Posts: 4,412
Threads: 6
Likes Received: 9,410 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,233
মনে হয় খুব তাড়াতাড়িতে লিখেছো এই পর্বটি। বেশ কিছু জায়গায় বানান ভুল তো আছেই, এছাড়াও কিংশুকের কাছ থেকে অত বড় একটা ধাক্কা খেয়ে শুধু বাড়িতে এসে চিৎকার করে কাঁদা ছাড়া মিত্রার মনের ভেতরের তোলপাড়গুলো আরো প্রকটভাবে দেখালে ভালো হতো। আর শেষে কে সি চৌধুরীর অন্তর্ভুক্তি যে এই কাহিনীতে আলাদা মাত্রা এনে দেবে সেটা বুঝতেই পারছি। clp);
Posts: 6,205
Threads: 42
Likes Received: 12,676 in 4,199 posts
Likes Given: 5,341
Joined: Jul 2019
Reputation:
3,803
কখনো মনে হয় এই আধুনিক জীবনে অভ্যস্ত অস্থির মানুষগুলোর জীবন যাপন থেকে পুরাতন ধারণার স্থির মানুষগুলো অনেক বেশি ভাগ্যবান। অনেক কিছু তারা হয়তো জানেনা, যেমন বিজ্ঞান, প্রগতি কিংবা উল্লাস। হয়তো সবসময় তারাও ঠিক নয়, ভুল তারাও করে কিন্তু অন্তত জীবন বাঁচতে জানে। জীবন কাটাতে জানে, জীবন বুঝতে জানে।
আমি জানিনা এই গল্পের সমাপ্তি তে কি অপেক্ষা করছে। হয়তো কোনো একটা ধাক্কা, হয়তো ঠিক ভুলের বিচার করা এখুনি উচিত হবেনা। অন্তত আজকের পর্বের শেষ লাইন পড়ে সন্দেহ হচ্ছে। কিন্তু উপরুক্ত লাইনগুলো ও আজকের পর্বের শুরুর অংশ বড়োই সত্যি, বড়োই বেদনার। যারা নতুনের খোঁজে পুরাতন মানুষদের ভুলে যায় তারা সত্যিই আধুনিক।
Posts: 4,412
Threads: 6
Likes Received: 9,410 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,233
নতুন করে বিশ্লেষণে যাওয়ার দরকার নেই, কারণ অন্তর্নিহিত কিছু নেই। পুরোটাই ব্যক্ত করে দিয়েছো তোমার এই পর্বে। শুধু এটুকুই বলবো .. তুমি এত সুন্দর গল্পগুলো লেখো, অথচ নামকরণ মোটেই ভালো হয় না তোমার। এই কাহিনীর নাম রাখা উচিত ছিল .. ভালোবাসা কারে কয়
never mind .. একটু মজা করলাম .. এখনো পর্যন্ত অসাধারণ clp);
(This post was last modified: 10-08-2022, 10:33 PM by
Bumba_1. Edited 1 time in total.)
Posts: 4,412
Threads: 6
Likes Received: 9,410 in 2,853 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,233
আমরা দুর্ঘটনাকে অশুভ বলি, কিন্তু এক্ষেত্রে একটা দুর্ঘটনা দুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষকে আবার পরস্পরের কাছে নিয়ে এলো। খুব সুন্দর কনসেপ্ট আর ক্লাইম্যাক্সটাও দুর্দান্ত। তার সঙ্গে উকিল কে সি চৌধুরীকেও ধন্যবাদ অনুঘটকের কাজ করার জন্য। সবশেষে বলি - শেষ ভালো যার সব ভালো। clp);