27-10-2020, 08:51 PM
পরের পেজে আসুন
(28-10-2020, 12:35 AM)Mr Fantastic Wrote:।। উনচল্লিশ ।।
রজত ট্যাক্সিটা নিয়ে বাড়ীর সামনে এসে গেছে। গলির মুখে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ও একটা সিগারেট ধরালো। সিগারেটটা মুখে নিয়ে স্মার্টলি টানতে টানতে ও বাড়ীর দিকে এগোতে লাগলো। যেন মনে কোনো দুশ্চিন্তা নেই, ভয় নেই। ঘরের ভেতরে এখনো যারা আছে, তাদের নিয়ে ওর কোনো মাথাব্যাথা নেই।
ঘরের সামনে এসে দেখলো দরজাটা খোলা। ভেতরে কারা নিজেদের মধ্যে কথা বলছে, বউ রীতার গলা শোনা যাচ্ছে। আর কে একটা লোক কথা বলছে, তার গলাটা রজত আগে কোনোদিন শোনেনি। বুঝেই গেল, ওটা নিশ্চয়ই সিরিজার স্বামী সুখেনের গলা। সিরিজার শোকে গলা ফাটাচ্ছে, হয়তো রজতকেও গাল পাড়ছে।
সিগারেট মুখে নিয়েই ধোঁয়া ছাড়তে ছাড়তে ঘরে ঢুকলো রজত। সামনেই সোফার ওপরে শ্বশুড় বসে। রজতের মুখে সিগারেট দেখে ওনার কিছুটা অস্বস্তি। সিগারেটটা না ফেলেই হাতে ধরে, শ্বশুড়কে বললো, "কি ব্যাপার? আপনারা তো এখনো যান নি দেখছি। সেই থেকে বসে আছেন? আর এই লোকটিই বা কে?"
বলে রজত, সুখেনের দিকে তাকালো।
-- "আমি সিরিজার স্বামী। সিরিজাকে আমি নিতে এসেছি।"
- "কে সিরিজা?"
-- "এমন ভাব করছেন, যেন সিরিজাকে চেনেন না আপনি। কোথায় রেখে এসেছেন তাকে? বলুন শীগগীর। নইলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি।"
রজত ঠিক শশুড় মশাইয়ের উল্টোদিকে বসলো। একপাশে রীতা আর একপাশে দোলন তখন দাঁড়িয়ে ঠিক উল্টোদিকেই। সুখেন মাটিতে বসে আছে। রজত ওকে বললো, "তুমি যে সিরিজার স্বামী, তার প্রমান কি? সিরিজা তো বলেছে ওর কোনো স্বামী নেই।"
-- "কি বলেছে সিরিজা? ওর কোনো স্বামী নেই? বাচ্চাটাকে তাহলে কে পয়দা করলো? ভূতে? বাচ্চা সমেত এখানে পালিয়ে এসেছে। ওকে আমার চাই।"
রজত বললো, "চাই তো আমি কি করবো? ম্যাজিক করে সিরিজাকে তোমার সামনে এনে দেবো?"
রীতা ভালোমতনই বুঝতে পারছে, সিরিজাকে রজত কোথাও গায়েব করে দিয়ে এসেছে। দিবাকরের কাছেও লুকিয়ে আসতে পারে। রজতকে বললো, "সত্যি কথাটা বলে দাও না? তুমি সিরিজাকে তোমার ওই বন্ধুর বাড়ীতে রেখে এসেছো। একটা বিবাহিত মেয়েছেলে কে নিয়ে তুমি যা খুশী তাই করেছো। এখনও শখ মেটেনি তোমার?"
বলেই সুখেনের মন রেখে রজতকে, রীতা বললো, "ও কিন্তু সত্যিই সিরিজার স্বামী। তুমি যদি দিবাকরের কাছে ওকে রেখে আসো, তাহলে কিন্তু ও দিবাকরের বাড়ীও যাবে। যতক্ষণ সিরিজাকে ও কাছে না পাচ্ছে, এখান থেকে কিন্তু ও নড়বে না।"
রজত বললো, "যাক না ওখানে। কে মানা করেছে। আমি কি বাঁধা দিচ্ছি? সিরিজা যার সাথে পালিয়েছে, ও সেখানে যাক, শুধু শুধু আমার পেছনে পড়ে থাকা কেন?"
এবার শ্বশুড় মশাইয়ের ওপর চড়াও হল, রজত। রীতার বাবাকে বললো, "ভালোই লোক আপনি? খামোকা লোকটাকে এখানে ডেকে নিয়ে এসেছেন, আমাকে জব্দ করবেন বলে তাই না? এবার কিন্তু থানায় গিয়ে ডায়েরী করবো আপনাদের নামে। আপনার মেয়ে আর আপনি মিলে এসব ঝামেলা পাকাচ্ছেন, কোথাকার একটা মেয়ে, সে কিনা এসেছিলো আমার বাড়ীতে কাজ করতে। তাকে নিয়ে যেন আমারই সব মাথাব্যাথা। তার কটা পুরোনো স্বামী ছিলো, নতুন করে আবার কার সাথে সে ভেগেছে, সেটা কি আমার দেখার কথা? সিরিজা হয়তো কাউকে পছন্দ করেছে, এখন তার সাথেই ভেগে গেছে। যতসব উটকো ঝেমেলা এখন আমার ঘাড়ে।"
রীতা বললো, "সিরিজা কারুর সাথে ভাগে নি, তুমিই ওকে দিবাকরের সাথে ভাগিয়ে দিয়েছো। জানো এখানে সিরিজার স্বামী সুখেন এসে বসে আছে।"
রজত সুখেনের দিকে একবার তাকালো। ওকে বললো, "তোমারই নাম সুখেন নাকি? সিরিজা তো তোমার কথা আমাকে বেশ কয়েকবার বলেছে।"
রীতা, দোলন আর শ্বশুড়মশাই কিছুই বুঝতে পারছে না, রজত আবার মনে মনে কি চাল খাটাচ্ছে। সিগারেটের শেষ টান দিয়ে শ্বশুড়কে আবারো অস্বস্তিতে ফেলে রজত শেষবারের মতন বললো, "না, আমাকে দেখছি, এবার থানাতে যেতেই হবে, নইলে আপনারা আমার পিছু ছাড়বেন না।"
শ্বশুড়মশাই অপমানিত বোধ করছেন। একক্ষণ লাজ লজ্জ্বা ভুলে উনিও এখানে পড়েছিলেন, এবার সোফা ছেড়ে সোজা উঠে দাঁড়িয়ে বললেন, "আমি রীতাকে নিয়ে এখন চলে যাচ্ছি। আর তোমার কাছে আমি আসবো না, এই আমি কথা দিয়ে গেলাম। আর রীতাকেও আমি তোমার কাছে কোনোদিন ফিরতে দেবো না। এই আমি বলে গেলাম।"
মেয়েকে প্রায় হিড় হিড় করে টেনে ঘর থেকে বের হয়ে গেলেন। রীতাকে বললেন, "এই চল, অনেক হয়েছে, আর এইসব নোংরামী আমার সহ্য হচ্ছে না।"
রীতাও বাধ্য মেয়ের মতন বাবার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেলো। রজত দেখলো সুখেন এখন ঘরে একা বসে। শুধু দোলন হতভম্বের মতন একপাশে দাঁড়িয়ে আছে। রজত সুখেনকে আরো কাছে ডাকলো। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ওকে বললো, "খাবে নাকি একটা? খাও। আমি দেখছি, তোমার ব্যাপারে কিছু করা যায় কিনা?"
সুখেন মুখটা এখনো খচ্চরের মতন করে রয়েছে। সিরিজার ভূত মাথায় চেপে রয়েছে, রজতের ওপর থেকেও রাগটা যায় নি। তবুও ও হাত বাড়িয়ে রজতের থেকে সিগারেটটা নিলো। মাটিতে পাছা ঘসতে ঘসতে রজতের দিকে আরো কিছুটা এগিয়ে এলো।
- "সিরিজাকে চাই?"
-- "অবশ্যই চাই। না চাইলে কি আর এখানে আসতুম? আমি সিরিজাকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাই।"
- "কিন্তু ধরো, সিরিজা যদি যেতে না চায় তোমার কাছে। ফিরতে না চায়....."
