Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
আমি মুগ্ধ, আমি হতবাক, আমি অভিভূত তোমার এই পর্ব পড়ার পর। রহস্য-রোমাঞ্চ গল্পে সবথেকে যে জিনিসটা পাঠকদের আকর্ষণ করে সেটা হলো চমক। আর তোমার মতো এইরকম চমক সৃষ্টি করতে আমি আর কাউকে দেখিনি। টিজার দেওয়ার পর যখন আমরা বিভিন্ন রকম মন্তব্য করি তখন কি রকম একটা বোকা বোকা মুখ করে সবার 'হ্যাঁ' তে হ্যাঁ মেলাও। অথচ ভেতরে ভেতরে নিজের প্ল্যানমাফিক কাজ করতে থাকো। :)
সত্যি, আমি অন্তত ভাবতে পারিনি টগর আবার ফিরে আসবে। রনিতাকে আগে থেকে যতই না চিনুক এবং জঙ্গলের মধ্যে গভীর অন্ধকারে যতই উল্টোদিকের মানুষটার সম্পর্কে কোনও ধারণা না করা যাক (এই দুটো জিনিসই সুকৌশলে উল্লেখ করেছো বারংবার) তবুও রনিতাকে টগর বলে ভুল করাটা উচিত হয়নি সন্দীপের মতো পুলিশ অফিসারের। যদিও গল্পের স্বার্থে এটার প্রয়োজন ছিল বলেই আমি মনে করি। রনিতা যেরকমই স্বভাবের মেয়ে হোক না কেন, এরকম আকস্মিকভাবে তার চলে যাওয়ার খবরটা শুনে খুবই খারাপ লাগছিল। সন্দীপকে বেধারক ঠ্যাঙানি দেওয়া হয়েছে ঠিকই, তবে গোগোলের হাতে কয়েক ঘা খেলে আরো বেশি খুশি হতাম। পিতা-মাতা যতই অসৎ এবং খারাপ মানুষ হোক না কেন তাদের সন্তানকে সর্বদা ভালোবাসে। তার মেয়ে রনিতাকে খুঁজে না পেয়ে বস্তিতে এসে সেখানকার প্রত্যেকটি মানুষের কাছে তার মেয়ের সম্পর্কে জানতে চাওয়ার ব্যাপারটা সত্যিই মন ছুঁয়ে গেল, দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছো ওই সিকোয়েন্সটা। আর সবশেষে সন্দীপের আত্মহত্যা -- গায়ে কাঁটা দিয়ে উঠলো। এইভাবেই এগিয়ে চলো, জয় হোক তোমার yr):
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
একদম সে ওয়াক্ত বাদল দিয়ে, হালাত বদল দিয়ে, জাজবাত বাদল দিয়ে দাদা!!
কি ছিল এটা!! যদিও আমি একটা শান্তি পেলাম এটা জেনে যে টগর রানী ফরফরানী আজও আমাদেরর মাঝে আছে। যদিও আগের পর্বেই তুমি জানিয়েছিলে পরের পর্বের জন্য অপেক্ষায় থাকতে তখন ভেবেছিলাম সোজা পথেই যাচ্ছি তো আমি? কারণ থ্রিলারের নিয়ম তো ওতো সোজা নয়। বিশেষ করে শেষ অংশে গোগোলের আগমন হতেই মস্তিস্ক নানাকিছু ভাবতে শুরু করেছিল aকিন্তু এমন কিছু গ্রান্ড ভাবে প্রকাশিত হতে চলেছে ভাবিনি।
খলনায়িকা যতই উগ্র হোক না কেন তার এমন পরিণতি মেনে নেওয়া কষ্টকর। এখানে অবশ্য খলনায়ক হলে নিজের মগজের সবচেয়ে ঘৃণ্য শাস্তিটাই যোগ্য ভেবে শান্তি পেতাম কিন্তু একটা নারীর এমন পরিণতি মেনে নিতে অসুবিধা হচ্ছে এই যা..... বিশেষ করে আগের পর্বের সাথে যদি আজকের পর্ব মেলাই তাহলে
ওই শেষ মুহূর্তে নিজের একজনকে কাছে পাবার ইচ্ছেটুকু, নিজের ভেতরের নারী আর তার ভালোবাসার স্বাদ পাবার বিফল চেষ্টা টুকু ভাবলে সত্যিই কষ্ট হয়।
আর সন্দীপ বাবুর অংশটা সবচেয়ে বেশি সুখ দিলো আমায়। তুমি জানোই ওকে আমি কত্ত ভালোবাসতাম।
আর কামরাজের পরিণতি উফফফফফ। আজকের পর্ব নামকরণ সত্যিই যথার্থ। কিন্তু প্রশ্ন একটাই। সবচেয়ে বড়ো শাস্তিটা কে পেলো? সন্তান হারা পিতা? লজ্জায় অপমানে হেয় হয়ে যাওয়া হেরো অফিসার? ভালোবাসার মূল্য না বুঝেও শেষ সময় কাছের কাউকে আঁকড়ে ধরতে চাওয়া এক নারী?
