20-06-2022, 10:21 PM
Jodi sombhob hoy tahole apnar golpo abong uponnyash somogro aksathe suchiporto akare din.
আমাকে আমার মত থাকতে দাও
(20-06-2022, 10:21 PM)Sumit22 Wrote: Jodi sombhob hoy tahole apnar golpo abong uponnyash somogro aksathe suchiporto akare din.
(20-06-2022, 11:06 PM)nextpage Wrote: পর্বের নামটাই তো দিশারী।
কেউ না কেউ তো দিশা দেখাতে আসবেই, আমার অরুন্ধতী এত সহজে হেরে যেতে পারে না। তাই তো সুজাতার আগমন হতেই হলো। তুমি তো বলেই দিলে সেই সময়কার গ্রাম্য মেয়েদের চেয়ে সুজাতা চালাক চতুর মেয়ে। এখন দেখা যাক আগামীতে কি হয়, স্টিয়ারিং এর পাওয়ার কিছুটা সুজাতার কাছেও আছে। আবার অনিরুদ্ধ সব বলতে শুরু করবে কিন্তু ছোট্ট গোগোলের সামনে...
না আর কিছু বলবো না তুমি আবার বকাবকি করবে। তোমার লেখা থেকেই বাকিটা জানবো।
(21-06-2022, 10:04 AM)Somnaath Wrote: কি বলি বলো তো, গল্পের কোনো বিশ্লেষণেই আমি যেতে চাই না, শুধু প্রাণভরে স্বাদ গ্রহণ করতে চাই এই উপন্যাসের। তবে সুজাতা চরিত্রটি এই কাহিনীর প্রাণকেন্দ্র হতে চলেছে এটা এখন থেকেই বলে দিলাম।
এই ফোরামে আসার আগে অনেক রথী-মহারথীর নাম শুনেছি, কিন্তু আজ বুঝতে পারছি এই উপন্যাসের পর একদম প্রথম সারির প্রথম দিকে থাকবে চিরকাল। yr):
তবে তুমি ভূয়শী প্রশংসা করে যে কথাগুলো বললে আমার সম্পর্কে, এতকিছু বলার সময় বোধহয় এখনো আসেনি। তবে সুজাতার সম্পর্কে যে কথাটা বললে সেটা হয়তো ঠিক হতে চলেছে। সঙ্গে থাকো .. পড়তে থাকো ..
(21-06-2022, 10:24 AM)sairaali111 Wrote:বিশ্বখ্যাতি অর্জন করেছিলেন বিরল-কেশ মানুষটি । কাহিনীতে যৌনতার আনুপাতিক মিশেল আর ব্যবহারের ম্যাজিসিয়ান তিনি । ''ছিলেন'' কথাটি সচেতনভাবেই এড়িয়ে গেলাম - আসলে , ওঁরা কখনো, কক্ষণোই ''অতীতকাল'' হয়ে যান না । অ রূ পে থাকেন । অপরূপেও থাকেন । - তাঁরই অন্যতম সৃজন - '' দ্য স্টোরি টেলার '' । - সমঝদারো কে লিয়ে . . . . - ঈশারা এবং সালাম ।
(21-06-2022, 11:38 AM)Sanjay Sen Wrote: আজকের প্রচ্ছদটা সেরার সেরা আর নামকরণ অনবদ্য।
তুমি শুধুমাত্র, শুধুমাত্র প্রেমের কাহিনী লেখো না কেন গো? তাহলে অনেকের ছুটি হয়ে যেত। অনিরুদ্ধর চোখে সুজাতার দেহবল্লরীর বর্ণনা আর ওদের প্রেমের অতি সংক্ষিপ্ত কিছু মুহূর্ত নিয়ে লেখক অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গিতে analysis আমার কাছে just awesome মনে হয়েছে। আমার তো মনে হচ্ছে ১৬ পর্ব পেরিয়েও এখনো সেভাবে গল্প শুরুই হয়নি, এবার হয়তো শুরু হলেও হতে পারে। এগিয়ে চলো বন্ধু, সাথে আছি।
এই ভাবেই পাশে থেকো
(21-06-2022, 11:39 AM)sudipto-ray Wrote: এবার নতুন করে গল্পের পথচলা শুরু। গল্পের নায়ক গোগোল কিভাবে সবকিছু Handle বা মোকাবিলা করে, লেখক গোগোলকে কতটুকু ক্ষমতা দান করে, গোগোলের জীবনের পরবর্তী পদক্ষেপ কি হবে, এসব কিছুর দিকে আমরা তাকিয়ে আছি। তবে একটা কথা, হিরোর থেকে ভিলেনদের শক্তি যেন বেশি হয়। তাহলে গল্পে মজা আসবে। একপাশে দুর্ধর্ষ সব ভিলেন, আর একপাশে গোগোল একা। গোগোল কি পারবে এসব ভিলেনদের মোকাবিলা করতে??? গল্পে নায়কের জীবনের উত্থান-পতন দেখতে চাই, ঠিক " মাসুদ রানা " র মত। গল্পে কিছু উল্লেখযোগ্য নতুন চরিত্র (ভালো বা মন্দ) সংযোজন গল্পটাকে আরও উন্নত করবে আশা করি। তবে আমাদের অরুন্ধতীকে ভুলে যাবেন না দাদা।
ইদানীং গল্প সম্পর্কে বেশিই Predict করে ফেলছি, এগুলো আবার লেখকের গল্পে ব্যাঘাত না ঘটায়। আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
তাই তোমার অনুরোধ অবশ্যই মাথায় রাখবো। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।