-- "কে আটকাবে ওকে? তুমি? তারমানে সিরিজার সাথে তুমিই খেলাটা খেলেছো এতদিন। সত্যি কথাটা এবারে বললে।"
- "আমি তোমার বউয়ের সাথে কোনো খেলা খেলিনি সুখেন। তোমার বউই আমার সাথে খেলেছে।"
-- "তার মানে?"
- "তোমার বউ আমার বন্ধু দিবাকরের সাথে ভেগে গেছে। দিবাকর আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই সাথে তোমার বউও।"
-- "বাজে কথা। তোমার এসব কথা আমি বিশ্বাস করি না। বলো, সিরিজাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো?"
রজত বললো, "আমি তোমার বউকে আনতেই দিবাকরের বাড়ী গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম, তোমার বউ নেই। দিবাকরের সাথে ও কোথায় কেটে পড়েছে।"
দোলন যেন বিশ্বাস করতে পারছে না রজতের কথাটা। সুখেনও তাই। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে দেখছে, রজত কত মিথ্যে কথা ওকে বলতে পারে।
রজত বললো, "বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাই না? ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয়, আমি তোমাকে দিবাকরের বাড়ীর ঠিকানা দিয়ে দিচ্ছি। ওখানে চলে যাও, দেখো, তোমার বউ সিরিজা ওখানে নেই। সত্যি সে দিবাকরের সাথে ভেগে পড়েছে।"
সুখেন দাঁতমুখ খিচিয়ে রজতকে বললো, "আমি ছাড়বো না তোমার বন্ধুকে দেখে নিও। ওরা যেখানেই পালাক, ওদের ঠিক আমি খুঁজে বার করবোই।"
রজত বললো, "খুঁজে যদি নিতে পারো, তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি বলবো, বেকার তুমি সিরিজার পেছনে পড়ে রয়েছো। যার একপুরুষের প্রতি কখনো টান নেই। কখনো সে তোমাকে ঠকাচ্ছে, আবার আমাকেও ঠকাচ্ছে, তাকে নিয়ে তুমি এত উতলা কেন হচ্ছো? আমি তো বলবো, সিরিজাকে তুমি ভুলে যাও। আর যদি দিবাকর আর সিরিজা ওদের দুজনকে তুমি খুঁজে পাও, তাহলে দিবাকরের কাছ থেকে কিছু টাকা খিঁচে নাও। এতে তোমারই লাভ। আপদও দূর হল, আর তোমার ক্ষতিটাও কিছুটা পূরণ হল।"
সুখেন কি বলবে, কিছু ভেবে পাচ্ছে না। রজতকে বললো, "টাকা খিঁচে নেবো মানে? ওদের পেলে তবে তো?"
রজত বললো, "দেখেছো তো? এতোক্ষনে তোমার ঘটে কিছু এসেছে। আরে বাবা, সিরিজাকে পাবার জন্য তোমার হাতে যদি কেউ দশ বিশ হাজার টাকা তুলে দেয়, ক্ষতি কি? তোমার তো আরামে কয়েকমাস নিজের জীবনটা চলে যাবে। যে মেয়ে তোমার কাছে, নিজে থেকে ফিরে আসবে না। তার জন্য তোমার পকেটে যদি কেউ টাকা দিয়ে ভরিয়ে দেয়, মন্দ কি? সিরিজাকে হারানোর যন্ত্রনাটা তো কিছুদিনের জন্য হলেও তুমি ভুলতে পারবে।"
সুখেন সিগারেটটা মুখে নিয়ে কিছু চিন্তা করতে লাগলো। তারপর রজতকে বললো, "বউকে বেচে দেবো?"
রজত বললো, "বউকে তুমি বেচছো না। ধরে নাও, তোমার মুখ চেয়ে কেউ তোমার হাতে ওই টাকাটা তুলে দিচ্ছে। তুমি জানো, সিরিজা তোমার কাছে ফিরে আসবে না। কিন্তু তুমি তাকে কিছু বুঝতে দিচ্ছো না। নিজের ঘাটতি মেটাতে তুমি টাকাটা জোর করেই প্রায় তার কাছ থেকে আদায় করে নিচ্ছো।"
কিছুক্ষণ ভেবে নিয়ে সুখেন বললো, "কিন্তু আমার ওই দশ বিশ হাজারে হবে না। আমার আরো বেশী চাই।"
রজত বললো, "কত চাই?"
-- "কম করে পঞ্চাশ হাজার তো বটেই।"
মনে মনে সুখেনকে এবারে গালাগাল দিলো রজত। শালা খেতে পেলে শুতে চায়। এই একটু আগেই বলছিলো, সিরিজার জন্য ও কত কষ্টে আছে। আর টাকার কথা শুনেই, অমনি এখন দরাদরি শুরু করে দিয়েছে।
সুখেন বললো, "দেবে না পঞ্চাশ হাজার? তাহলে কিন্তু তোমার ওই বন্ধুর কপালে বেশ দুঃখ আছে।"
রজত বললো, "বেশী টাকা চাইলে কিন্তু তোমার এ কূল ও কূল দুকূলই যাবে। দিবাকর তো টাকাটা দেবেই না। উপরন্তু তুমিও ওদের কোনোদিন খুঁজে পাবে না।"
সুখেন বললো, "তুমি কি এসব তোমার বন্ধুর সাথে শলাপরামর্শ করে এসেছো না কি গো? আমি তো তোমার কথাটা ঠিক ঠাওর করতে পারছি না।"
রজত বললো, "দেখো, আমার বন্ধুর প্রতি একটা রাগ তো আছে আমার। আমি যে ভুলটা করেছি, আমার বন্ধুও সেই ভুলটাই করেছে। আর সিরিজা যে বেশীদিন ওর কাছে থাকবে না, সেটাও আমি ভালোকরে জানি। কাল যদি সিরিজা দিবাকরকে ছেড়ে অন্যকারুর কাছে চলে যায়, তুমি কার কাছে যাবে? তার জায়গায় এই ভালো নয় কি? ও তোমাকে কিছু টাকা দিচ্ছে। আর তোমারও ক্ষতিটা কিছু পূরণ হচ্ছে। বেশী টাকা চেয়ে বসলে তোমারও তাতে লোকসান। দিবাকরও তোমাকে দিতে রাজী হবে না। আর সুযোগ বুঝে সিরিজাও ওখান থেকে পালিয়ে যাবে। তোমাকে বসে বসে তখন কলা চুষতে হবে। এ ছাড়া আর কোনো গতি নেই।"
সুখেন বুঝলো বেশ কোনঠাসা অবস্থায় পড়ে গেছে ও। রজতকে বললো, "কিন্তু তোমার বন্ধুকে আমি পাচ্ছি কোথায়? তুমি তো বলছো, সিরিজাকে নিয়ে ও নাকি কোথাও ভেগে পড়েছে। তাহলে সে আমার সামনে আসবে কি করে? নাকি সিরিজাকে তুমি কাছে রেখে, এই খেলাটা তুমি খেলতে চাইছো। আমাকে বন্ধুর নাম করে তুমি মিথ্যে কথা বলছো।"
রজত বললো, "তুমি এক কাজ করো, পরপর বেশ কিছুদিন তুমি এ বাড়ীতে এসো। আমাকে রোজই পাবে তুমি। কিন্তু সিরিজাকে দেখতে পাবে না। ও যার সাথে যাবার, তার সাথেই ও চলে গেছে।"
মাথায় দু হাত রেখে সুখেন বললো, "আমার তাহলে কি হবে?"
রজত বললো, "দিবাকরের যতক্ষণ না কোনো খোঁজ পাচ্ছি, তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে, দিবাকর একদিন না একদিন আমাকে ঠিকই ফোন করবে।"
সুখেনের মাথা কাজ করছে না। রজতকে বললো, "আমি কি তাহলে এখন চলে যাবো?"
