02-05-2022, 12:58 AM
Bahh ake bole happy ending ❤ valo thakben ar new kicho niye abar asben sei asha roylo....
![[Image: 20220502-004228.jpg]](https://i.postimg.cc/25VHWRv7/20220502-004228.jpg)
(01-05-2022, 11:59 PM)raja05 Wrote: happy ending
(02-05-2022, 12:06 AM)Baban Wrote: কিছু হাসিমুখ, কিছু ভালোবাসা রয়ে যায়
কিছু আবেগ কিছু পিছুটান থেকে যায়
অশ্রু ভরা মুখগুলো থাক আজ থাক লুকিয়ে
মুখোশ আড়ালে নকল হাসিটা যেন ঠোঁট বেঁকিয়ে
কিছু কিছু অতীত নিজেই নিজেকে মনে করিয়ে
হওয়ার গতিতে দিন চলে যায় পাতা ঝরিয়ে
রয়ে যায় শুধু আজ,চলি ইহাই করি বরণ
রাতের শেষে আবার দেখা দেবে গেরুয়া গগন
- বাবান
গল্পের শেষে এইকটা লাইন আমার পক্ষ থেকে এই গল্পকে। অসাধারণ একটা গল্প। দোলন এর বলিদান আর নারীর মায়াময় রূপ সব মিলে একটা সুন্দর গল্প জমা হয়ে রইলো গসিপি নামক খাতায় ♥️
(02-05-2022, 12:58 AM)Boti babu Wrote: Bahh ake bole happy ending ❤ valo thakben ar new kicho niye abar asben sei asha roylo....
(02-05-2022, 01:55 AM)Arpon Saha Wrote: গল্পের শেষ পর্যন্ত ছিলাম। লেখকের মেধার প্রতি স্যালুট জানাই।
(02-05-2022, 02:44 PM)a-man Wrote: কি সুন্দর ইতি টানলেন গো দাদা গল্পের! এমন সুন্দর সুখী সহজ সরলও কি হতে পারে সত্যিকারে জীবন? না, গল্পের পাতায়ই সম্ভব। বাস্তব জীবন হচ্ছে Aral Sea যা কিনা নামেই আসলে সাগর কিন্তু আসলে সেটা এক ধু ধু বালুচর, উষরমরু।
যাহোক, আপাতত কঠিন বাস্তবতায় না যেয়ে গল্পের সুন্দর সমাপ্তির সেলিব্রেট করি https://www.youtube.com/watch?v=Fdceg-BswVY
(03-05-2022, 12:04 PM)Bumba_1 Wrote: দুঃখিত, ব্যস্ততার কারণে দু'দিন আসতে পারিনি ফোরামে। গল্পের অন্তিম পর্ব অসাধারণ লাগলো। এই ভাবেই শেষ হবে ভেবেছিলাম .. তাই main prem ki diwani Hoon চলচ্চিত্রটির কথা উল্লেখ করেছিলাম। পর্বটি পড়তে পড়তে একটা ভালো লাগার অনুভূতি থেকে গেলো মনের মধ্যে। পরের গল্পের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।
দাদা(03-05-2022, 09:31 PM)issan69 Wrote: ত্রিকোণ প্রেমের অবসান একজনের বলিদানে। গল্পের মাধুর্য নিয়ে কিছু বলার নেই। কারণ অপরিসীম। তবে মন বিষন্ন হয় বলিদান কেন হবে? কেন একমুখী হবে না মানুষ। এক প্রেমে কেন দুবে যাবে না দুজনে?
(04-05-2022, 05:28 PM)bourses Wrote: ভিষনই এক মিষ্টি সুন্দর গল্প... একটা নির্ভেজাল ভালো লাগার রেশ থেকে গেলো মনের মধ্যে... পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় রইলাম
এটা তোমার জন্য...
তোমার সাথে আমার প্রেম হবে শব্দ বিহীন। তুমি সারাদিন আমার দিকে তাকিয়ে থাকবে ভূগোল চোখ নিয়ে, আর তোমার ঐ অপলক দৃষ্টিতে সৃষ্টি হবে হাজার খানেক কবিতা, যে কবিতা কোনো বিচ্ছেদের না, সে কবিতা মন গড়ার, সে কবিতা আমাদের ভালোবাসার।।
আমাদের প্রেমে কোনো রাগ থাকবে না, থাকবে অজস্র অভিমান, থাকবে অনুরাগ, থাকবে কষ্ট কিন্তু সে কষ্ট হবে অহংকারের। প্রতিটা চুমুতে আমাকে তুমি সহজ করে তুলবে আরো..,আমার বুকে থাকবে প্রশান্তের ঢেউ, তোমার বুকে জ্বলন্ত অগ্নিপিন্ড।
এমন একটা প্রেম হোক আমাদের...।
যে প্রেমে নিয়ম করে দেখা করতে হয় না, যে প্রেমে নিয়ম করে খবর নিতে হয় না। আমাদের প্রেমটা তেমনই হোক। দুটো শরীর থাকবে দুটো বালিশে, কিন্তু দুটো মন থাকবে এক বিছানায়। তুমি ব্যালকনিতে দাঁড়াবে, আর আমি বেডরুমে বসে এক নিমেষে বলে দিতে পারব তোমার চোখ ক'টা তারা গুনলো!
পৌষালী বৃষ্টি দিনে তুমি ঘুমিয়ে থাকবে আর আমি স্বপ্নে তোমার চোখের পাতায় টানবো কাজল, ঠোঁটে লিখে দেবো অর্ধ চন্দ্রের গল্প, তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়বে অভিসার, আমার বুকে তখন ফল্গু ধারা!
তারপর বৃষ্টি থামবে...
বাইরের আকাশে উড়বে তখন অগুন্তি বিহান ফানুস।
অষ্টমী কিংবা পঞ্চমী তুমি শাড়ি নাই বা পড়লে, ইচ্ছে হলে পড়তে পারো মনের মতো টপ-স্কার্ট, আমি জিন্স-ব্লু শার্ট! বিনুনি করে চুল নাই বা বাঁধলে, তোমার খোলা চুলেই থাকবে আদম সুখ।
আমাদের প্রেম টা একটু অগোছালো হোক,
ঠিক যতটা অগোছালো মোনালিসার মুখ...।।