অসাধারণ দাদা ♥️♥️♥️♥️♥️
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
ভারত জোড়োর ঠেলায় আজ একটু আগে কোনোরকমে বাড়ির সঙ্গে জুড়লাম , কাল পড়বো তবে দেখি যদি রেপু থাকে তবে দিচ্ছি
Posts: 1,478
Threads: 7
Likes Received: 2,562 in 930 posts
Likes Given: 2,483
Joined: Mar 2022
Reputation:
522
শাস্তি টা তো ছিলই তবে বড় ছিল চমক।
পাশার দান কেমন করে পাল্টে যায় সেটাই দেখলাম।
আমার তো খুব করে ইচ্ছে করছিলো গোগোলের হাতে কয়েক ঘা খাক এই সন্দ্বীপ। ওর ঐ পাপী মুখে সুজাতা আর গোগোলে কে নিয়ে যে কথা গুলো বলেছে সেটা শোনার পর তো গোগোলের হাতে দুটো খাওয়া উচিত ছিল।
কর্মফল পর্বের মন্তব্যে বলেছিলাম একটা আশার আলো দেখেছি সেটাতেই বিশ্বাস রেখেছিলাম। আর তার প্রতিদানরূপ আজকের চমৎকার পর্বটা পেলাম। গল্প হয়তো শেষে দিকে চলে এসেছে আরও জমজমাট হবে।
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Posts: 1,151
Threads: 16
Likes Received: 2,069 in 889 posts
Likes Given: 1,068
Joined: May 2019
Reputation:
14
ami puro speechless ei update pore..oshadharon
Posts: 1,147
Threads: 2
Likes Received: 528 in 466 posts
Likes Given: 1,106
Joined: Jul 2019
Reputation:
8
দাদা তোমার লেখার কোনো জবাব নাই একদম ফাটিয়ে দিয়েছো ....... মারাত্মক আপডেট
Posts: 1,070
Threads: 0
Likes Received: 1,455 in 1,004 posts
Likes Given: 1,778
Joined: Mar 2022
Reputation:
82
একেই বোধহয় বলে এলাম দেখলাম আর জয় করলাম। এই আপডেটের মাধ্যমে শুধু আমার নয়, তোমার গল্প যারা follow করে, তাদের সবার মন জয় করে নিয়েছো তুমি। আলাদা করে বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই, এটাই বলার যে একদম প্রকৃত থ্রিলার উপন্যাসের মতোই এগোচ্ছে এটা। শুধু চমকের পর চমক। গোগোলের শত্রুদের মধ্যে এখন শুধু হারাধনের দুটি ছেলে বর্তমান। কামরাজ আর মানিক সামন্ত - বাকিরা সব ধীরে ধীরে ভ্যানিশ। এদের মধ্যে কামরাজ মানসিকভাবে শাস্তি পেলেও শারীরিকভাবে অবশ্য এখনো পায়নি। অপেক্ষা করে আছি এরপরে কোন দিকে এগোয়ে এই উপন্যাস।