রজত বললো, "তুমি দুদিন বাদে ঠিক আমার কাছে একবার এসো। আমি যদি তার মধ্যে সিরিজা আর দিবাকরের কোনো খোঁজ পাই, তোমাকে নিশ্চয়ই আমি জানাবো।"
যেভাবে হম্বিতম্বী করে গলা ফাটিয়ে সিরিজার খোঁজে সুখেন এখানে এসেছিলো। রজতের মোক্ষম চালে একেবারে কুপোকাত হয়ে গেলো। সুখেন তো কিছু বুঝতেই পারলো না। উপরন্তু দোলনও বুঝলো, রজত মনে হয় সত্যি কথাটাই এবার বলছে। কারন কথা বলতে বলতে বারে বারে দোলনের দিকে তাকাচ্ছে রজত। যেন সিরিজার মায়া ত্যাগ করে এবার দোলনের প্রতি পুরোপুরি আকর্ষিত হচ্ছে রজত। বলা যায় না, ফ্ল্যাটটা পুরোপুরি ফাঁকা হয়ে গেলে দোলনকে নিজে থেকে একটা চুমুও খেতে পারে রজত। ওকে একটু বিছানায় নিয়ে মস্তি পর্ব সারতে পারে রজত। দোলন তো এটাই রজতের কাছ থেকে আশা করেছিলো।
সিগারেটের শেষ টানটা মেরে সুখেন রজতকে বললো, "তুমি কি আমাকে টাকা দেবে কিছু? তাহলে একটু সুবিধে হতো আমার।"
রজত অবাক চোখে চেয়ে আছে সুখেনের দিকে। শালা জাতে মাতাল অথচ সেয়ানা কম নয়।
রজত জানে এক বোতল বিদেশী মদের পয়সা দিলে এক্ষুনি সুরসুর করে রজতের পায়ের ওপরে এসে পড়বে সুখেন। সিরিজা প্রিয়, না মদ প্রিয় সেটা একবার যাচাই করে নেবার জন্য রজত সুখেনকে বললো, "তুমি তো খুব মদ খাও শুনেছি। তা এখন কি সিরিজার দূঃখে মদ খাওয়া ছেড়ে দিয়েছো? না ওটাও চলছে সাথে সাথে।"
সুখেন বললো, "ওই মেয়ের জন্য মদ খাওয়া ছাড়ব কোন দূঃখে? এহ,সিরিজাই যেন আমার জীবনের সব! ওরকম মেয়ে চাইলে আরো জোটাতে পারি আমি। আমি তো শুধু জেদ ধরে বসে আছি। নইলে কবেই ওর মতন আর একটা জুটিয়ে নিতুম।"
রজত বললো, "সেটাই করো না তাহলে। বুদ্ধিমানের কাজ হবে। আমি এখন তোমাকে দু বোতলের দাম দিচ্ছি। পরে দেখছি, দিবাকরের কাছ থেকে যদি কিছু আদায় করা যায়।"
মানিব্যাগ থেকে পাঁচশ টাকার একটা নোট বার করে সুখেনের হাতে দিল রজত। দোলন তখন পাশে দাঁড়িয়ে। সবই দেখছে, সুখেনের মুখের আদলটা কেমন পরিবর্তন হয়ে গেল, দোলন ওটাও লক্ষ্য করলো।
সুখেন টাকাটা নিল, পকেটে ঢোকালো। রজতকে বললো, "তুমি তাহলে খবর কি করে দেবে? আমি কি করে জানতে পারবো?"
রজত বললো, "তুমি এক হপ্তাহ পরে এসো। আমি ততদিনে তোমার জন্য একটা ব্যবস্থা করে রাখছি।"
সুখেন বললো, "তুমি সত্যি বলছো তো? আমাকে ঝোলাবে না তো?"
রজত বললো, "এক হপ্তাহ পরে এসো, তাহলেই বুঝতে পারবে, আমি তোমাকে ঝোলাচ্ছি কিনা? আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, সব পরিষ্কার হয়ে যাবে। সিরিজার উপর রাগ তো তোমার একার নেই। রাগ আমারো আছে। বিশেষ করে আমার ওই বন্ধু দিবাকরের ওপরেও। সিরিজার সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে ওই তো খেলাটা খেলেছে। আমি কি নইলে এতো কষ্ট পেতাম? না তুমিও আফসোসটা করতে?"
সুখেন বললো, "দাও না তোমার ওই বন্ধুকে দুই থ্যাবড়া। আমার বউকে নিয়ে ফুর্তী বেরিয়ে যাবে।"
রজত বললো, "আবার তুমি ভুল করছো সুখেন। বন্ধুকে শত্রু বানিয়ে আমি হয়তো আমার রাগ মেটাতে পারি। কিন্তু তাতে হরে দরে লাভ আমারো কিছু হবে না, তোমারো কিছু হবে না। মাঝখান থেকে সিরিজাও বেগতিক দেখে আমার বন্ধুর কাছ থেকে সরে পড়বে। আর তোমার টাকাটা নেওয়াও তখন হবে না।"
ঘাড় নেড়ে সুখেন এবার রজতের কথাটায় সায় দিল। এতক্ষণ মেঝেতে বসেছিল, "এবার উঠে দাঁড়িয়ে বললো, এবার তাহলে আমি যাই। কয়েকদিন পরে না হয় আবার আসছি।"
রজত বললো, "কয়েকদিন পরে নয়। ঠিক এক হপ্তাহ পরে তুমি আসবে, তারমধ্যেই আমি একটা ব্যবস্থা করে রাখছি।"
সুখেন ঘাড় নেড়ে ঘর থেকে এবার বেরিয়ে গেল। যাবার আগে দোলনের দিকে ঘাড় ঘুরিয়ে একবার দেখে গেল। মুখে বললো, "এ যাত্রা বেঁচে গেলি তুই। শালা সব মাইয়া গুলো একরকম। পরপুরুষ দেখলেই, নিজের ঘর ভাঙতে এক মূহূর্ত দেরী করে না।"
রজত জানে, সুখেনকে ও সাইজ করেছে। এবার দোলনকেও ঠিকমতন সাইজ করতে হবে। কিন্তু দোলনকে সাইজ করার পদ্ধতিটা একটু অন্যরকম ভাবে নিতে হবে। যাতে ও কিছু বুঝতে না পারে।
ঠিক এই মূহূর্তে দোলন যেটা আশা করছে, ওর ঠোঁটে একটু চুমুর ফুলঝুড়ি, দুষ্টু মিষ্টি শরীরি আদর, সিরিজাকে রজত যেভাবে করত, নগ্ন শরীরটাকে বিছানায় টেনে নিয়ে গিয়ে উপর থেকে নীচ অবধি সমানে চেটে যেত। বিছানায় রতিসঙ্গমের জোয়ার চলত, রজত ঠিক সেভাবেই শুরু করবে এবার খেলাটা। দোলন ওরকমই কিছু একটা ভাবছে। শুধু সোহাগ আদরের নারীটা কেবল বদলে গেছে। আগে সিরিজা যে জায়গাটায় ছিল, এখন ওখানে শুধু দোলন এসে গেছে।
সুখেন বেরিয়ে যাবার পর রজত কিন্তু অন্য কথা বললো দোলনকে। দোলন বুঝতে পারছে, এবার ওর তড়পানি সব শেষ। রজতকে ভয় দেখিয়ে দোলন যে কাজটা করবে বলে ঠিক করেছিল, রজত নিজেই এখন সেখান থেকে মুক্তি পেয়ে গেছে।
সুখেন বেরিয়ে যাবার পর, প্রথমে দোলনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো রজত। আপাদমস্তক, দোলনের উপর থেকে নীচ অবধি পুরো শরীরটাকে নিরীক্ষণ করলো, অনেকক্ষণ ধরে। দোলন যেটা ভাবছে তা নয়, রজতের কোন লোলুপ বাসনা নেই, অথচ দোলনের দিকে তাকিয়ে ভাবছে, ব্যাচারা কি হবে এখন মেয়েটার? এত আশা করে এখানে এসেছিল, সব যে জলে চলে গেল।
রজত দোলনকে বললো, "নাও, তোমার মনোস্কামনা এবারে পূর্ণ হল। তুমি তো এটাই চেয়েছিলে, আমাকে জব্দ করবে, আমার স্ত্রী আর শ্বশুড়ের কাছে, সিরিজা আর আমার সম্পর্ক নিয়ে কান ভারী করবে। ওদিকে সুখেনও তোমার হাতের মুঠোয়। তাকে সব লাগাবে। এক ঝটকায় আমাকে বিপদে ফেলতে তোমার একমূহূর্ত দেরী হবে না। এখন কেমন? আর কিন্তু আমার কোন বিপদ নেই। সব হালকা হয়ে গেছে। সিরিজাই আমাকে হালকা করে দিয়েছে। এবারে যদি গলা ধাক্কা দিয়ে তোমাকে এই ফ্ল্যাট থেকে বার করে দিই, তুমি কি করবে?"
