07-03-2022, 11:39 AM
ইন্সপেকশন এ ছিলাম বেশ কিছু দিন। সকালে বেড়িয়ে সেই দেরী করে ফিরছিলাম। তাই কাউকেই উত্তর দেওয়া হয় নি। আশা করি সবাই ভালো
(07-03-2022, 11:39 AM)nandanadasnandana Wrote: ইন্সপেকশন এ ছিলাম বেশ কিছু দিন। সকালে বেড়িয়ে সেই দেরী করে ফিরছিলাম। তাই কাউকেই উত্তর দেওয়া হয় নি। আশা করি সবাই ভালো
(07-03-2022, 10:02 PM)ddey333 Wrote: কিসের ইন্সপেকশন ... কার ওপরে অথবা কিসের ওপরে ...
এখানে আমায় নিয়ে লোকের যা রাগ , হয়তো আমার ওপরেই চলছিল বোধহয় !!![]()
মজা করলাম ...
তাড়াতাড়ি এক ফালি রোদ এর আশায় আর অপেখ্যাতে আছি দিদি !!![]()
![]()
আরে তোমার দিদি অন্য একটা কাজ ও করে। সেখানেই ছিল ইন্সপেকশন। এক ফালি রোদের কাজ চলছে ভাই।
(31-05-2022, 09:39 PM)Pundit77 Wrote: Ei forum e onekdin achhi, onek lekha pori, kintu comment korata theek dhate nei....kintu apnar lekha mon 1 ar 2 pore ei kotha gulo na likhe parchhi na...
Kichhu lekhak er lekhani te, pathak er mone film er moto chhobi phutie tolar khomota thake....apnar lekhani te seta achhe....kishor kale (1980s & early 90s) pora sanjib chattopadhyay er lekha gulor moto.....football match er description golu moti nandy r lekha gulo mone porie dilo....
Amar onurodh apnar lekhagulo sudhu ei forum ei seemabodhho kore rakhben na.....
Onek subhechha...aro lekha r opekhai roilam
(25-02-2022, 08:23 PM)Baban Wrote: প্রথমে আপনার পরবর্তী পর্ব নিয়ে উপরে যেটা লিখেছেন সেটা নিয়ে কথা বলি -
আপনি যে কতটা সফল সেটা আপনি বুঝবেন না.... বোঝা সম্ভব নয়..... কিন্তু পাঠকদের পক্ষে সেটি উপলব্ধি করা সম্ভব কারণ তারা পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে পড়ছে। আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝবেন। তাই একজন পাঠক হিসেবে বলছি এই গল্পটা আর অবশ্যই মন১ দুটোই একশোয় একশো পেয়েছে... যদিও আমি কেউ নই নাম্বার দেবার কিন্তু আপনার চিন্তা মুক্ত করতে বলতেই হলো। আসল কথা হলো গল্পের সাথে লেখক পাঠকের অলীক যোগাযোগ স্থাপন হয়েগেলে ওই জয় পরাজয় ব্যাপারটা বিলীন হয়ে যায়.... যেটা পড়ে থাকে সেটা হলো চাহিদা।
সেই চাহিদা থেকেই বলি এই গল্পের পরবর্তী অংশ আসা অবশ্যই উচিত আর আপনার লেখা থেকে ভালোই বুঝছি সেটাও আপনার সাজানো হয়ে গেছে। তাহলে অপেক্ষা কিসের? কিছুদিনের বিরতি নিয়ে কাজ শুরু করে দিন দিদি...... কারণ একদিক থেকে দেখলে গল্পের শেষ এখানেই, কিন্তু আরেকদিক থেকে দেখলে... এই হলো এক নতুন সূচনা... নতুন দৃষ্টিভঙ্গি, নতুন জীবন, নতুন অধিকার.. কিন্তু পুরানো অনুভূতি।
আমি চাইনা গল্পটা খুব বড়ো হোক কারণ কোথায় শুরু আর কোথায় শেষ সেটা লেখক লেখিকাকে খুব সাবধানে ভাবতে হয়.. বিশেষ করে সমাপ্তি.... তাই পরবর্তী পর্বতে কিকি প্রকাশিত হবে সেটা জানার অপেক্ষায় যেমন আছি তেমনি এটাও চাই যেন সেই কাহিনী খুব বড়ো না হোক......যতটা আপনি মনে করবেন না দেখলেই নয় ততটাই আমাদের সামনে মেলে ধরুন... বাকিটা ওই মানুষগুলোর দিন রাতের সাথে মিশে যাক ❤
এবারে আসি আজকের শেষ পর্বে - সাংঘাতিক!! অসাধারণ.. আবার মোচড়!! ইয়ে মোচড়ানো... কব হামে ছোরেগা?
কিন্তু এই মোচড়ানোর দরকার ছিল... কারণ আজকে শিভের বাবার ভেতরটা নিংড়ে ভেতরের সব অশুদ্ধতা বার করে দিয়েছে একটা মেয়ে... নাম তার শিবানী। (অন্তত এই পর্যন্ত পড়ে আমার তাই মনে হলো)
এবারে কাছে আসার নতুন গল্প শুরু হবে... নতুন পথ চলা....
আজকের পর্বের জন্য কয়েকটা কথা আমার পক্ষ থেকে -
দাঁড়িয়ে দুই সংগ্রহকারী পিপাসু পথিক চাঁদের তলায়। রুপোলি আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কিছু খুঁজছে তারা.... কি খুঁজছে ওরা?
কিরে পেলি? প্রথম মানুষটার প্রশ্ন
নারে পেলাম না - দ্বিতীয় মানুষের উত্তর।
খুঁজতে খুঁজতে হটাৎ একে অপরের সাথে ধাক্কা। দুজোড়া আঁখি তাকিয়ে সম্মুখের আখির প্রতিফলনে..... এইতো!! এইতো খুঁজে পেয়েছে তারা। দুটো বন্ধুকে... ছোটবেলার বন্ধু... যারা হারিয়ে গেছিলো। আজ এই দুই মহান, শিক্ষিত কিন্তু অসুখী মানুষের চোখে আবারো খোঁজ মিললো দুই বন্ধুর।
আজ এতদিন পরে সেই দুই বন্ধু চিল্লিয়ে উঠলো উল্লাসে - কিরে? কেমন আছিস?
(01-03-2022, 05:27 PM)bourses Wrote: শেষ হইয়াও যাহা শেষ হয়না, তাহাই উপলব্ধ হয় অশেষ রূপে... অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম শিবকে অনুভব করার জন্য তার দ্বিতীয় পর্বে...
তোমার ঋতু বর্ষা ছিল,আমার প্রিয় ফাগুন।এক মনেতে বৃষ্টি হলেঅন্য মনে আগুন।।
তোমার জন্য পাহাড় ছিলআমার জন্য নদী।মন খারাপের ঘুম হবোহৃদয় ভাঙে যদি।।
তোমার প্রিয় গল্প ছিল,আমার প্রেমের কাব্য।শক্ত করে জড়িয়ে ধরেতোমার মন মাপবো।।
ভিড়ের মাঝে হারিয়ে গেলেবলবো তোমায় হেঁকে।চোখের কোনে তোমার নামেকাজল দিয়েছি এঁকে।।
ছুঁইলে তুমি সর্বহারা,শরীর জিয়ন কাঠি।দস্যি ছেলে, শান্ত হওএসো, চুপটি করে হাঁটি...।।