Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
আমি তোমার পান্থপাদপ
তুমি আমার অতিথশালা ।
হঠাৎ কেন মেঘ চেঁচালো
– দরজাটা কই, মস্ত তালা ?
তুমি আমার সমুদ্রতীর
আমি তোমার উড়ন্ত চুল ।
হঠাৎ কেন মেঘ চেঁচালো
– সমস্ত ভুল , সমস্ত ভুল ?
আমি তোমার হস্তরেখা
তুমি আমার ভর্তি মুঠো ।
হঠাৎ কেন মেঘ চেঁচালো
– কোথায় যাবি, নৌকো ফুটো ?
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
-নন্দিনী! আমার খুব ভয় করে ,বড় ভয় করে!
কোনও একদিন বুঝি জ্বর হবে ,দরজা দালান ভাঙ্গা জ্বর
তুষার পাতের মত আগুনের ঢল নেমে এসে
নিঃশব্দে দখল করে নেবে এই শরীরের শহর বন্দর।
বালিশের ওয়াড়ের ঘেরাটোপ ছিঁড়ে ফেলা তুলো
এখন হয়েছে মেঘ,উঁড়ো হাস, সাঁদা কবুতর।
সেই ভাবে জ্বর এসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে অন্য কোন ভুমন্ডলে
নন্দিনী! আমার খুব ভয় করে ,বড় ভয় করে।
– বাজে কথা বকে বকে কি যে সুখ পাও শুভঙ্কর।
সত্যি বুঝি না।
কার জন্যে ছুরি নিয়ে খেলায় মেতেছো?
তুমি কি আমার চোখে রক্তদৃশ্য এঁকে দিতে চাও?
– ছুরি কই? ছুরি ছুঁড়ে ফেলে দিয়েছি জঙ্গলে
খাঁ খাঁ দুপুরের মত লম্বা ছুরি ছিল বটে কিছুদিন আগে।
তখন প্রতিদ্বন্দ্বী ছিল
তখন যে যুদ্ব দাঙ্গা লুটপাট ডাকাতির সম্ভাবনা ছিল
এখন ভীষন ভয় ছাড়া অন্য কোন প্রতিপক্ষ নেই ।
যুদ্ব নেই কামানের তোপ নেই , অসুখ বিসুখ কিছু নেই
ভয় ছাড়া অন্য কোন বীজানুর মারাত্মক আক্রমন নেই ।
– আমার যা কিছু ছিল সবই তো দিয়েছি,শুভঙ্কর।
তোমার বাঘের থাবা তাও ভরে দিয়েছি খাবারে।
চাঁদোয়ার মত ঘন বৃক্ষ ছায়া টাঙ্গিয়ে দিয়েছি
মাথার উপরে,ঠিক আকাশের মাপে মাপে বুনে।
তবুও তোমার এত ভয়?
তবুও কিসের এত ভয়?
-সেই ছেলেবেলা থেকে যা ছুয়েছি সব ভেঙ্গে গেছে।
প্রকান্ড ইকলেজবাড়ি কাচের চিমনির মত ঝড়ে ভেঙ্গে গেল।
একান্নবর্তীর দীর্ঘ দালান-বারান্দা ছেড়া কাগজের
কুচি হয়ে গেল।
কচি হাতে রুয়ে রুয়ে সাজিয়ে ছিলাম এক উৎফুল্ল বাগান
কুরে কুরে খেয়ে গেছে লাল পিঁপড়ে,পোকা ও মাকড়।
একটা পতাকা ছিল, আকাশের অদ্বিতীয় সুর্যের মতন
তর্কে ও বিতর্কে তাও সাত আটটা টুকরো হয়ে গেল ।
গাঁয়ের নদীকে ছুঁয়ে কী ভুল করেছি
নদীর ব্রীজ কে ছুঁয়ে কী ভুল করেছি
কাগজ ও মুদ্রাযন্ত্র ছুয়ে আমি কি ভুল করেছি?
নন্দিনী!
তোমাকে যদি বাগান,পতাকা,ব্রীজ,কাগজের মতন হারাই?
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
– তোমাদের ওখানে এখন লোডশেডিং কি রকম?
– বোলো না। দিন নেই, রাত নেই, জ্বালিয়ে মারছে।
– তুমি তখন কি করো?
– দরজা খুলে দিই।
জানলা খুলে দিই।
পর্দা খুলে দিই।
আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দিবাজ।
যেমনি অন্ধকার, অমনি মানুষের ত্রিসীমানা ছেড়ে দৌড়।
– তুমি তখন কি করো?
– গায়ে জামা-কাপড় রাখতে পারি না।
সব খুলে দিই,
চোখের চশমা, চুলের বিনুনি, বুকের আঁচল, লাজ-লজ্জা সব।
– টাকা থাকলে তোমার নামে নতুন ঘাট বাঁধিয়ে দিতুম কাশী মিত্তিরে
এমন তোমার উথাল-পাতাল দয়া।
তুমি অন্ধকারকে সর্বস্ব, সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পার কত সহজে।
আর শুভঙ্কর মেঘের মত একটু ঝুঁকলেই
কি হচ্ছে কি?
শুভঙ্কর তার খিদে তেষ্টার ডালপালা নাড়লেই
কি হচ্ছে কি?
শুভঙ্কর রোদে-পোড়া হরিনের জিভ নাড়ালেই
কি হচ্ছে কি?
পরের জন্মে দশদিগন্তের অন্ধকার হবো আমি।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
– কাল বাড়ি ফিরে কী করলে?
– কাঁদলাম। তুমি?