দোলন চুপ। রজতের কথা শুনে ওর মুখ দিয়ে আর আওয়াজ বেরুচ্ছে না।
রজত বললো, "এক কাজ করো। পোঁটলাপুঁটলি সব গুছিয়ে নাও। এবার তাহলে বিদেয় হও।"
দোলন মুখ ভার করে দাঁড়িয়ে আছে।
রজত বললো, "কি হল? আমার কথা কানে ঢুকেছে?"
দোলন বললো, "কোথায় যাবো আমি? আমার তো যাবার কোন জায়গা নেই।"
রজত বললো, "কোথায় যাবে মানে? তুমি কি এখানে সারাজীবন কাটাবে বলে এসেছিলে নাকি? কি কথা হয়েছিল তোমার সঙ্গে?"
দোলন একটু কাঁদো কাঁদো গলায় বললো, "সিরিজা তো এখন নেই। আমি থাকি না তোমার কাছে? তোমার কাজকর্ম সব করে দেবো। ফাইফরমাস খেটে দেবো। তোমার কাজের জন্যও তো কাউকে দরকার।"
রজত বললো, "না না, কাউকে আমার দরকার নেই। সিরিজা গেছে, এবার তুমিও যাও।"
দোলন বেশ হতাশ হয়ে মাথাটা নিচু করে ফেললো।
রজত বললো, "আমি অবশ্য তোমাকে দুদিন টাইম দিচ্ছি। এক্ষুনি যেতে বলছি না।"
দোলন বললো, "দুদিন সময় কেন?"
রজত বললো, "দুদিন পরে আমি তো বাইরে যাবো ঘুরতে। তখন তো তোমাকে যেতেই হবে।"
দোলন বললো, "তবে যে সুখেনকে তুমি আসতে বললে এক হপ্তাহ পরে। ও এলে কি হবে?"
রজত বললো, "কিছুই হবে না। আমি তার আগেই আবার ঠিক ফিরে চলে আসবো। তোমাকে এই খালি ফ্ল্যাটে কিভাবে রেখে দিয়ে যাবো বলো? তোমার নিজের ব্যবস্থা নিজেকেই তো করে নিতে হবে, তাই না?"
দোলনের মুখ এখন প্রচন্ড ফ্যাকাসে। ভেতর থেকে উৎসাহ, উদ্দীপনা সব একে একে চলে যাচ্ছে। ঠিক যেন কামনার বাতি নিভে যাবার মতন রজত ওর এই হাল করে ছেড়েছে। শরীর থেকে সব বাসনা উধাও। হতাশা ক্রমশ ঘিরে ধরছে দোলনকে। রজতও বুঝতে পারছে, দোলন এবার কেমন কোনঠাসা হয়ে পড়েছে।
রজতের প্রায় পায়ের ওপর এসে হুমড়ি খেয়ে পড়লো দোলন। এবার আর শরীর দেখিয়ে রজতকে উস্কানো নয়, রীতিমতন কাকুতি মিনতি করে রজতের দয়া ভিক্ষা করে বললো, "আমাকে দয়া করো। এক্ষুনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না।"
দোলনকে মাটি থেকে তুলে নিজের পাশে বসালো রজত। কি হয়েছে?
-- "আমার কোন যাবার জায়গা নেই। কোথায় যাবো আমি? কি খাবো আমি? দুবেলা দুমুঠো খাওয়ার জন্যও তো কাজটাজ করা একটা দরকার। তুমি তো জানো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, এ অবস্থায় আমার যে তাহলে ভীষন বিপদ হয়ে যাবে গো।"
রজত মনে মনে বললো, "এবার পথে এসো ছুঁড়ী! কেমন মজা?"
তবু ও দোলন কে বললো, "তা, আমি কি করবে তাহলে?"
-- "তুমি আমাকে আরও কিছুদিন সময় দাও।"
- "কতদিন?"
-- "অন্তত হপ্তাহ খানেক।"
- "সুখেন আবার এলেই তখন ঠিক চলে যাবে তো তুমি?"
-- "হ্যাঁ ঠিক চলে যাবো।"
- "কিন্তু এই খালি বাড়ীতে তোমাকে তো একা থাকতে হবে, কয়েকটা দিন। তুমি পারবে তো?"
দোলন বললো, "হ্যাঁ পারবো। আমার অসুবিধে হবে না।"
রজত বুঝলো, দোলন এখন নিরুপায়। রাজী না হয়ে এখন ওর উপায় নেই। মনে মনে যেটা ভেবেছিল, সবকিছু সেভাবেই এগোচ্ছে। একদম পারফেক্ট মিলে গেছে প্ল্যানটা। সুখেন ফিরে আসা পর্যন্ত দোলনকে এই ফ্ল্যাটে একা রাখলেও অসুবিধে নেই। ফাঁকা বাড়ীতে ও একা থাকবে। বসে বসে ওর ফ্ল্যাট পাহাড়া দেবে। আর রজত তখন সিরিজাকে নিয়ে.....
রজত বললো, "তাহলে ওই কথাই রইলো। তুমি আজ থেকে ঠিক সাত দিন সময় পাচ্ছো। মনে মনে প্রস্তুত হয়ে নাও।"
দোলন এবার রজতকে একটু সহানুভূতি দেখানোর মতো করে বললো, "সিরিজা তো নেই। তাহলে তোমার কাটবে কি করে?"
রজত একবার ভূরু কূঁচকে তাকালো দোলনের দিকে। বললো, "মানে?"
দোলন বললো, "না..... মানে..... আমি এমনিই বলছি।"
(28-10-2020, 09:22 PM)Mr Fantastic Wrote: সিরিজা হাঁ করে তাকালো দিবাকরের দিকে। - "শিমূলতলা?"
-- "হ্যাঁ। তোমাকে যে তখন বলেছিলাম। আমার ওখানে পিসি আছে। পিসির বাড়ীতে গিয়ে থাকবো। চিন্তা কি? তোমাকে সারাদিন ধরে শুধু আদর করবো। আর তুমিও।"
সিরিজা একটু বোকা বোকা হয়ে তাকালো দিবাকরের দিকে। সত্যি ও একটা বোকার মতন কাজ করে ফেলেছে। একটু আমতা আমতা করেই দিবাকরকে বললো, "আমি একটা ভুল করে ফেলেছি।"
দিবাকর একটু অবাক। সিরিজাকে জিজ্ঞাসা করলো, "কি?"
- "আমি রজতকে বলে ফেলেছি এই শিমূলতলার কথা।"
-- "কখন বললে?"
- "ভুল করে বলে ফেলেছি গো। এখন কি হবে তাহলে?"
দিবাকর ভেবে পাচ্ছে না, সিরিজা হঠাৎ গোপণ পরিকল্পনার কথাটা রজতকে ফাঁস করতে গেল কেন? ও তো রজতকে কাটাতেই চাইছে।
-- "কেন বললে তুমি এ কথা?"
- "আসলে আমি বুঝতে পারিনি। তুমি যদি রেশমীর জন্য আবার....."
দিবাকর একটু উত্তক্ত হয়ে গেল এবার। সিরিজাকে বললো, কেন সিরিজা কেন? রেশমীকে নিয়ে আমার আর মাথা ব্যাথা নেই। ওটাতো রজতেরও চাল। রেশমীর কথা বলে আমাকে ধন্দে ফেলতে চায়। কোথায় ছিল রেশমী? এতদিন সে আসেনি কেন? দিবাকরকে একবারও তার মনে পড়েনি। আজ যখন তুমিই ওকে ফিরিয়ে আনার চেষ্টা করলে, তখনই ওর টনক নড়লো?
