । সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে । আগে তো কোনদিন এরকম হয়নি ? অনেক মেয়ের সাথেই তো আলাপ হয়েছে বা অনেকের সাথেই কাজ করেছে । তার অফিসে আরো অনেক মেয়েই তো আছে যাদের সাথে সে অনেক দিন ধরে কাজ করছে । এ মেয়েটির কথা কেন যে বার বার মনে আসে ? রাত্রে শোবার সময় চোখ বুজলে ঐ হরিণীর চোখ দুটো কেন যে তার চোখের সামনে ভেসে ওঠে । তাকে একটু শক্ত হতেই হবে । মনটা আজকাল বড় বেয়ারা হয়ে উঠেছে । মনটাকে শাসন করতে হবে । হে মন তুই ওসব দিকে যাস না ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
এরপর একদিন, সেদিনও রবিবার, অনুপম বসার ঘরে সোফায় বসে একটা বই পড়ছিল । দেখল মা বাইরে যাবার জন্য রেডি । মা একটা গরদের লালপাড় শাড়ি পড়েছে । বুঝল মা কালীবাড়ি যাবে । মা প্রায়ই কালীবাড়ি পূজা দিতে যায় । ওখানে আরো অনেক বাঙালীরা আসে । তাদের সাথে কথাবার্তা বলে । কালীবাড়িটা বাঙালী বয়স্কা মহিলাদের একটা মিলন স্থল । তবে একটা জিনিস আছে, এরা কেউই ক্লাব-পার্টি এসবে নেই । এই পূজা-আর্চা, ঘর-সংসার এসব নিয়েই থাকেন । তার বাবাও মাঝে মাঝে যান । তবে বাবার ওখানে বাবার বিশেষ সুবিধা হয় না । বাবা একটু চুপচাপ প্রকৃতির । বেশি কথাবার্তা বা ভিড় এসব এড়িয়ে চলেন । বাবা তাই রামকৃষ্ণ মিশনে বেশি যান । মাও বাবাকে বোঝে তাই বাবাকে জোড় করে না, একাই যায় । মায়ের সকালে গিয়ে পূজো দিয়ে বান্ধবীদের সাথে কথা বলে ফিরতে ফিরতে একবেলা লেগে যায় ।
মা তাকে বলল, “হ্যাঁ রে, আজকে আমার সাথে চল না ?”
অনুপম, “না তুমিই যাও । একাই তো যাও ।”
মা, “সে যাই । কিন্তু তুই তো অনেকদিন যাসনি । ঠাকুরমশাই তোর কথা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন । একবার চল না দেখা করে আসবি ।”
অনুপম, “তা ঠিক বলেছ । প্রায় একবছর যাইনি । সেবার মাসিরা আসতে ওদের নিয়ে গিয়েছিলাম ।”
মা, “আজকে তো তোর কোন কাজ নেই । চল, তাড়াতাড়ি চলে আসব ।”
অনুপম, “ঠিক আছে । আমি রেডি হয়ে নিচ্ছি , বেশিক্ষণ লাগবে না । তুমি বাবার চা-টা রেডি কর, আমি এক্ষুনি আসছি ।”
কিছুক্ষন পর মায়ে-পোয়ে কালীবাড়ি রওনা হ’ল । সেখানে পৌঁছে আগে মাকে নামিয়ে দিল । তারপর সে গাড়ী পার্ক করে ভেতরে গেল । ভেতরে ঢুকে মাকে এদিক-ওদিক খুঁজতে লাগল । একটু পরেই দেখতে পেল । কিন্তু দেখে তো সে অবাক । মা দেবলীনার সাথে কথা বলছে । সাথে আর একজন ভদ্রমহিলা আছেন । দেখে মনে হয় দেবলীনার মা ।
দেবলীনা আজকে একটা তুঁতে রঙের শাড়ী পড়েছে । চুলগুলি খোলা, পিঠের ওপর ছড়ানো । মনে হয় স্নান করে মন্দিরে এসেছে । মুখে কোন মেকআপ নেই । সরল, নিষ্পাপ মুখটা । কি সুন্দর লাগছে । যেন সদ্য ফোটা একটা ফুল । ভোরের শিশিরে স্নান করেছে । অনুপম কিছুক্ষন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল । হঠাত লীনার সাথে চোখাচোখি হয়ে গেল । অনুপম আর কি করে, আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেল ।
মা মিষ্টি হেঁসে বললেন, “আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই । ইনি আশালতা রায়, লীনার মা । উনি আমার মতোই গৃহিনী । (আশালতা দেবীর দিকে ঘুরে ) আর এ হ’ল আমার ছেলে । একমাত্র সন্তান, অনুপম বোস । ওর সম্বন্ধে আর কি বলার, সবই তো আপনি জানেন ।”
অনুপম প্রণাম করল । আশালতা দেবী বললেন, “থাক বাবা, তোমার কথা অনেক শুনেছি লীনার কাছ থেকে । আজ দেখে ভালো লাগল । আজকালকার ছেলেমেয়েরা বিশেষ করে তোমার মতো সফলরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে না ।” অনুপম লীনার দিকে তাকিয়ে দেখল, তার গালে রক্তিম আভা । এতে তাকে আরো সুন্দর লাগছে । অনুপমের ইচ্ছা করছিল কিছুক্ষন তাকিয়ে থাকতে । কিন্তু সবার সামনে কি করবে ।
