Posts: 3,703
Threads: 14
Likes Received: 2,604 in 1,413 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
532
এই একটা আপডেট আপনার সব গল্পকে পিছনে ফেলে এটাকে এগিয়ে দিয়েছে ....
কি বলবো বুঝতে পারছি না ... গোগোলের এই পরিবর্তনটা ভালো কি খারাপ সেটাই ভাবছি ... আর ভেবেও কূলকিনারা পাচ্ছি না ....
একটা হাসি খুশি বাচ্চা ছেলের এইভাবে নিজের মায়ের মৃত মুখ দেখা , হাসতে হাসতে লতিকাকে খুন করা , এই পরিবর্তনটা ভবিষ্যতে আরো কি কি করাবে সেটাই ভাবছি ....
এটাই যদি আদি পর্ব হয় তাহলে আগামী পর্ব গুলো তো আগুন ....
❤️❤️❤️
Posts: 1,149
Threads: 2
Likes Received: 528 in 466 posts
Likes Given: 1,110
Joined: Jul 2019
Reputation:
8
এক কথায় অসাধারণ। কিন্তু অরুন্ধতী মারা গেছে মানতে পারছি না
Posts: 1,478
Threads: 7
Likes Received: 2,562 in 930 posts
Likes Given: 2,483
Joined: Mar 2022
Reputation:
522
এই ছোটবেলাতেও বাবা মা হারানো টা কতবড় প্রভাব ফেলে সেটা বলার অপেক্ষা রাখে না আর সেটা যদি স্বাভাবিক না হয় আর সেই বিষয়টা মাথায় গেথে গেলে সামনে কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে সেটার আচ এখনি পাচ্ছি। তবে এত দ্রুতই প্রতিশোধ নিতে শুরু করবে সেটা ভাবিনি।
মর্গের যে বিভৎস বর্ণনা দিলে সেটা মনে দাগ কেটে গেল, মনে হলো চাক্ষুষ অবলোকন করে চলেছি, হুম ঠিক এমনি হয় মর্গের চিত্র এটা বাস্তব দেখা থেকেই বলা।
আদি পর্বের সমাপ্তি তে উত্তরের আগমন
একে একে পুড়বে লঙ্কাপুরী
আর রাবন...
:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Posts: 1,353
Threads: 3
Likes Received: 1,500 in 984 posts
Likes Given: 4,308
Joined: Apr 2022
Reputation:
155
গত পর্বের পর এমন একটি দুর্ধর্ষ পর্বের খুব দরকার ছিল,,,,,,,
যে ভাবে বুম্বা দা মর্গের ব্যাপারে লিখলে চোখের সামনে অনেক পরনো দৃশ্য মনে পড়ে গেল। আমার খুব আদরের বড় পিসি কে ওনার শ্শুর বাড়ির লোকেরা আগুন ধরিয়ে মেরে ফেলে ছিলো তখন আমার বয়স ষোল সতেরো হবে তখন পিসির ডেড বডি আনার জন্য আমি আর আমার এক ভাই গিয়েছিলাম কারন বাবা পিসির খবর শুনে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ওখানে গিয়ে যে বিভৎস অভিজ্ঞতা হয়েছিল আজ তোমার লেখা পড়ে সেই দিনটা চোখের সামনে ফিরে এলো।।।।
লেখা নিয়ে কোনো অভিযোগ নেই, শুধু এক এক করে দেখতে চাই ঐ নরকের কিট গুলার চরম পরিণতি ঠিক যে ভাবে আমার প্রিয় অরুন্ধতী চরম লাঞ্ছনা কস্ট পেয়ে নিজের পরিণতি যেনও রতন কে মেরে নিজের মৃত্যু নিজে স্থির করেছে, আগামীর লাঞ্ছনা থেকে বাঁচার জন্য।।।
ঠিক একই ভাবে ঐ সব নরকের কীট গুলাও যেন নিজের মৃত্যুর জন্য হাহাকার করে কিন্তু মৃত্যু যেন সহজে না আসে যত কস্ট অরুন্ধতী পেয়েছে ওর থেকেও হাজার গুণ বেশি বিভৎস কস্ট পাক, অরুন্ধতীর পিসি যে ভাবে আরামে মরে গেছে ঐ নরকের কীট গুলার যেন এমন আরামে মৃত্যু না হয় আর কিছু চাই না।।।।।
উত্তর পর্বে কোনো ভাবে সুজাতা আর গুগোলের (বড় গোগোল) ভেতরে কিছু করা যাবে কি।
*যদি জানতে চান তাইলে পরতে থাকুন বুম্বা দা মাস্টার পিস গোলক ধাঁধায় গোগোল*
আমাকে আমার মত থাকতে দাও
(This post was last modified: 14-07-2022, 12:47 AM by
Boti babu. Edited 1 time in total.)
Posts: 1,280
Threads: 2
Likes Received: 2,352 in 1,043 posts
Likes Given: 1,669
Joined: Jul 2021
Reputation:
668
shocking and thrilling এই দুটি শব্দই বের হলো সম্পূর্ণ আপডেট পড়ার পর। 'আদি-পর্ব' অর্থাৎ এই উপন্যাসের প্রথম ভাগ বা অধ্যায়ের সমাপ্তি ঠিক যেভাবে হওয়ার দরকার ছিল সেই ভাবেই হয়েছে। মর্গের যেভাবে বর্ণনা দিয়েছো পড়তে পড়তে মনে হচ্ছিল চোখের সামনে ছবির মতো দেখতে পাচ্ছি সবকিছু, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তারপর অরুন্ধতীর মৃতদেহ দেখার পর অনিরুদ্ধ এবং গোগোলের যে উপলব্ধি ফুটিয়ে তুললে তুমি তোমার লেখনীর মধ্যে দিয়ে তা একেবারে যথাযথ। একটুও অতিরঞ্জিত বা সস্তার নাটকীয় sequence নয় অথচ প্রত্যেকটি লাইন মন ছুঁয়ে গেছে। অরুন্ধতী আর নেই সেটা গত পর্বেই বুঝে গিয়েছিলাম। তবে অনিরুদ্ধর মৃত্যুটা uncertain, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলতেই হয় এই ব্যাপারটা কিছুটা তাড়াহুড়ো করে লিখে ফেলেছো, যেহেতু 'উত্তর-পর্বে' অনিরুদ্ধকে আর রাখতে চাও না তুমি। ব্যাপারটা আরেকটু নাটকীয় এবং রোমাঞ্চকর হলে ভালো হতো। আর সব শেষে অরুন্ধতীকে শেষ করার চতুষ্কোণের একটা বাহুকে নিশ্চিহ্ন করে গোগোল যেভাবে এসে শিশুর মতো innocent ভঙ্গিতে কথাগুলো বলছিল, তাতে মনে হয় ভবিষ্যতে অনেকের ঘুম কেড়ে নেবে এই গোগোল। clp); yr):
Posts: 577
Threads: 1
Likes Received: 673 in 396 posts
Likes Given: 1,765
Joined: Sep 2019
Reputation:
37
গল্পের বড় দুটি চরিত্রের অকাল মৃত্যু। লেখক যে তার গল্পকে অন্য রকম মাত্রা দান করতে চলেছেন, এটা তারই প্রমাণ। তবে, এবারের আপডেটে লেখকের কথন শৈলী চমৎকার ছিল, বিশেষত মর্গের হৃদয়বিদারক দৃশ্যের। এবার গোগোলের যাত্রা শুরু, এই শুরুর কি কোন শেষ বা সীমা আছে......................।