সিরিজা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দিবাকর এবার একটু জোর গলায় বললো, "আমি তোমাকে শিমূলতলাতেই নিয়ে যাবো। দেখি রজত ওখানে আসে কিনা? কি হম্বীতম্বী করে ও। আমিও একবার দেখে নিতে চাই।"
সিরিজা দিবাকরের দিকে চেয়ে বললো, "তুমি তাহলে শিমূলতলাতেই যাবে?"
দিবাকর বললো, "অফকোর্স। অমন সুন্দর পিসির দোতলা বাড়ী। আর ওই বাড়ীটা তো আসলেই আমারই পাওনা সম্পত্তি। পিসির কোন ছেলেপুলে নেই। আমি তোমাকে বলেছিলাম না?"
সিরিজার মুখে কোন কথা নেই। শুধু বললো, "হ্যাঁ।"
দিবাকর বললো, "তাহলে আর কি? চলো তাহলে। হাওড়া থেকে ট্রেন ধরলে ৫-৬ ঘন্টায় পৌঁছে যাবো। স্টেশন থেকে অটো করে মিনিট পনেরো মতন লাগবে পিসির বাড়ীতে পৌঁছোতে। দেখবে পিসি কত খাতির আর যত্ন আত্নি করে। তোমাকে দেখলে পিসির মন ভরে যাবে।"
সিরিজা বললো, "পিসি যদি আমার কথা তোমাকে জিজ্ঞাসা করে? কি বলবে?"
দিবাকর কি বলতেই যাচ্ছিলো। এমন সময় ভেতরের ঘর থেকে বাচ্চাটা চেঁচিয়ে উঠলো। মনে হয় ঘুম ভেঙে গেছে। দিবাকর সিরিজার মুখের দিকে তাকিয়ে বললো, "বলবো তুমি আমার বউ। আর ওই বাচ্চাটা আমাদের ছেলে।"
সিরিজা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে দিবাকরের দিকে। সত্যি তো বাচ্চাটার কি পরিচয় হবে, নিজে একবারও ভাবেনি সিরিজা। অথচ দিবাকর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বউ হয়ে যখন ওর সাথে যাচ্ছে। তখন বাচ্চাটার পিতৃপরিচয় দিবাকর ছাড়া আর কেই বা হতে পারে?
আনন্দের চোটে সিরিজা নিজেই এবার চুমু খেলো দিবাকরের ঠোঁটে। চুমু দিয়ে শুধু আবেগ নয়, একেবারে খুশির প্রলেপ লাগিয়ে দিচ্ছিল দিবাকরের ঠোঁটে। পাল্টা চুমু খেয়ে, প্রত্যুত্তর দিয়ে দিবাকর বললো, "কি, খুশি তো এবার?"
সিরিজা বললো, "হ্যাঁ অনেক খুশি।"
ওকে আবার একটা চুমু খেতে যাচ্ছিলো সিরিজা। দিবাকর হেসে বললো, "এবার কিন্তু দেরীটা তুমি করছো সিরিজা। ওখানে পৌঁছোতে দেরী হয়ে গেলে। তখন কিন্তু আমাকে দোষ দিও না।"
সিরিজা এবার নিজেও হেসে দিবাকরের ঠোঁটটাকে মুক্তি দিল।
ওদিকে রজতের ফ্ল্যাটে তখন জবুথবু হয়ে বসে আছে দোলন। মুখখানা কাচুমুচু। রজত ওকে লক্ষ্য করছে, কিন্তু চোখে মুখে দরদ দেখানোর কোন লক্ষণ নেই। একপাশে তখন থেকে ঠায় মেরে বসে আছে দেখে রজত বললো, "যা বলার তো বলেই দিলাম। অত চিন্তার কি আছে? নিজের ব্যাপারে তো এবার থেকে তোমাকেই চিন্তা করতে হবে। তাই না। সারাজীবন আমার ঘাড়ের ওপর চেপে বসে থাকবে। তা তো হতে দেওয়া যায় না। তাই নয় কি?"
মুখখানা একটু নিচু করে আফসোস গলায় দোলন বললো, "হ্যাঁ তাতো ঠিক। আমি তো আর সিরিজা নই, যে তুমি আমাকে দয়া করবে!"
রজত বিরক্ত হয়ে বললো, "আবার সেই একই কথা। সিরিজা তো এখন নেই। সে আমার বন্ধুর সাথে ভেগে গেছে। তাহলে আবার একথা আসছে কেন?"
দোলন মুখটা এবার তুলে বললো, "ভেগে গেছে ঠিকই। কিন্তু ও আবার দেখবে, তোমার কাছেই ঠিক ফিরে আসবে। ওকে কিছু বিশ্বাস নেই। তোমাকে যেমন বোকা বানিয়েছে। তোমার বন্ধু ওই দিবাকরদাকেও দেখবে বোকা বানাবে আর কিছু দিন পর।"
রজত মনে মনে বললো, "সিরিজা তো আসছেই। সে বিষয়ে আমি একশভাগ নিশ্চিত। কিন্ত তা বলে তোমার আর কোন সুবিধা হচ্ছে না দোলন ঢোঙ্গী। তুমি আর রি এন্ট্রি পাচ্ছো না এখানে। এই এক সপ্তাহই তোমার জন্য বরাদ্দ। জানি তার মধ্যে আজ আর কাল তুমি আমাকে খুব জালাবে। আবার আমার মাথাটা খাওয়ার চেষ্টা করবে। বলা যায় না উদোম নগ্ন হয়েও আমার মন গলানোর চেষ্টা করবে। কিন্তু আমি আর ওইদিকে পা মাড়াচ্ছি না। যথেষ্ট হয়েছে। আর তোমার ফাঁদে আমি নিজেকে জড়াতে চাই না নেকী। এবার আস্তে আস্তে নিজেকে এখান থেকে গোটানোর তোড়জোড় শুরু করে দাও।"
দোলন বললো, "তুমি কিছু বলছো আমাকে?"
রজত বললো, "কি বলবো আবার? যা বলার তো বলেই দিয়েছি। তা ওইভাবে হাত পা ছড়িয়ে বসে থাকলে চলবে? খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে তো। পেটে তো ক্ষিধেয় মোচড় দেওয়া শুরু করেছে।"
দোলন যেন একটা ছুতো পেয়ে গেল। রজতকে বললো, "এইজন্যই তো আমি বলছিলাম, আমি এখানে থাকি। তোমাকে রান্না করে খাওয়াতাম। তোমারও তাহলে সুবিধে হত। একা একা থাকলে ব্যাটাছেলেদের যে অসুবিধে হয়, সেটা আমরা বুঝি।"
রজত বললো, "থাক। আর অত বুঝতে হবে না। আমার একারটা আমি ভালোই করে নিতে পারবো। আমি যেন একা রান্না করে খাইনি। সিরিজা যখন ছিল না। তখন কে আমাকে রান্না করে খাওয়াতো? তুমি সব জেনে বসে আছো।"
দোলন রজতকে একটু ম্যানেজ করার মতন করে বললো, "না, আমি আসলে তা বলিনি। বলছিলাম, তোমার জন্য রান্নাটা করে দিলে আর আমার অসুবিধা কি? আমি তো এ বাড়ীতে গায়ে হাওয়া লাগাবো বলে আসিনি। ঘরের কাজ, তোমার রান্নাবান্না এসব করে দিলে তোমার একটু সুবিধা হত। এই আর কি....."
