10-10-2022, 01:50 PM
apekkhay acchi
(13-10-2022, 09:15 PM)nextpage Wrote: দুপাশে বেনী করা চুল গুলো দু হাতে নিয়ে খেলতে খেলতে ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আর আমি মন্ত্রমুগ্ধের মত ওর দিকেই তাকিয়ে আছি, এমন নয় যে আমি এই প্রথম কোন মেয়েকে দেখেছি কিন্তু ওর মাঝে কি এমন যে দেখলাম সেটা আজও বলতে পারি না। আজও চোখ বন্ধ করলে সেই হাসি মুখ মায়াবী চোখ জোড়া আর অপরূপ অভিব্যক্তি মনের পর্দায় ভেসে উঠে। আমার কি হয়ে গিয়েছে সেটা জানতে না পারলেও তবুও এতোটুকু জানি ও যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল আমিও ততোটা সময় তন্ময় হয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম শতচেষ্টাতেও দুচোখের নজর অচেনা সেই মেয়েটার দিক থেকে ফেরাতে পারছিলাম না আরও তো কয়েকটা মেয়ে একসাথে ছিল কিন্তু তারপরও আমি ওর দিকেই তাকিয়ে ছিলাম। হঠাৎ দেখি ওরা সবাই রাস্তা ধরে সামনের দিকে চলতে লাগলো মেয়েটা শেষবারের মত দোকানের ভেতরের দিকে তাকিয়ে ওদের সাথে হাটতে শুরু করলো আর আমিও হ্যাংলার মতো দোকান থেকে যতটুকু রাস্তা দৃষ্টিসীমায় রাখা যায় ততক্ষণ ওর দিকেই তাকিয়ে ছিলাম।
(13-10-2022, 10:08 PM)Baban Wrote: সত্যি বলছি শুরুর কয়েকটা লাইন পড়তে পড়তে যেন হারিয়ে গেছিলাম ওদের সম্পর্কের কানামাছি খেলা দেখতে দেখতে। মিষ্টি ভাবে শুরু আর অনেক অনুভূতি নিয়ে এগিয়ে চলা এক রাস্তায় হাঁটা শুরু এক পথিকের। ওই যে বলেছিলাম এক এমন পথিকের গল্প এটি যে হয়তো আজও পাশের গলিটা দেখে ভাবে এইতো সেই গলি যেখানে পা বাড়ালে হয়তো........ বাকিটা তুমিই বলো হে লেখক। ♥️♥️
(14-10-2022, 12:56 AM)Ari rox Wrote: অসাধারণ দাদা
(14-10-2022, 05:54 AM)Jibon Ahmed Wrote: চমৎকার শুরু দাদা
(14-10-2022, 09:55 AM)poka64 Wrote: আছেন যতো গুনি জন
এক বাক্যে কয়
বাল্য কালে প্রেমে পড়লে
ডট ডট হয়
(14-10-2022, 10:03 AM)ddey333 Wrote: ব্যর্থ প্রেমের ( অন্তত প্রথমবার ) গল্প নাকি ?
তবে খুব অভিনব উপস্থাপনা আর অপূর্ব লেখনী ...
(14-10-2022, 10:31 AM)Bumba_1 Wrote: কাল রাতে টের পাইনি। আজ সকালে পড়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেলো। যখন প্রথম এই ফোরামে তোমার গল্প পড়া শুরু করি, সেইদিনই আমি বলেছিলাম একদিন শ্রেষ্ঠত্বের আসনে যাবে তুমি (নিশ্চয়ই মনে আছে তোমার)। আজ এই কাহিনীর প্রথম পর্বে সেটাই আবার উপলব্ধি করলাম। শুধু এইটুকুই বলবো ..
আমি চেয়েছিলামতুমি আমায় ততটুকু বোঝো,যতটুকু বুঝলেকখনো আমাদের বিচ্ছেদ হবেনা।
আমি চেয়েছিলামআমার প্রতিটা পদক্ষেপেই যেনোতোমার সঙ্গ পাই।
আমি চেয়েছিলামআমাদের মাঝে কখনো যেনোতৃতীয় কারো প্রবেশ না হয়।
আমি চেয়েছিলামতোমার প্রতিটা মোনাজাতেই যেনোআমায় রাখো।
আমি চেয়েছিলামতোমাকে আমার করেআজীবন আমার কাছেই রেখে দিতে।
(14-10-2022, 10:37 PM)ddey333 Wrote: ব্যর্থ প্রেম ছাড়া আর কিছু নেই এই জীবনে , তাই হয়তো এরাও আমাকে ব্যান করে দেয় বারবার ... ব্যর্থতাগুলো বুঝিয়ে দেয় ..
![]()