– লিখলাম।
– কবিতা? কই দেখাও।
– লিখেই কুচিকুচি।
– কেন?
– আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ
আর্তনাদের ভিতরে গুনগুন গলা ভাঁজছিল অদ্ভুত এক শান্তি
আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁইসাঁই ঝড়।
যে সব অক্ষর লিখলেই লাল হওয়ার কথা
তারা হয়ে যাচ্ছিল সাদা।
যে সব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে
তাদের মনে হচ্ছিল শুকনো পাতার ওড়াউড়ি।
বুঝলাম সে ভাষা আমার জানা নেই
যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা।
– তাই বলে ছিঁড়ে ফেললে?
– বাতাস থেকে একটা অট্টহাসি লাফিয়ে উঠে বললে
পিদিমের সলতে হয়ে আরো কিছুদিন পুড়ে খাক হ।
পুড়ে খাক হ।
Posts: 192
Threads: 1
Likes Received: 343 in 169 posts
Likes Given: 1,987
Joined: Feb 2020
Reputation:
23
Ddey mal kheye pagol hye geche.nunu kaj korchena.
Posts: 192
Threads: 1
Likes Received: 343 in 169 posts
Likes Given: 1,987
Joined: Feb 2020
Reputation:
23
Ami moder sondhane gie puro mal kheye tunn..... Aj apdet pele khub khusi hotam.... Ki ar kora jabe pucchi sona ar mimi darling er sorir vebe hath me din gurara korte hobe...♥ ♥ ♥
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
কালকে এলে না, আজ চলে গেল দিন
এখন মেঘলা, বৃষ্টি অনতি দূরে !
ভয়াল বৃষ্টি, কলকাতা ডুবে যাবে ।
এখনো কি তুমি খুঁজছো নেলপলিশ ?
শাড়ি পরা ছিল ? তাহলে এলে না কেন ?
জুতো ছেঁড়া ছিল ? জুতো ছেঁড়া ছিল নাকো ?
কাজল ছিল না ? কি হবে কাজল পরে 8
তোমার চোখের হরিণকে আমি চিনি ।
কালকে এলে না, আজ চলে গেল দিন
এখন গোধূলি, এখুনি * পরে
কলকাতা ডুবে যাবে গাঢ়তর হিমে ।
এখনো কি তুমি খুঁজছো সেফটিপিন ?
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ
পেলাম।
দেরী হলেও জবাব দিলে সপ্তকোটি
সেলাম।
আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর
বানাও।
চারুলতা আসছে আবার। দেখবে কিনা
জানাও।
কখন কোথায় দেখা হচ্ছে লেখোনি এক
ফোঁটাও।
পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায়
ছোটাও।
আসবে কি সেই রেস্টুরেন্টে সিতাংসু যার
মালিক?
রুপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে
শালিক।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে
ডাকবো?
আজকে তুমি প্রথম শ্রাবণ সঙ্গে চাপার গন্ধ
মাখবে?
গভীরতর গানের ভিতর খেয়া দেয়া নৌকা
চলছে।
একটু আগে হাসলে যেন আকাশ সোনার আঙটি
গলছে।
এখন তোমায় ‘কুরুস কাঠি’ এই নামেতে ডাকবো
শুনছো?
ছিলাম সুতো, তাকে হাজার চৌকো গোল নকশায়
বুনছো।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
দেখো অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মত
আমরা কথা বলছি
অথচ কোন কথাই শেষ হয় না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে
কবে বলবে?
-চলো উঠি। বড্ড গরম এখানে।
-দেখ, অনন্তকাল শুকনো বাঁশপাতার মতো
আমরা ঘুরছি
অখচ কেউ কাউকে ছুঁতে পারলাম না এখনও
একটা কালো হরিণকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিলো
কবে দেবে?
-চলো উঠি। বড্ড ঝড়ঝাপটা এখানে।
Posts: 18,118
Threads: 470
Likes Received: 66,662 in 27,881 posts
Likes Given: 23,979
Joined: Feb 2019
Reputation:
3,285
প্রজাপতির নরম পায়ে
মিষ্টি রেণুর ছোঁয়া...
তোমার-আমার গল্পগাঁথা..
অশ্রুবারি ধোয়া,
প্রেম এসেছে... প্রেম গিয়েছে
আজ কেবলই স্মৃতি,
থাক্ না আমার কুঞ্জবনে
মধুর গুঞ্জগীতি!!..
Posts: 595
Threads: 2
Likes Received: 1,625 in 575 posts
Likes Given: 607
Joined: Feb 2019
Reputation:
247
দেবুর মুখে আর পাছায় covid হয়েছে...... পাগলে গেছে বোকাচোদা
তোমাকে খুঁজে বেড়াই
Posts: 1,280
Threads: 0
Likes Received: 1,603 in 926 posts
Likes Given: 1,444
Joined: Jan 2021
Reputation:
189
পড়লাম. পিনুরাম দাদার গল্প বলেই কথা. মনে হল যেন সব চোখের সামনেই ঘটছে!
পড়ার সাথে সাথে উত্তেজনা, সেইসাথে ভয় যে কি হবে পরে তিতলি আর আদির? কিভাবে দুই পরিবার সামনে আসবে.......
তো পিনু দা, কবে আপডেট নিয়ে আসছেন আবার?
Posts: 409
Threads: 9
Likes Received: 439 in 313 posts
Likes Given: 308
Joined: Jan 2019
Reputation:
20
আপনার শরীরের কি অবস্থা ভাই। এখন কেমন আছেন।