রজত ওকে বাধা দিয়ে বললো, "কি কি কি? আরেকবার বলো তো দেখি? তুমি এ বাড়ীতে এসেছিলে এই কারণে? তুমি বলবে। আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? এখন সিরিজা নেই, তাই তুমি এসব বড় বড় কথা বলছো। কি কারণে তুমি এ বাড়ীতে এসেছিলে। সেটা কি আমি আর বুঝি না? এখান থেকে সিরিজাকে যেতে তুমিই বাধ্য করছো। কে বলতে পারে? তুমি যদি ঠিক থাকতে তাহলে হয়তো সিরিজা দিবাকরের সাথে পালিয়ে যেত না। তুমিই তো গন্ডগোলটা পাকালে। যত নষ্টের মূলে তুমিই। ছিঃ আর কথা বোলো না।"
দোলন অবাক চোখে তাকিয়ে আছে রজতের দিকে। আর মনে মনে ভাবছে। গতকাল রাতে প্রায় ঘন্টাখানেক ধরে কি সুন্দর ঠাপুনি খেয়েছিল রজতের কাছ থেকে। উত্তেজনার থরথর মূহূর্ত। যদিও সিরিজার মতন দোলনের বুকে দুধ নেই, তাও সারারাত দোলনের বুক চুষে স্বর্গলোকের বাসিন্দা হয়ে গিয়েছিল রজত। তারপরেই কি যে হল। সকালটা হলো। সেই যে দিবাকরদার বাড়ী গেল। আর তারপরেই তুমূল কান্ড ঘটে গেল এখানে। এখন এই লোকটা যে ভাবে তাচ্ছিল্য আর অবজ্ঞা করছে ওকে। এত তাড়াতাড়ি কি হাল ছেড়ে দেবে দোলন। শেষ একবার চেষ্টা করে দেখবে না? মরীয়া চেষ্টা। যদি রজতকে আবার একটু নিজের বুক দুটোকে চোষানো যায়।
বাবা আর মেয়ে ট্যাক্সি করে অনেকদূর চলে এসেছে। গাড়ীতে যেতে যেতেই রজতের শ্বশুড় মশাই মেয়ে রীতাকে বললেন, "সত্যি রজত যেভাবে আমাকে আর তোকে অপমান করলো আজকে, ভোলা যায় না। এতবড় একটা অন্যায় করেও কি হাবভাব ওর। লক্ষ্য করেছিস তুই? কি কপাল করেই যে ওকে তুই বিয়ে করেছিলিস। এখন তাই ভাবছি।"
মেয়ে রীতা বাবাকে বললো, "বোঝো তাহলে? ওই লোকের সাথে ঘর করা যে কত দূঃসাধ্য সেটা আর কে বুঝবে? আমার মতন পোড়াকপাল আর ওই পোড়ামুখো স্বামী যেন আর কারুর কপালে না জোটে।"
শ্বশুড় মশাই বললেন, "কিরকম বুদ্ধি খাটিয়ে এসেছে। ওর বন্ধুটা সিরিজাকে নিয়ে ভেগেছে না ছাই। রজতই ওদের শিখিয়ে পড়িয়ে এসেছে।"
রীতা বললো, "বাবা তোমার মনে পড়ে? এর আগের দিনও ও কিরকম বোকা বানিয়েছিল আমাদের। মেয়েটাকে ঘরেই রেখে দিয়েছিল ওই দিবাকরের বউ সাজিয়ে। তুমি আমি অতক্ষণ বসেছিলাম। একবারও কিন্তু আমরা ধরতে পারিনি। ওই মেয়েটাও কম যায় না। দেখেছে তো ফাঁকা বাড়ী। রজত একা। তার বউও তাকে ছেড়ে চলে গেছে। আর পায় কে? সব কিছু বিসর্জন দিয়ে। ইস কি নির্লজ্জ মেয়ে রে বাবা। ছিঃ।"
শ্বশুড় মশাই বললেন, "থাক ওসব কথা আর তুলিস না তো। আমার আর শুনতে ভালো লাগছে না।"
মেয়ে বললো, "তুমিই তো ভুল করলে। চলেই এলে যখন, আমার শাড়ীগুলো নিয়ে এলে না কেন? সম্পর্ক তো চুলোয় গেছে। সব ল্যাটা চুকে যেতো তাহলে।"
বাবা বললেন, "কি করবো? রজত যেভাবে কথা বলছিল, মনে হলো তোকে আর আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। ওরকম একটা সিন ক্রিয়েটের পর কি বসে থাকা যায়? দুটো অচেনা লোক। তারমধ্যে একটা মাতাল আর দ্বিতীয়টা ওই দোলন। সেও তো আমার খুব একটা সুবিধার বলে মনে হল না। ওদের দুজনের সামনে আমাকে আর তোকে যা তা বলছে। সহ্য করা যায়? ওই জন্যই তো উঠে চলে এলুম।"
রীতা বললো, "ও ঠিক সুখেনকে পটিয়ে নেবে দেখবে। আমার মন বলছে।"
বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, "কিভাবে?"
- "কিভাবে আবার? দু বোতল মদ খাওয়ার পয়সা দিয়ে দেবে। তুমি রজতকে চেনো না? ও সব পারে।"
-- "তা তুই ঠিক বলেছিস।"
রীতা বেশ উদাস হয়ে পড়েছে। বাবা মেয়েকে বললেন, "আমাদের আর কি আর করার আছে বল? এই হয়তো ছিল তোর কপালে। দূঃখ করিস না। আমি তোর আবার বিয়ে দেবো। ডিভোর্সটা হয়ে যাক। আর তো কদিনের মাত্র অপেক্ষা। তবে তুই কিন্তু এবারে আর জেদ ধরবি না। অনেক নিজের ক্ষতি করেছিস। আর নয়। রজতের জন্য তোকেও নিজের জীবনটা নষ্ট করতে হবে। কে মাথার দিব্যি দিয়েছে? ওর থেকে হাজার গুনে ভালো অনেক ভালো ছেলে জুটবে তোর কপালে।"
রীতা বললো, "সে ঠিক আছে বাবা। আমি আর ও বাড়ী মুখো হতে চাই না। পারো যদি বিকেল বেলা আর একবার এসে, আমার শাড়ীগুলো ফেরত নিয়ে যেও। আমি বাড়ী ফিরে দুটো বড় সুটকেস তোমাকে দিয়ে দেবো। শাড়ী আর কাপড়চোপড় গুলো ওর মধ্যে ভর্তি করে তুমি নিয়ে আসবে। আমি আর কিছু চাই না।"
মেয়ের ওপর এবার একটু রেগে গেলেন বাবা। বললেন, "তুই নিজেই মন স্থির করতে পারিস না। একবার বলছিস ওগুলোর দরকার নেই, আবার বলছিস ওগুলো নিয়ে এসো। দোনামনো করলে কি হয়? তখনই তো বুদ্ধি করে ওগুলো নিয়ে নিলে হত। তুই ভাবলি রজতকে শায়েস্তা করবি। সুখেন এলে রজত জব্দ হবে। উল্টে দেখলি তো ওই আমাদের কেমন নাস্তানাবুদ করে ছাড়লো।"
রীতা আর কোন কথা বলতে পারছে না। ট্যাক্সির জানালা দিয়ে মুখটা বাইরে বার করে আপন মনে নিজের পরিণতির কথা ভেবে যাচ্ছে। পথচলতি লোক, লোকগুলোকে দেখছে আর ভাবছে, এত সহজে হারটা মেনে নেবে ও? শেষ পর্যন্ত ওই সিরিজাই রজতকে ওর কাছ থেকে ছিনিয়ে নেবে? কোথাকার কে একটা জুড়ে এসে ঘাড়ে চেপে বসা মেয়ে, তার জন্য রজত ওকে চিরকালের মত ত্যাগ করবে?
কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎই ও নিজের বাপকে বলে বসলো, "বাবা এক কাজ করলে হয় না? এই কটা দিন রজতকে একটু চোখে চোখে রাখলে হয় না? মানে ও আসলে কি করতে চাইছে, মেয়েটাকেই বা কোথায় লুকিয়ে রেখেছে সব পরিষ্কার হয়ে যেত তাহলে।"
ভীষন একটা বিরক্তি মুখে নিয়ে রীতার বাবা মেয়েকে বলে উঠলেন, "তুই আবার ক্ষেপেছিস? কি হবে এসব করে? ভুলে যা না ওকে। এখনো ভুলতে পারছিস না? তোর কি মাথায় ভূত চেপেছে? আমায় পরিষ্কার করে বলো তো?"