এরপর আর বেশি কথা হয় না । অনুপমরা বাড়ি ফিরে আসে । অনুপমের চোখের সামনে থেকে সেই শিশিরস্নাতা মুখটা কিছুতেই সরছে না । অনুপম চেষ্টা করছে ভুলতে, চেষ্টা করছে দূরে সরিয়ে রাখতে কিন্তু যত চেষ্টা করে তত বেশি করে মনে পড়ছে । ছেলের পরিবর্তন অনুপমের মায়ের চোখ এড়ায় না । তিনি কালীবাড়িতেই তার চোখে লীনার প্রতি ভালোলাগা লক্ষ্য করেছেন । তিনি মনে মনে মৃদু মৃদু হাসতে থাকেন ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
এখন রবিবার মানেই অনুপমের মনে একটা অনুভূতি আসে যে আজকে আবার কি হয় । সেদিন বিকালে সে অফিসের কয়েকটা ফাইল নিয়ে বিছানায় কাজ করছিল । ফাইলগুলি আজকে শেষ করতে পারলে ভালো । আজকে ঠিক করেছে সে বাবা-মার সাথে বাইরে যাবে না । সে একমনে কাজ করছে এমন সময় বেলটা বেজে উঠল । শুনতে পাচ্ছে মা দরজা খুলে পরিচিত কাউকে দেখে খুব খুশী হ’য়ে যেন তাদেরকে ভেতরে আহ্বান করছেন । সে নিজের কাজ করতে থাকল ।
কিছুক্ষন পর মায়ের ডাকে ঘরের বাইরে এল’ । আর দেখল লীনা আর তার মা বসে আছে । আজকে লীনা একটা হলদে রঙের চুড়িদার পড়েছে । মুখে অল্প মেকআপ । মেয়েটা যা পড়ে তাতেই তাকে সুন্দর লাগে । অনুপম মনে মনে ভাবতে লাগল, “একেবারে বাড়িতে ? মেয়েটা কি ভাবছে নিজেকে ? দেখতে একটু ভালো ব’লে ভাবছে আমাকে বশ ক’রে ফেলবে ? আমিও দেখব শেষ পর্যন্ত কি করে । আমাকে টলাবে, এত সহজ ?” ওদিকে লীনা ভাবছে, “ইস, কি বাজে ব্যপার । স্যার কি ভাবছে ? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি গায়ে পড়া, একেবারে বাড়িতে এসে হাজির । মাকে কত করে বারন করলাম । কিন্তু মা তার কথা শুনলে তো । বলল, সেদিন ওর মা অত ক’রে যাবার জন্য বললেন । তার পরও দুদিন ফোন করেছিলেন । একবার না গেলে খুব খারাপ দেখায় । অবশ্য আমারও যে একেবারে অমত ছিল, তা তো নয় । পাষণ্ডটা এবার কি করবে, বাড়ি থেকে বার করবে ? হুঁ , চোখ দেখে তো মনে হচ্ছে আমাকে দেখে ভালো লাগছে ।”
অনুপম গিয়ে সোফায় বসল । আশালতা দেবীকে জিজ্ঞাসা করল, “মাসিমা, কেমন আছেন ?”
আশালতাদেবী, “হ্যাঁ, ভালো । আসলে সেদিন কালীবাড়িতে তোমার মা অত ক’রে আসার জন্য বললেন তাই আজ চলে এলাম ।” (ফোন যে তাদের কথা হয়েছে, সেটা চেপে গেলেন ।)
অনুপমের মা, “আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন ? আমি তো আরো আগে আপনাদের আশা করেছিলাম । তা লীনার বাবা এলেন না ?”
আশালতাদেবী, “ওঁর কাজ আছে । আর বলবেন না । ছুটির দিনও কাজ নিয়ে থাকে, তাই আমাদের বিশেষ বাইরে যাওয়া হয় না । লীনারও আমার জন্য যাওয়া হয় না । ঘরেই বেশী থাকে, বন্ধুদের সাথে কম বের হয় ।”
অনুপমের মা, “আহা, বেচারা ।” (অনুপমের দিকে ঘুরে ) “হ্যাঁ রে, আজকে মেয়েটাকে একটু বাইরে নিয়ে যা না । মেয়েটা কোথাও যেতে পায় না ।”
অনুপম একটু কিন্তু কিন্তু করে, “আমি ...? আমি কোথায় নিয়ে যাব ? আমার অনেক কাজ পড়ে আছে ।”
মা, “আমরা দুই বুড়ি এখন গল্প করব, আর ও বেচারা বসে বসে বোর হবে । একটু নিয়ে যা না ।”
লীনা, (একটু অভিমানী গলায় ) “থাক না মাসীমা, ওর যখন অসুবিধা আছে ।”
অনুপম, “না অসুবিধা আর কি ? আচ্ছা আমি রেডি হয়ে আসছি ।”
এটা শুনে লীনার মুখে একটা খুশির ফ্ল্যাস খেলে গেল ।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,661 in 27,881 posts
Likes Given: 23,977
Joined: Feb 2019
Reputation:
3,285
poka64
অনুপম ধিরে ধিরে
ভিজে যায় নিলাতে
আছে যত ভালবাসা
চায় সব বিলাতে