রীতা বললো, "না বাবা, অঘটন কিছু একটা ঘটবে। আমার মন তাই বলছে। তুমি মিলিয়ে নিও। আমি রজতের শেষ পরিনতিটা নিজের চোখে দেখার জন্য শুধু একটু অপেক্ষা করতে চাইছি। দেখি না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এমনও তো হল, ওর বানানো কথাটাই সত্যি হয়ে গেল। সিরিজা শেষ পর্যন্ত ওই দিবাকরের সাথেই অন্য কোথাও পালিয়ে গেল।"
-- "তাতে তোরই বা হল কি? লাভ কি কিছু হবে তাতে?"
- "অবশ্যই লাভ হবে বাবা। আমি রজতকে চোখের সামনেই শেষ হতে দেখতে চাই। তারজন্যই তো শুধু অপেক্ষা করতে চাইছি।"
মেয়ের বাবা এবার ভুরু কূঁচকে তাকালেন মেয়ের দিকে। রীতা ওর বাবার হাতের ওপর হাতটা রেখে বললো, "প্লীজ বাবা প্লীজ। এই কটা দিন তুমি রজতকে একটু নজর রাখার চেষ্টা কর। আমি এভাবে আর কখনও বলবো না তোমাকে। শুধু কয়েকটা দিন। তারপরেই দেখবে খেলা কেমন শেষ হবে যবনিকা পতনের মতন। না থাকবে সিরিজা, না থাকবে রজতের হুঙ্কার। সব শেষ হবে চোখের নিমেষে। আমার মন তাই বলছে।"
কি আর করবেন শ্বশুড়মশাই? শেষ পর্যন্ত মেয়েকে শেষবারের মতন কথা দিয়ে বসলেন, আর সাথে এটাও বললেন, "এই কিন্তু শেষবার। এরপরে আর জেদ ধরবি না। তাহলে কিন্তু চরম ক্ষতিটা হবে আমাদেরই।"
রীতা ট্যাক্সির মধ্যেই কিছুক্ষণ তাকিয়ে রইলো বাবার দিকে। ঘন ঘন কি অত চিন্তা করছে মেয়ের বাবাও বুঝতে পারছে না। শেষকালে রজতের কথা ভেবে ভেবে মেয়েটা পাগল না হয়ে যায়। মেয়েকে বললেন, "কি হলো, আবার তোর মত চেঞ্জ হল না কি? "
রীতা বললো, "বাবা তুমি একটা জিনিষ লক্ষ্য করেছো?"
বাবা মেয়েকে বললেন, "কি?"
- "রজত কেমন ওই দোলন বলে মেয়েটার দিকে কটমট করে তাকাচ্ছিলো। একবার তো ধমকও দিয়ে বসলো।"
শ্বশুড় মশাই বললেন, "তাতে কি?"
রীতা বললো, "ওইখানেই তো তোমাকে মারপ্যাঁচটা বুঝে নিতে হবে।"
শ্বশুড় মশাই বললেন, "আমি তো কিছুই বুঝতে পারছি না।"
রীতা বললো, "তুমি এখনও বুঝলে না?"
বাবা এবারে পুরো ক্ষেপে উঠেছেন, এবারে উনারই মাথা খারাপ। - "আরে কি তখন থেকে মারপ্যাঁচ মারপ্যাঁচ করে যাচ্ছিস। আসল কথাটা বলবি তো?"
- "ওফঃ বাবা তুমি এখনও কত অবুঝ। আরে বাবা এসব তো রজতেরই চাল।"
-- "সে তো জানি।"
- "ওই দিবাকরের সাথে সিরিজা পালায়নি। আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর।"
-- "কোথায় আছে তাহলে?"
- "আছে কোথাও। রজত ইচ্ছে করেই ওটা করেছে। ও জানে দোলন ভয়ের চোটে আমাদের সব বলে দেবে। মাঝখান থেকে তুমি মোবাইলটা থেকে ওকে তখন ফোনটা করে ভুলটা করেছো। নিমেষের মধ্যে প্ল্যান খাটিয়ে নিয়েছে রজত। আর দেখলে না? দোলনের ওপর ও কেমন হম্বি তম্বি করছিল।"
-- "কিন্তু!"
- "কি কিন্তু?"
-- "তোকে নিয়ে যখন সকাল বেলা আসলাম, তখনও দেখলাম দোলনকে ও সেভাবে পাত্তা দিচ্ছে না। আমরা আসবো জেনে সিরিজাকে ও আগে থেকেই ওখান থেকে সরিয়ে দিয়েছে সেটা তো জানি, কিন্তু দোলনের ওপর ও কোনো ভাবেই সন্তুষ্ট নয়।"
রীতা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর ওর বাবাকে বললো, "আমারও মাথায় কিছু ঢুকছে না। আমি নেই, আর সবাই আমার বরটাকে নিয়ে পড়লো না কি? মেয়েগুলো সব নিজের স্বামীকে ছেড়ে আমার স্বামীটাকে নিয়ে পড়েছে।"
-- "ওকে আর স্বামী বলিস না। রজত একটা ছেলে, সে আবার তোর স্বামী। এক হাতে তালি বাজে না কি রে? রজতের প্রশ্রয় না থাকলে দোলনই বা সাহস পায় কি করে? যত নষ্টের মূলে ওই হতচ্ছাড়াটা। ও কি কুক্ষণে যে ওর সাথে তোর বিয়েটা দিয়েছিলাম রে? কত ভালো ভালো সেই সময় সন্মন্ধ এসেছিল, তা না কি না একটা ফুর্তীবাজ ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে তোর জীবনটা নষ্ট করলাম।"
রীতা এবার বাবার হাতের ওপর নিজের হাতটা রাখলো। বাবাকে বললো, "বাবা আমি তো এখনও শক্ত রয়েছি, তুমি অত ভেঙে পড়ছো কেন?"
রীতার বাবা বললেন, "ভেঙে পড়িনি রে মা, ভেঙে পড়িনি। আমার বয়সটা যদি আর একটু কম থাকতো, দেখতিস রজতের কি হালটা করে আমি ছাড়তাম। আমাদেরকে নাকানি চোবানি খাওয়া? হাড়ে হাড়ে ওর মজাটা তখন টের পাইয়ে দিতাম।"
ট্যাক্সিটা রীতাদের বাড়ীর কাছে এসে পড়েছে। রীতা বললো, "বাবা এই কটা দিন কিন্তু তোমার শেষ পরীক্ষা। শেষ হাসিটা আমাদেরই হাসতে হবে। এই কিন্তু তোমাকে আমি বলে রাখলাম।"
শ্বশুড় মশাই হঠাৎ মেয়েকে বলে বসলেন, "দাঁড়া, আমিও রজতকে এবার দেখাচ্ছি কত ধানে কত চাল। ওর হালত খারাপ করে ছেড়ে দেবো আমি।"
মেয়ে দেখছে বাবা পকেট থেকে মোবাইল বার করে, কাকে যেন ফোন করছে।
রীতা বললো, "কাকে ফোন করছো তুমি বাবা?"
শ্বশুড় মশাই প্রথমে মেয়ের কথার কোন উত্তর দিলেন না। মোবাইল থেকে কাকে যেন নম্বর মিলিয়ে ট্রাই করতে লাগলেন।
রীতা আবার বললো, "কাকে ফোন করছো বলবে তো?"
মেয়েকে বাবার তবু কোন উত্তর নেই। দু একবার নম্বরটা ট্রাই করার পরে মোবাইলটা কানের সামনে ধরলেন।
ও প্রান্ত থেকে আওয়াজ এলো, "হ্যালো!"
- "হ্যাঁ হ্যালো! কে রতন?"
-- "হ্যাঁ রতন বলছি।"
- "আমি মেসোমশাই বলছি।"
-- "কে মেসোমশাই?"
- "আরে রীতার বাবা। চিনতে পারছো না?"
-- "ও হো। এবারে বুঝেছি। তা মেসোমশাই আছেন কেমন? অনেক দিন পর তো।"
- "হ্যাঁ অনেক দিন পর। আর বোলো না। খুব খারাপ সময় যাচ্ছে আমার।"
-- "কি হলো আবার?"
- "আরে আমার মেয়েকে নিয়ে। বড় কষ্টে ভুগছি গো। মেয়েও আমার খুব কষ্টে আছে।"
-- "কেন? রীতাদির তো বিয়ে হয়ে গিয়েছিল না?"
- "হ্যাঁ। তারপরেই তো যত গন্ডগোল।"
--"কেন কি হলো মেসোমশাই?"
- "আর বোলো না। আমার মেয়ের বরটা হল বড় বজ্জাত। মেয়েকে খালি কষ্ট দিচ্ছে। নতুন নতুন মেয়েমানুষ নিয়ে ফুর্তী করছে। এই আর কি? তোমাকে আর কষ্টের কথা কি বলব। তুমি তো আমার ছেলের মতন বাবা।"
-- "মেসোমশাই। আপনি যা বললেন, তাতে তো খুব খারাপ লাগলো শুনে। আমাকে কি করতে হবে? ওর হাত পা দুটো কেটে দেবো?"
- "না বাবা, কাটতে হবে না কাটতে হবে না। আমি চাই, তুমি একটু আমার জামাইয়ের ওপরে নজরদারী করো। ও কোথায় কি করে বেড়াচ্ছে। তোমাকে একটু নজর রাখতে হবে। তুমি এটুকু করলেই আমার কাজ চলে যাবে। বড় জ্বালাচ্ছে ওর স্বামীটা। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার।"
ও প্রান্ত থেকে রতন বললো, মেসোমশাই, আপনি তো জানেন, আমি কি রকম। মাথা গরম হয়ে গেলে আমি কাউকে ছাড়ি না। আপনি বললে, ওর ধড় থেকে মাথাটাকেও আলাদা করে দিতে পারি। এসব আমার কাছে জলভাত। সাধে কি আর ছ বছর জেলে কাটিয়েছি, এমনি এমনি?"
- "আমি সব জানি রতন। আমি সব জানি। সেইজন্যই তো তোমার ওপর আমার একটু বেশী ভরসা। এতদিন নিজেই চেষ্টা করে দেখছিলাম। দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না। তাই ভাবলাম, তোমার স্মরনাপান্ন হই আর কি? এছাড়া আমার আর কোন গতি নেই।"
-- "না না মেসোমশাই, এভাবে বলবেন না। আপনি বলবেন, আর আমি না করতে পারি? আপনার জামাইকে আমি ঠিক শিক্ষা দিয়ে দেবো। শুধু আমাকে কলকাতায় আসতে দিন।"
- "কেন? তুমি এখন এখানে নেই?"
-- "না আমি তো শিমূলতলায়।"
- "শিমূলতলায়?"
-- "হ্যাঁ, শিমূলতলায়। এখানে আমার শ্বশুড় বাড়ী। আপনি তো জানেন না। আমি বিয়ে করেছি।"
- "তাই?"
-- "হ্যাঁ। আপনার বৌমাকে নিয়ে এসেছি। এই আর তিন চারটে দিন থাকবো। তারপরেই কলকাতায় ফিরবো। আমি গিয়ে সব সামলে নিচ্ছি, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না।"
রীতার বাবা যেন এবার আস্বস্ত হলেন। রতনকে বললেন, "আমি এবারে নিশ্চিন্ত হলাম। আর তুমি ফিরেই কিন্তু আমাকে ফোন কোরো। এটা আমার নম্বর। সেভ করা আছে নিশ্চয়ই?"
রতন বললো, "সেভ করা না থাকলেও আমি সেভ করে নিচ্ছি। আপনাকে আর চিন্তা করতে হবে না।"
তারপরে আবার ও বললো, "তা রীতাদি এখন কোথায়?"
- "এই তো আমার কাছেই আছে। আমার পাশে বসে আছে।"
-- "আচ্ছা। আচ্ছা। গিয়ে কথা হবেখন।"
রতন ফোনটা ছেড়ে দিল। রীতা থতমত খেয়ে চেয়ে আছে তখন ওর বাবার দিকে। এতোক্ষণ ধরে ফোনে কথা বলেছে, মেয়ের আর বুঝতে বাকী নেই। তাও বাবাকে প্রশ্ন করে বসলো, "বাবা এ তুমি কাকে ফোন করেছো?"
রীতার বাবা বললেন, "এ হচ্ছে রতন। মনে নেই? এলাকায় সব কাঁপতো রতনের নাম শুনে। তুই সবই জানিস। অথচ রজত রজত করে এখন সব ভুলে গেছিস।"
মেয়ে যেন আকাশ থেকে পড়েছে। বাবাকে বললো, "তা রতন এখানে কি করবে? ও তো একটা নামকরা গুন্ডা।"
-- "ওই তো রজতকে জব্দ করবে। এ ছাড়া আর উপায় কি বল? রতনকে একবার আসতে দে। তারপর দেখ, রজতকে ও কেমন উচিৎ শিক্ষা দেয়।"
- "কিন্তু বাবা!"
-- "কি?"
- "ও যদি রাগের মাথায় রজতকে সত্যি সত্যি মেরে দেয়।"
-- "আরে তুই পাগল হয়েছিস? শুধু একটু চমকে দেবে, তাতেই দেখবি সব কাজ হয়ে যাবে। ওই সিরিজাও তখন থাকবে না। আর দোলন তো নয়ই।"
রীতা ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত রতন আবার এসে জুড়ে বসবে। কি করতে কি করে বসবে, তারপর সব কিছু আবার চৌপাট না হয়ে যায়।
বাবা মেয়েকে বললেন, "কি ভাবছিস?"
- "না ভাবছি, ওকে ডাকাটা কি ঠিক হল?"
-- "একদম ঠিক। এই বয়সে আমি কি আর অত দৌড় ঝাঁপ করতে পারি। বুঝিস তো সব।"
- "বাবা রতন কিছু করে বসবে না? তুমি জোর দিয়ে বলছো তো?"
মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে শ্বশুড়মশাই বললেন, "কিচ্ছু করবে না। আমি বলছি তো। তুই অত চিন্তা করছিস কেন? শুধু ওকে একবার আসতে দে। এখন বললো, শিমূলতলায় ওর শ্বশুড় বাড়ীতে আছে। তিন চারদিন পরেই না কি ফিরবে।"
- "শিমূলতলা?"
-- "হ্যাঁ তাই তো বললো।"
কোনরকমে একটা দীর্ঘশ্বাস ফেলে রীতা বললো, "দেখা যাক, তোমার এই রতন এসে আমার কি উপকারটা করতে পারে। আমার খুব ভয় করছে। যা মাথাগরম ছেলে।"
মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বাবা বললেন, "তুই কি এখনো রজতকে ভালোবাসিস নাকি রে? এত চিন্তা করছিস?"
রীতা বললো, "না না, ওতো আমি এমনি বলছি।"
মেয়ের রকম দেখে রীতার বাবা এবার সত্যি একটু অবাক হয়ে গেলেন।
Sad
(28-10-2020, 11:41 PM)Mr Fantastic Wrote: Lekhak এতটা অবধিই লিখেছিলেন। ওঁনার অন্যান্য উপন্যাসগুলোর মতো এটাও অসম্পূর্ণ রেখে লেখালেখি থেকে অবসর নিয়েছেন। রজত-সিরিজা-দিবাকর-রীতা-সুখেন-দোলন এদের পরিণতি কি হল সেটা জানা গেল না, মনটা খুঁতখুঁত করে![]()
Sad
(29-10-2020, 12:40 AM)Porn my life Wrote: আগের সাইট টা বন্ধ হয়ে যাওয়ার আগে
কিছুটা পড়ে ছিলাম। তার পর ই বন্ধ হয়ে গেল ।
মনটা খুঁতখুঁত থেকেই গেল।
এনার আর কি কি গল্প আছে।
যদি তোমার কাছে থাকে upload করতে পাারো
Sad (29-10-2020, 12:40 AM)Porn my life Wrote: আগের সাইট টা বন্ধ হয়ে যাওয়ার আগে
কিছুটা পড়ে ছিলাম। তার পর ই বন্ধ হয়ে গেল ।
মনটা খুঁতখুঁত থেকেই গেল।
এনার আর কি কি গল্প আছে।
যদি তোমার কাছে থাকে upload করতে পাারো
(30-10-2020, 02:59 PM)Porn my life Wrote: করো update